Daily GK Update: 24/08/2021

 



আজ,

মঙ্গলবার,২৪ আগস্ট ২০২১ ; ৯ ভাদ্র,১৪২৮ ; ১৪ মহররম,১৪৪৩



বাংলাদেশ বিষয়াবলি

❑ সুইজারল্যান্ডের জেনেভায় ২৪ আগস্ট,১৯৭১ পাকিস্তানি রাষ্ট্রদূতদের দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়।

❑ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিবছরের ১৮ অক্টোবর 'শেখ রাসেল দিবস' হিসেবে পালন করা হবে। দিবসটি পালনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ সংক্রান্ত পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্ত হবে।

❑ মুক্তিযুদ্ধকালীন 8 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট। গত বছর এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে অবস্থায় তাঁর মৃত্যু হয়।

❑ আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা, নারীনেত্রী আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আহত হন তিনি। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান।

❑ ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডব্লিউবিটিআই) গতকাল সোমবার এ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ৯১ দশমিক ৫ স্কোর নিয়ে বাংলাদেশ তালিকায় প্রথম হয়েছে। ডব্লিউবিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ এ ক্ষেত্রে ‘সবুজ জাতির' মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশের পরেই ৯১ স্কোর নিয়ে শ্রীলঙ্কা আছে দ্বিতীয় অবস্থানে।

আঁধার কেটে বিদ্যুতের আলোয় উদ্ভাসিত সারা দেশঃ

- দেশের ৯৯.৯৯ শতাংশ মানুষ এখন বিদ্যুতের আলোয় আলোকিত

-বিচ্ছিন্ন চর থেকে দুর্গম পাহাড়ের কোথাও আর আঁধার নেই

- পাকিস্তানে ৭৩.৯% আফগানিস্তানে ৯৭.৭% ও ভারতে ৯৭.৮% এলাকা বিদ্যুতের আওতায় এসেছে সেখানে বাংলাদেশের ৯৯.৯৯% এলাকা বিদ্যুতায়িত হয়েছে

- বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৫,২৩৫ মে.ও। গত একযুগে উৎপাদন বেড়েছে ২০,২৯৩ মে.ও অথচ ২০০৮ সালে উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ৪,৯৪২ মে.ও

- বর্তমানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৭ লক্ষ; এক যুগে বিদ্যুতের গ্রাহক সংখ্যা বেড়েছে ২ কোটি ৯৯ লক্ষ; ২০০৮ সালে ছিল মাত্র ১ কোটি ৮ লক্ষ

- প্রায় শতভাগ বিদ্যুতায়ন করার ফলে সারা দেশেই গড়ে উঠেছে ছোটবড় অসংখ্য শিল্প-কারখানা যা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে





আন্তর্জাতিক বিষয়

❑ যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বন্যায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে।

❑ দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে ইন্দোনেশিয়ার সাবেক সমাজকল্যাণমন্ত্রীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের খাদ্যসহায়তা কার্যক্রমে ১২ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ গতকাল সোমবার আদালত এ রায় দেন।

❑ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব চলতি সপ্তাহেই তাঁর মন্ত্রিসভা ঘোষণা করবেন। গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গত শুক্রবার মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরিকে নিয়োগ দেন। পরদিন শনিবার দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইসমাইল। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর গত সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মুহিউদ্দিন ইয়াসিন। 



খেলাধুলা

❑  টোকিওতে আজ শুরু হচ্ছে প্যারালিম্পিক। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে সেখানে খেলতে গেছেন নানা দেশের অ্যাথলেটরা। 

❑ প্রিমিয়ার ফুটবল লিগে শেখ রাসেল উত্তর বারিধারার বিপক্ষে জয় পেয়েছে ৫-১ গোলে। গতকালের জয়ে ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে শেখ রাসেল। ২৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে বারিধারা।

❑ পাকিস্তান-আফগানিস্তান সিরিজের ভেন্যু শ্রীলঙ্কা থেকে সরিয়ে পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। করোনার কারণে শ্রীলঙ্কা সরকার ৩০ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ ঘোষণা করাতেই বদলাতে হচ্ছে ভেন্যু। 

❑ অলিম্পিকে ক্রিকেট ২০২৮ থেকে। ফলে ১৯০০ সালে প্যারিস অলিম্পিকের পর, ২০২৮  যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট যুক্ত হবে। প্রথমবারের মতো আইসিসির ১০৬ সদস্যদেশ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির ব্যাপারে সমর্থন দিচ্ছে।'

❑ সুইজারল্যান্ডের জিল টিখমানকে হারিয়ে সিনসিনাটি মাস্টার্স জিতেছে অ্যাশলেই বার্টি। পুরুষ বিভাগের শিরোপা উঠেছে জার্মানি আলেক্সান্দার জভেরেভের হাতে।


সেরা উক্তিঃ

আলো থেকে কোনো কিছুই এত দ্রুতগতিতে চলাচল করেন। ব্যতিক্রম শুধু দুঃসংবাদ। এটা তার নিজস্ব সূত্র মেনে চলে

উপলাস অ্যাডামস

ইংরেজ লেখক(১৯৫২-২০০১)


Post a Comment

0 Comments