BCS English(36th)

 

Question 01

Professor Razzak was a scholar–––refute. (Fill in the gap)

ব্যাখ্যা:Refute (v) – মতামত বা বিবৃতি খণ্ডন করা। শব্দটি verb বলে এবং এর পূর্বে preposition বসে তা বাক্যটিকে অর্থবোধক করছে না। তবে শব্দটি যদি refute না হয়ে repute হতো, তাহলে শূন্যস্থানে 'of' ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়। সেক্ষেত্রে বাক্যটির অর্থ হয় - অধ্যাপক রাজ্জাক ছিলেন একজন খ্যাতিসম্পন্ন পণ্ডিত বা বিদ্বান লোক।

Question 02

‘David Copperfield’ is a/an–––novel.

ব্যাখ্যা:Charles Dickens (১৮১২-১৮৭০) -এর বিখ্যাত কিছু উপন্যাসের মধ্যে David Copperfield, A Tale of Two Cities, Great Expectations, The Pickwick Papers ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি Victorian (১৮৩২-১৯০১) যুগের একজন বিখ্যাত Novelist ছিলেন।

Question 03

‘Elegy Written in a Country Churchyard’ is written by–

ব্যাখ্যা:"Elegy Written in a Country Churchyard" কবিতাটি Thomas Gray রচিত একটি বিখ্যাত elegy বা শোকগাধা।

Question 04

John Smith is good –– Mathematics. (Fill in the gap)

ব্যাখ্যা:Good at-দক্ষ। কেউ কোনো কিছুতে বা কোনো বিষয়ে দক্ষ বুঝাতে Good এর পর ‘at’ Preposition ব্যবহৃত হয়।

Question 05

Shakespeare's ‘Measure for Measure’ is a successful–

ব্যাখ্যা:Shakespeare রচিত comedy-গুলো হলো- The Comedy of Errors, Love’s Labour’s Lost, A Midsummer Night's Dream, As You Like It, Twelfth Night, The Two Gentlemen of Venora, Merry Wives of Windsor, The Taming of Shrew, Much Ado About Nothing, Measure for Measure, All's Well That Ends Well,The Merchant of Venice, The Tempest, The Winter’s Tale ইত্যাদি। তার বিখ্যাত tragedy গুলো হলো - Romeo and Juliet, Hamlet, Macbeth, King Lear, Othello, Julius Caeser, Antony And Cleopatra ইত্যাদি। তার বিখ্যাত Historical Play হচ্ছে- King Henry IV, King Henry VI, King Henry VIII, King Richard II, King Richard III, King John.

Question 06

Teacher said, ‘The earth ––– round the sun.’

ব্যাখ্যা:Universal truth বা চিরন্তন সত্য সর্বদা Present Indefinite Tense দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে third personsinglar number হয়, তখন verb এর শেষে s বা es যুক্ত হয়।

Question 07

The romantic age in English literature began with the publication of–

ব্যাখ্যা:'Preface to Lyrical Ballads' এর প্রকাশনার মধ্যে দিয়ে Romantic Age শুরু হয়। S.T. Coleridge এবং W. Wordsworth সম্মিলিতভাবে ১৭৯৮ সালে এটি প্রকাশ করেন।

Question 08

In English grammar, –– deals with formation of sentences.

ব্যাখ্যা:Linguistics বা ভাষাবিজ্ঞানে Morphology শব্দের গঠন নিয়ে, Etymology-শব্দের উৎপত্তি ও ইতিহাস নিয়ে, Syntax- বাক্যের গঠন নিয়ে এবং Semantics- শব্দ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে।

Question 09

Which of the following books is written by Thomas Hardy?

ব্যাখ্যা:Victorian Age-এর অন্যতম প্রধান ঔপন্যাসিক Thomas Hardy রচিত উপন্যাসগুলো হচ্ছে-The Return of the Native, Tess of the D' Urbervilles, Far from the Madding Crowd, Under the Greenwood Tree ইত্যাদি। আর Vanity Fair, Pride and Prejudice এবং Oliver Twist লিখেছেন যথাক্রমে William Makepeace Thackeray, Jane Austen এবং Charles Dickens।

Question 10

He insisted – there. (Fill in the gap)

ব্যাখ্যা:insist on এর পর preposition on বসে + sub এর possessive + verb এর ing যোগ করতে হয়।

Question 11

The idiom ‘A stitch in time saves nine’–refers to the importance of–

ব্যাখ্যা:এটি একটি প্রবাদ বাক্য যার অর্থ “সময়ের এক ফোড়, অসময়ের দশ ফোড়”। এর দ্বারা সময়মতো কাজ করা বা timely action-কে বুঝানো হয়।

Question 12

‘Frailty thy name is woman’–is a famous dialogue from.

