BCS English(37th)

 

Question 01

Which of the following words is in singular form?

ব্যাখ্যা:প্রদত্ত option গুলোর মধ্যে radius (ব্যাসার্ধ) শব্দটি singular, যার plural form 'radii'। Option -এ প্রদত্ত অন্য word গুলো plural , যাদের singular যথাক্রমে formula, agendum এবং oasis।

Question 02

Choose the correct sentence :

ব্যাখ্যা:All, some, a lot of, lots of, most of etc. Determiners সকল noun (countable and uncountable) এর পূর্বে বসে। এক্ষেত্রে verb, পূর্ববর্তী noun এর উপর ভিত্তি করে বসে। eg. All books were Lost, All is well. All that glitters is not gold.

Question 03

"A rolling stone gathers no moss" The complex form of the sentence is–

ব্যাখ্যা:Participle যুক্ত simple sentence- কে complex করতে হলে participle অংশকে subordinate clause-এ রূপান্তরিত করতে হয় এবং বাকি অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকে। প্রদত্ত বাক্যে 'rolling' হচ্ছে present participle, যার subordinate clause হলো ‘A’ stone which/that rolls যা (ঘ) option -এ উল্লেখ আছে।

Question 04

A chart was appended to the report. Here ‘appended’ means–

ব্যাখ্যা:Append শব্দটির অর্থ লেখায় বা ছাপায় যুক্ত করা। এর Synonyms – associate, connect, join, engage ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (গ) ।

Question 05

The mother sat vigilantly beside the sick baby. Here 'vigilantly' is–

ব্যাখ্যা:Vigilantly-জাগ্রতবস্থায়, সতর্কভাবে। Grammar অনুযায়ী যে word কোনো verb -কে modify করে তাকে adverb বলে। প্রদত্ত বাক্যে sat হচ্ছে verb আর কীভাবে বসেছিল সেটা বোঝাচ্ছে vigilantly। সুতরাং vigilantly শব্দটি adverb.

Question 06

The new offer of job was alluring. Here ‘alluring’ means –

ব্যাখ্যা:Alluring -লোভনীয়। অন্য option -গুলোর মধ্যে unexpected-অপ্রত্যাশিত, tempting-প্রলুব্ধকর/লোভনীয়, disappointing-হতাশাজনক, ordinary-সাধারণ। বাক্য অনুযায়ী নতুন চাকরির offer -টি লোভনীয় ছিল। অতএব সঠিক উত্তর (খ)।

Question 07

"Who planted this tree here"? The correct passive voice of this sentence is–

ব্যাখ্যা:Who দিয়ে interrogative sentence শুরু হলে passive করার ক্ষেত্রে বাক্যের শুরুতে by whom বসে। মূল passive form টি হবে: By whom was this tree planted here? format হবে By whom + auxiliary verb + sub+v এর past participle +বাকি অংশ (যদি থাকে)।

Question 08

Fraility the name is women. Here ‘Fraility’ is :

ব্যাখ্যা:Fraility বলে কোনো word পাওয়া যায় না। তবে শব্দটি Fraility না হয়ে Frailty (ভঙ্গুরতা, নশ্বরতা) হলে এটি হতো Noun। 'Frailty, thy name is woman' বাক্যটি Shakespeare -এর বিখ্যাত Tragedy ‘Hamlet' থেকে নেওয়া।

Question 09

Education is enlightening. Here ‘enlightening’ is–:

ব্যাখ্যা:verb-এর সাথে ‘ing’ যুক্ত হয়ে যখন adjective-এর কাজ করে তখন তাকে participle বলে। প্রদত্ত বাক্যে enlighten শব্দটির সাথে 'ing' যুক্ত হয়ে তা education এর adjective -এর কাজ করছে। সুতরাং সঠিক উত্তর (খ)।

Question 10

Choose the appropriate prepositions in the blank of the following sentence: The family doesn't fell__ going outing this season.

ব্যাখ্যা:কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করতে 'feel like' ব্যবহৃত হয়। এর পর যে verb আসে তার সাথে 'ing' বসে । প্রদত্ত বাক্যে পরিবারটির বাইরে না যাওয়ার ইচ্ছাকে বোঝাচ্ছে। সুতরাং সঠিক উত্তর (গ)।

Question 11

Fill in the blank with appropriate use of tense: I couldn't mend the computer myself, so I __ at a shop.

