আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।
প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।
আজ,
বাংলাদেশ বিষয়াবলি
❑ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ দিনের সফরে আজ (২২ ডিসেম্বর) মালদ্বীপ যাচ্ছেন।
শেখ হাসিনার সফরকালে ২ দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহারসহ ২টি চুক্তি ও ২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। প্রস্তাবিত চুক্তিগুলো হচ্ছে—দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং সমঝোতা স্মারকগুলো হচ্ছে—বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষঞ্জ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে।
❑
❑❑❑
আন্তর্জাতিক বিষয়াবলী
❑ নিলামে বিক্রি হলো বিশ্বের প্রথম SMS (Short Message Service).
- বিশ্বের প্রথম SMS টি ছিলো - MERRY CHRISTMAS
- বিশ্বের প্রথম SMS টি পাঠানো হয়েছিল - ৩ ডিসেম্বর, ১৯৯২
- SMS সেবা চালু হয় - দ্বিতীয় প্রজন্মে।
❑ করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ এ পর্যন্ত বিশ্বের ১০৬টি দেশে ছড়িয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
❑❑❑❑
ক্রীড়া ও সাহিত্য
❑ ভারতকে হারিয়ে বাংলাদেশ আজ মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফ জিতেছে।
ভেন্যুঃ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম
গোলদাতাঃ আনাই মগিনি - ৭৯ মিনিটে (বাংলাদেশ)
আনাই মগিনি মূলত একজন ডিফেন্ডার। খাগড়াছড়ি জেলার মেয়ে আনাইয়ের জমজ বোন আনুচিং মগিনিও জাতীয় দলে খেলেন। এই চ্যাম্পিয়ন দলেও আছেন তিনি। ২০১১ সালের বঙ্গমাতা ফুটবল দিয়ে আনাইয়ের শুরু। এরপর খাগড়াছড়ি জেলা দলের হয়ে খেলে ২০১৫ সালে অনূর্ধ্ব-১৪ জাতীয় দলে জায়গা করে নেওয়া। বিভিন্ন বয়সভিত্তিক দল পেরিয়ে এখন জাতীয় দলে খেলছেন। বয়স ১৯ না পেরোনোয় থাকায় বয়সভিত্তিক দলেরও নিয়মিত মুখ আনাই।
❑❑❑
বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য
0 Comments