ব্যাখ্যা:উক্তিটি Shakespeare -এর বিখ্যাত tragedy 'Hamlet' থেকে নেওয়া হয়েছে। এটি Hamlet এর একটি Soliloquy বা স্বগতোক্তি। এই নাটকের আরেকটি বিখ্যাত উক্তি হলো- “To be or not to be, that is the questions”.

Question 13

The poem ‘The Solitary Reaper’ is written by–

ব্যাখ্যা:William Wordsworth-এর অন্যান্য কাব্যগ্রন্থ হলো- Lyrical Ballads, The Prelude, The Daffodils, Tintern Abbey, Lucy Poems, The Excursion, Ode: Intimation of Immortality, Michael ইত্যাদি।

Question 14

‘The Merchant of Venice’ is a Shakespearean play about–

ব্যাখ্যা:ইতালির ভেনিস নগরীর Shylock নামে একজন Jewish (ইহুদি) merchant (money lender)-এর উপর ভিত্তি করে Shakespeare ‘The Merchant of Venice’ comedy-টি লেখেন।

Question 15

What would be the right antonym for ‘initiative’?

ব্যাখ্যা:Initiative-অর্থ পরিকল্পনা, উদ্যোগ, প্রারম্ভ। Option গুলোর মধ্যে apathy- অর্থ অনীহা, অনাগ্রহ; indolence- অলসতা; enterprise- প্রারম্ভ, উদ্যোগ এবং activity-অর্থ কার্যকারিতা, সক্রিয়তা। Initiative-এর antonym হিসেবে apathy ও indolence হতে পারে। তবে, ‘apathy' antonym হিসাবে most appropriate.

Question 16

The play ‘Candida’ is by–

ব্যাখ্যা:‘Candida’ হলো G.B. Shaw এর একটি comedy. তার অন্যান্য নাটক হলো- Arms and the Man, Man and Superman, The Doctor’s Dilemma, Caeser and Cleopatra, The Devil’s Discipline, Saint Joan ইত্যাদি।

Question 17

Which of the following writers belongs to the romantic period in English literature?

ব্যাখ্যা:১৭৯৮-১৮৩২ পর্যন্ত সময়কালকে Romantic Period বলা হয়। কয়েকজন বিখ্যাত writer হচ্ছে S.T. Coleridge, William Wordsworth, P.B. Shelly, John Keats, Lord Byron, Jane Austen, William Blake, Charles Lamb, Sir Walter Scott প্রমুখ। Alfred Lord Tennyson হলেন Victorian কবি; Alexander Pope এবং John Dryden হলেন Noe-classical poets.

Question 18

This could have worked if I––been more cautious.

ব্যাখ্যা:If যুক্ত sentence এর 1st/last অংশ past perfect হলে if এর পরের অংশ ১ম অংশ would have/ Could have/ night have + past participle of verb হয়।

Question 19

The Climax of a plot is what happens–

ব্যাখ্যা:Climax হচ্ছে কোনো নাটক বা গল্পের সর্বোচ্চ অবস্থা বা turning point যেখানে ঘটনার বৃদ্ধি শেষ হয় আর ঘটনার পতন শুরু হয়। সুতরাং Climax happens at the height of a plot।

Question 20

London town is found a living being in the works of–

ব্যাখ্যা:Charles Dickens তার প্রায় সব উপন্যাসেই London-কে ঘিরে কাহিনি রচনা করেছেন। যেমন: A Tale of Two Cities-এ তিনি London ও Paris নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। এছাড়া তার ‘The Pickwick Papers’, ‘Oliver Twist’, ‘David Copperfield’, Great Expectations’ প্রভৃতি novel-এ তিনি কোনো না কোনো ভাবে London-এর একটি setting তৈরি করেছেন।

Question 21

I have veen living in Dhaka––2000.

ব্যাখ্যা:Present Perfect Continuous Tense -এ point of time অর্থাৎ নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে তার পূর্বে since বসে। যেমন: since 2004, since morning ইত্যাদি।

Question 22

Give the antonym of the word ‘transitory’.

