Daily GK Update: 22/08/2021

 


আজকের((২২ আগস্ট, ২০২১; ০৭ ভাদ্র, ১৪২৮)) পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্য একসাথে পাবে এই যযাতিতে। 


 বাংলাদেশ বিষয়াবলি

❑  ইউনিসেফের প্রতিবেদনে, বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার হওয়ার অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ১৫তম [৬৫ দেশের মধ্যে]

❑  সারা দেশে কতটি কমিউনিটি ক্লিনিক স্থাপিত হবে?

উত্তরঃ ১৪,৮৯০টি ইতোমধ্যে নির্মাণ সম্পন্ন ১৪,৩৮৪টি]

❑ দেশে কতটি টেলিমেডিসিন সেন্টার স্থাপন করা হয়েছে?

উত্তরঃ ৫০ টি

❑ Digital Identity Verification-এর জন্য সরকার কী নামে সফটওয়্যার তৈরি করছে?

উত্তরঃ ‘পরিচয়’

❑ বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কত? 

উত্তরঃ ২৫,২২৭ মেগাওয়াট

❑ সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় প্রণয়ন করা হয়েছে?

উত্তরঃ National Deployment and Vaccination Plan

❑ বিশ্ব ণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) 'ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিক্যাল রিভিউ ২০২১' প্রতিবেদন অনুযায়ী:

☛ বাংলাদেশ বিশ্বের ৩৯তম পণ্য রপ্তানিকারক দেশ।

☛ ২০২০ সালে বাংলাদেশ ৩৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। 

☛ বিশ্বের ৩২তম পণ্য আমদানিকারক দেশ বাংলাদেশ।

☛ ২০২০ সালে বাংলাদেশ ৫২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।

☛ পণ্য আমদানি ও রপ্তানিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ: দ্বিতীয় ২০২০-২১ অর্থবছরে মোট ৩৮.৭৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। (সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)

☛ ২০২১ সালে বাংলাদেশের পণ্য রপ্তানিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে: পাট ও পাটজাত পণ্যে।

❑ বর্তমানে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ অর্থনীতির দেশ?

☛ ৪১তম

☛ ব্রিটেনের সিইবিআর এর মতে, ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

❑ কত সাল নাগাদ বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে?

উত্তরঃ ২০৩১ সাল [আর ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্য রয়েছে।]


আন্তর্জাতিক বিষয়াবলি


❑  ‘সোবেরানা ০২' এবং 'সোবেরানা প্লাস' কোন দেশের তৈরি টিকা?

উত্তরঃ কিউবা

❑ ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেন কে?

উত্তরঃ ডেভিড ডিওপ (উপন্যাস: At Night All Blood is Black



প্রতিদিন জিকে আপডেট পেতে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ওয়েবসাইট।  বন্ধুদের সাথে শেয়ার করুন নিচের শেয়ার অপশন থেকে।

Post a Comment

0 Comments