ব্যাখ্যা:কোনো কাজ কারো দ্বারা করানো এরূপ বোঝাতে causative verb বসে। Causative verb ব্যবহারের ক্ষেত্রে গঠন Subject + causative verb + object + মূল verb এর past participle form। যেমন - I had my shirt washed. Causative verb-have, make, cause, allow, help, enable, keep, hold, let, force and require. প্রদত্ত বাক্যে I had it mended at a shop - আমি এটা একটা দোকানে মেরামত করিয়েছিলাম। সুতরাং সঠিক উত্তর (ক)।

Question 12

Use the appropriate article – I saw __ one-eyed man when I was walking on the road.

ব্যাখ্যা:সাধারণত Vowel (a, e, i, o, u)- এর পূর্বে article 'An' বসে । কিন্তু Vowel 'U'-এর উচ্চারণ যদি 'ইউ' এবং 'O'-এর উচ্চারণ যদি 'ওয়া' - এর মতো হয় তাহলে 'An'-এর পরিবর্তে 'A' বসে। তাই One (ওয়ান) -এর পূর্বে 'a' বসবে।

Question 13

The word ‘omnivorous’ means :

ব্যাখ্যা:Omnivorous– সর্বভুক, সবকিছু খায় এমন বা eating all types of food.

Question 14

Complete the following sentence choosing the appropriate option : It's raining cats and dogs, so–

ব্যাখ্যা:বৃষ্টি হলে অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হিসেবে ছাতা দরকার। অতএব, It's raining cats and dogs, so make sure you take an umbrella. তাই সঠিক উত্তর (খ)।

Question 15

The phrase ‘Achilles’ heel means :

ব্যাখ্যা:'Achilles' heel' একটি idiom, যার অর্থ দুর্বল দিক বা weak point. সুতরাং সঠিক উত্তর (খ)। Greek Mythology-এর বিখ্যাত চরিত্র Achilles -এর heel তথা 'গোড়ালির দুর্বলতা' থেকেই মূলত idiom টির উৎপত্তি।

Question 16

He worked with all sincerity. The underlined phrase is–

ব্যাখ্যা:Adverbial phrase-ও adverb-এর মতো verb-কে modify করে। প্রদত্ত বাক্যে underlined phrase টি verb কে modify করেছে অর্থাৎ verb -এর manner প্রকাশ করায় এটি Adverbial phrase of manner.

Question 17

This is the book I lost. Here ‘I lost’ is–

ব্যাখ্যা:Adjective clause ও Adjective-এর মতো noun/pronoun-কে modify করে। প্রদত্ত বাক্যের 'I lost' clause টি book -কে modify করছে। adjective Clause এর পূর্বে সাধারণত 1টি noun বা pronaun থাকে।

Question 18

Which do you think is the nearest in meaning to ‘proviso’:

ব্যাখ্যা:Proviso-অনুবিধি/শর্ত। অন্য option গুলোর মধ্যে sanction-অনুমোদন; substitute-বিকল্প; stipulation- পণ, মুক্তিপণ, শর্ত; directive-নির্দেশনামূলক। সুতরাং দেখা যায় অর্থের দিক থেকে 'proviso' ও 'stipulation' কাছাকাছি। অতএব, সঠিক উত্তর (গ)।

Question 19

Cassandra is a night owl, so she doesn't usually get up untill about :

ব্যাখ্যা:Greek Mythology অনুযায়ী Cassandra ছিলেন ট্রয়রাজ Priam-এর কন্যা। আর 'Night Owl' Metaphorical Idiom, যার অর্থ নিশাচর বা যে রাত জেগে থাকে। প্রশ্নানুসারে যেহেতু 'Cassandra is a night owl' সেহেতু তার পক্ষে 11 pm, 7am বা 7 pm-এ ঘুম থেকে জেগে উঠা যুক্তিসঙ্গত নয়। বরং 11 am-ই উত্তর হিসেবে অধিক যুক্তিসঙ্গত। সুতরাং সঠিক উত্তর (ক)।

Question 20

Select the word that is the most closely opposite in meaning to the capitalized word : DELETERIOUS