ব্যাখ্যা:Transitory অর্থ-ক্ষণস্থায়ী। Option -গুলোর মধ্যে temporary, transparent ও short-lived-এর অর্থ ক্ষণস্থায়ী, স্বচ্ছ স্বল্পকালীন এবং Permanent অর্থ-স্থায়ী। সুতরাং transitory-এর antonym হচ্ছে permanent।

Question 23

Verb of ‘Number’ is–

ব্যাখ্যা:number(n)- সংখ্যা, Enumerate(v) -গনণা করা, Numbering (Adj)-সংখ্যায়ন, Numerical- সংখ্যাসূচক সংখ্যা।

Question 24

‘Child is the father of man’ is taken from the poem of–

ব্যাখ্যা:‘Child is the father of man’ হচ্ছে, William Wordsworth-এর লেখা ‘My Heart Leaps up When I Behold’ নামক কবিতার একটি লাইন।

Question 25

Slow and steady ––– the race. (Fill in the gap)

ব্যাখ্যা:দুটি noun, and দ্বারা যুক্ত হয়ে যদি একই ভাব বা অর্থ প্রকাশ করে, তবে verbটি singular হয়। এজন্য শূন্যস্থানে ‘wins’ হবে।

Question 26

‘Man is a political animal’– who said this?

ব্যাখ্যা:‘Man is a political animal’ quotation টি Aristotle-এর ‘Politics’ নামক গ্রন্হ থেকে নেওয়া হয়েছে।

Question 27

Who is known as ‘the poet of nature’ in English literature?

ব্যাখ্যা:ইংরেজি সাহিত্যে poet of nature বলা হয় William Wordsworth-কে। প্রকৃতিকে উপজীব্য করেই তিনি তার কবিতা রচনা করেছেন।

Question 28

Identify the correct sentence?

ব্যাখ্যা:‘Yesterday’ শব্দটি থাকায় Sentence-টি Past Indefinite Tense হবে। অর্থাৎ ‘Yesterday, he went home’ সঠিক।

Question 29

“A Passage to India” is written by–

ব্যাখ্যা:E. M. Forster ১৯২৪ সালে ‘A Passage to India’ উপন্যাসটি লেখেন। British Raj এবং ১৯২০ সালে Indian Independence Movement-এর উপর ভিত্তি করে এ উপন্যাসটি লেখা হয়।

Question 30

‘Gitanjali’ of Rabindranath Tagore was translated by–

ব্যাখ্যা:রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ নামক কাব্যগ্রন্হটি ইংরেজিতে অনুবাদ মূলত রবীন্দ্রনাথ নিজেই করেছেন। তবে, W. B. Yeats এ ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখেন এবং অনূদিত কাব্যগ্রন্হটির অর্থাৎ ‘Song Offerings’-এর Introduction টিও তিনি লিখেন। এ কারণে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

Question 31

‘Venerate’ Means–

ব্যাখ্যা:Venerate – অর্থ শ্রদ্ধা করা, সম্মান করা। Option গুলোর মধ্যে defame – নিন্দা করা; abuse – গালি দেয়া; respect –সম্মান করা এবং accuse – দোষারোপ করা। সুতরাং venerate-এর অর্থ হচ্ছে respect।

Question 32

Credit tk 5000 – my account.

ব্যাখ্যা:কারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখা অর্থে ‘credit’ verb-টির সাথে ‘to’ Preposition ব্যবহৃত হয়। I have credited 5000tk to your account। কিন্তু টাকার পরিমাণটি যদি বাক্যের শেষে উল্লেখিত হয়, তাহলে Preposition ‘with’ ব্যবহৃত হবে। যেমন– Your account has been credited with 5000 tk।

Question 33

‘To do away with’ means–

ব্যাখ্যা:To do away with অর্থ কোনো কিছু বন্ধ করা, ত্যাগ করা, ধ্বংস করা। Option গুলোর মধ্যে to repeat– পুনরাবৃত্তি করা; to start– শুরু করা; to get rid of – মুক্ত করা বা হওয়া, ত্যাগ করা, ধ্বংস করা এবং to drive off–তাড়িয়ে দেওয়া, শুরু করা (গল্ফ খেলা)। সুতরাং to do away with-এর meaning হচ্ছে to get rid of।

Question 34

Who of the following writers was not a novelist?

ব্যাখ্যা:William Butler Yeats ছিলেন একজন Irish poet, dramatist এবং critic। তার বিখ্যাত কিছু কবিতার মধ্যে রয়েছে- The Second Coming, Wild Swans at Coole, A Prayer for My Daughter এবং The Lake Isle of Innisfree ইত্যাদি। Charles Dickens-Victorian Age-এর, James Joyce-Modern Age-এর এবং Jane Austen-Romantic Age-এর Novelist বা ঔপন্যাসিক ছিলেন।

Question 35

Which one is a correct sentence?

ব্যাখ্যা:যখন কোনো উৎপাদিত বস্তুর উপাদান চোখে দেখে শনাক্ত করা যায়, তখন সেক্ষেত্রে made-এর পর of ব্যবহৃত হয় যদি, আর চোখে দেখে তার উপাদান শনাক্ত করা না যায়, তাহলে made-এর পর ‘from’ ব্যবহৃত হয়।






















Post a Comment

0 Comments