Daily GK Update: 23/08/2021




আজকের((২৩ আগস্ট, ২০২১; ০৮ ভাদ্র, ১৪২৮)) পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্য একসাথে পাবে এই যযাতিতে। 



বাংলাদেশ বিষয়াবলি 

 

❑ যাত্রীবাহী নৌ দুর্ঘটনা এড়াতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি শিক্ষাতরি (ইঞ্জিনচালিত নৌকা) দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান তিনটি হচ্ছে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ, বাদশাগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়। 

❑ দেশে নতুন এক প্রজাতির ব্যাঙ পাওয়া গেছে। এর নাম দেওয়া হয়েছে চাটগাইয়া গাতা ব্যাঙ। আকারে এক ইঞ্চিরও কম এ ব্যাঙ বেশি থাকে হাতির চলার পথে পায়ের চাপে তৈরি হওয়া গর্তে। কক্সবাজারের চকরিয়ার চুনতি বনভূমি, টেকনাফ ও পার্বত্য চট্টগ্রামের বনভূমিতে এ ব্যাঙ দেখা গেছে। বিশ্বে এই প্রাণী এর আগে শুধু মিয়ানমারে পাওয়া গেছে।

দেশে এ পর্যন্ত প্রায় ৫০ প্রজাতির ব্যাঙ পাওয়া গেছে। নতুন এ প্রজাতি যুক্ত হওয়ায় তা ৫১টি হলো। এর মধ্যে ১০ প্রজাতির ব্যাঙ বিপন্ন তালিকার অন্তর্ভুক্ত।

ব্যাঙটির বৈজ্ঞানিক নাম Phrynoglossus swanbornorum।

❑ পদ্মা সেতুতে শেষ স্ল্যাব বসছে আজ, রূপ পাবে সড়কপথ। মূল সেতুর কাজ শেষ হয়েছে ৯৪%। বর্ষা শেষে শুরু হবে পিচঢালাইয়ের কাজ।



     আন্তর্জাতিক বিষয়  


❑ মেক্সিকোর পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে হারিকেন গ্রেস। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগিয়ে আসছে হারিকেন হেনরি। 

❑ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

❑ এশিয়ায় সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ সফরের অংশ হিসেবে গতকাল রোববার তিনি সিঙ্গাপুরে এসেছেন। আগামী মঙ্গলবার তিনি ভিয়েতনাম সফর করবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারের প্রেক্ষাপটে এ অঞ্চলে সফর শুরু করেছেন কমলা হ্যারিস।


 

  খেলাধুলা 

 

❑ "‘মেয়েরাও পারে" নামের বই লিখেছেন  বিসিবির মহিলা উইংয়ের সাবেক চেয়ারম্যান মনোয়ার আনিস খান।যেখানে বাংলাদেশী নারী ক্রিকেটের অজানা ইতিহাস লিপিবদ্ধ করেছেন তিনি। 

❑ টোকিও অলিম্পিকে দ্রুততম মানবী হওয়া জ্যামাইকান স্প্রিন্টার এলেইন থম্পসন-হেরা আরও একবার ১০০ মিটারের চ্যাম্পিয়ন হয়েছেন পরশু যুক্তরাষ্ট্রের ইউজিন ডায়মন্ড লিগে। ৩৩ বছর ধরে অধরা মেয়েদের ১০০ মিটারের বিশ্ব রেকর্ড ভাঙার বেশ কাছে চলে গিয়েছিলেন থম্পসন-হেরা। শেষ পর্যন্ত পারেননি যদিও। ১০.৫৪ সেকেন্ডে দৌড় শেষ করেছেন থম্পসন-হেরা। ১৯৮৮ সালে অলিম্পিক বাছাইপর্বে ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নারের গড়া ১০.৪৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ড তাই অক্ষত রয়ে গেল শেষ পর্যন্ত। তবে মেয়েদের ১০০ মিটারের ইতিহাসে দ্বিতীয় সেরা টাইমিং এখন থম্পসন-হেরারই। টোকিও অলিম্পিকের মতোই ইউজিনেও দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ও শেরিকা জ্যাকসন।

❑ ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হানড্রেডে ছেলেদের ফাইনালে মঈন আলীর বার্মিংহাম ফিনিক্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেমস ভিনসের সাউদার্ন ব্রেভ। 



সেরা উক্তিঃ

আমি আমার দাদার মতো ঘুমের মধ্যে শান্তিতে মরতে চাই। তার গাড়ির যাত্রীদের মতো চিৎকার-চেঁচামেচি না করে।

বব মঙ্কহাউস (মার্কিন অভিনয়শিল্পী (১৯২৮-২০০৩)


Post a Comment

0 Comments