ব্যাখ্যা:Deleterious-ক্ষতিকর। option সমূহের মধ্যে Toxic-বিষাক্ত, Spurious-কৃত্রিম, মিথ্যা; harmless- অহিংস, যা ক্ষতি করে না; lethal- মারাত্মক ক্ষতিকর। অতএব অর্থের দিকে থেকে deleterious এবং harmless পুরোপুরি opposite বা বিপরীতার্থক। সঠিক উত্তর (গ)।

Question 21

“Gerontion” is a poem by –

ব্যাখ্যা:ইংরেজি সাহিত্যে T.S. Eliot-এর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে 'The Waste Land', 'The Love Song of J. Alfred Prufrock', 'The Gerontion' অন্যতম। সুতরাং সঠিক উত্তর (ক) ।

Question 22

Fill in the blank.‘––––’ is Shakespeare's last play.

ব্যাখ্যা:প্রদত্ত অপশনগুলোর সবই শেক্সপিয়রের নাটক, যা তিনি বিভিন্ন সময়ে লিখেছেন। যেমন-As You Like It (1599-1600) Othello (1603-1604), Macbeth (1606) এবং The Tempest (1610-1611)। দেখা যাচ্ছে , উল্লিখিত চারটি নাটকের মধ্যে শেক্সপিয়র সবার শেষে লিখেছেন The Tempest। সুতরাং সঠিক উত্তর হবে (গ)।

Question 23

Who has written the poem “Elegy Written in a Country Churchyard”?

ব্যাখ্যা:ইংরেজি সাহিত্যে Thomas Gray বিখ্যাত তার Elegy'র জন্য। তার বিখ্যাত কবিতাগুলো হলো 'The Fatal Sisters: An Ode', 'Elegy Written in a Country Churchyard', 'Ode on the Spring' ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর হবে (ক)।

Question 24

Who has written the play ‘Volpone’?

ব্যাখ্যা:Ben Jonson তার ব্যঙ্গ রসাত্মক নাটকের জন্য ইংরেজি সাহিত্যে বিখ্যাত হয়ে আছেন। তাকে কমেডি নাটকের জনকও বলা হয়। 'Volpone' তার বিখ্যাত কমেডি নাটক। তিনি আরো যেসব নাটক লিখেছেন তার মধ্যে The Alchemist, Everyman in His Humour, Everyman Out of His Humour অন্যতম। এখানে সঠিক উত্তর (খ)।

Question 25

Shakespeare composed much of his plays in what sort of verse?

ব্যাখ্যা:Shakespeare তার নাটকে Prose এবং Verse দুটি form-ই ব্যবহার করেছেন। তবে verse-এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন blank verse, যার কোনো rhyme (অন্ত্যমিল) নেই আর কিছু নাটকে ব্যবহার করেছেন iambic pentameter verse অর্থাৎ পাঁচমাত্রার ছন্দবিশিষ্ট লাইন।

Question 26

The repetition of beginning consonant sound is know as–

ব্যাখ্যা:দুটি পাশাপাশি শব্দের শুরুর উচ্চারণ বা যে কাব্যালংকারের প্রতিটি শব্দের প্রারম্ভে একই ব্যঞ্জন বা স্বরবর্ণের যদি পুনঃপুন ব্যবহার হয় তবে তাকে alliteration বা অনুপ্রাস বলে। অপরদিকে, কোনো বস্তু বা objects -কে সাহিত্যে মানুষ বা ব্যক্তিরূপ দান করাকে personification বলে। Onomatopoeia হলো অনুকার শব্দ বা কোনোকিছুর শব্দের অনুকরণে শব্দগঠন। Rhyme হলো শব্দের বা কবিতার চরণের মিল। সুতরাং প্রদত্ত অপশনগুলোর মধ্যে (গ) সঠিক উত্তর।

Question 27

Which of the following is not a poetic tradition?

ব্যাখ্যা:প্রদত্ত অপশনগুলোর মধ্যে Epic হলো বড় ধরনের বর্ণনামূলক কবিতা, যাকে মহাকাব্য বলা হয়। Occult হলো অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাব্য রচনা করা হয়। Tragic হলো বিষাদময় ঘটনা যা নিয়েও কবিতা লেখা হয়। অপরদিকে comic হলো হাস্যকর বা কৌতুকপ্রদ কোনো কিছু। Epic, Comic, Tragic Poetic tradition হয়।

Question 28

What is a funny poem of five lines called?

ব্যাখ্যা:Quartet হলো চারজন লোকের একটি সংগীতদল। Limerick-পাঁচ লাইনের একটি হাস্যরসাত্মক কবিতা। Sixtet বলে কোনো শব্দ নেই। Haiku-তিন লাইনের একটি জাপানি কবিতা, যাতে সতেরটি অক্ষর থাকে। সুতরাং প্রদত্ত প্রশ্ন অনুসারে সঠিক উত্তর (খ)।

Question 29

Who wrote “Biographia Literaria”?

ব্যাখ্যা:S. T. Coleridge ইংরেজি সাহিত্যের Romantic যুগের একজন বিখ্যাত কবি। William Wordsworth এর সাথে যৌথভাবে ‘Lyrical Ballads’ রচনার মাধ্যমে Romantic যুগের সূচনা করেন। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে ‘The Rime of the Ancient Mariner’, ‘Bibliographia Literaria’, ‘Christabell’, ‘Kubla Khan’, ‘Ode to Dejection’ উল্লেখযোগ্য।

Question 30

Robert Browning was a –– poet. Fill in the gap with appropriate word.

ব্যাখ্যা:ইংরেজি সাহিত্যে 1798-1832 সময়কে Romantic Age, 1832-1901–Victorian Age, 1901-1939 Modern Age এবং 1558-1603 সময়কে Elizabethan Age বলে। Robert Browning (1812-1889) একজন গুরুত্বপূর্ণ Victorian poet.

Question 31

Othello gave Desdemona ––– as a token of love :

ব্যাখ্যা:উইলিয়াম শেক্সপিয়রের Othello নাটকে বহুল ব্যবহৃত শব্দটি হলো Handkerchief বা রুমাল। Othello তার সহধর্মিণী Desdemona-কে ভালোবাসার নিদর্শনস্বরূপ একটি Handkerchief উপহার দেয়, যা পরবর্তীতে Desdemona'র মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং সঠিক উত্তর (খ)।

Question 32

P.B. Shelley's ‘Adonais’ is an elegy on the death of–

ব্যাখ্যা:Adonais হলো P.B. Shelly এর লেখা একটি বিখ্যাত কবিতা। কবিতাটি তিনি ১৮২১ সালে তার বন্ধু John Keats কে উৎসর্গ করেন। বন্ধুর অকালমৃত্যুতে ব্যথিত হয়ে কবি Keats-এর মৃত্যুর সাত সপ্তাহের মধ্যে কবিতাটি রচনা করেন। বন্ধুর অকাল প্রয়াণই কবিতাটির মূল বিষয়বস্তু। অতএব, সঠিক উত্তর (গ)।

Question 33

The comparison of unlike things using the words like on as is known to be–

ব্যাখ্যা:Metaphor-দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা, যেখানে as, like উহ্য থাকে। যেমন-She is a moon. Simile-দুটি ভিন্ন বস্তুর মধ্যে তুলনা, যা as, like ইত্যাদি দ্বারা নির্দিষ্ট করে বোঝানো হয়। যেমন-She is like the moon. সুতরাং সঠিক উত্তর (খ)।

Question 34

‘Restoration period’ in English literature refers to–

ব্যাখ্যা:ইংরেজি সাহিত্যে Restoration period শুরু হয়েছে মূলত ১৬৬০ সালে, যার স্থায়িত্ব ছিল ১৬৮৮ সাল পর্যন্ত। সমগ্র ইংল্যান্ডকে একত্র করার মাধ্যমে তৎকালীন রাজা Charles II, ১৬৬০ সালে Restoration যুগের সূচনা করেন। অতএব সঠিক উত্তর (খ)।

Question 35

‘The Sun Also Rises’ is a novel written by–

ব্যাখ্যা:Ernest Hemingway এর অন্যান্য উপন্যাস হলো The Old Man and The Sea, For Whom The Bell Tolls, A Farewell to Arms. তিনি The Old Man and The Sea উপন্যাসটির জন্য ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।













Post a Comment

0 Comments