Daily GK Update: 25/08/21

 


আজ,

বুধবার ,২৫ আগস্ট ২০২১ ;১০ ভাদ্র,১৪২৮ ; ১৫ মহররম,১৪৪৩



বাংলাদেশ বিষয়াবলি


❑ রোহিঙ্গা ঢলের চার বছরঃ

  • ২৫ আগস্ট ২০১৭ঃ বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের শুরু। 
  • ২৩ নভেম্বর ২০১৭ঃ নেপিডোতে রোহিঙ্গা প্রত্যাবাসনের চুক্তি সই।
  • ১৫ নভেম্বর ২০১৮ঃ প্রত্যাবাসনের প্রথম চেষ্টা ব্যর্থ।
  • ২২ আগস্ট ২০১৯ঃ চীনের মধ্যস্থতায় দ্বিতীয়। দফা প্রত্যাবাসনও ব্যর্থ।
  • ১৯ জানুয়ারি ২০২১ঃ প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় শেষ ভার্চুয়াল আলোচনা।

  • ❑ বাংলাদেশ ডায়াবেটিক সমিতিঃ 

  • ডায়াবেটিক সমিতির যাত্রা শুরু ১৯৫৬ সালের ২৮ ফেব্রুয়ারি।
  • প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম। 
  • একটি টিনের ঘরে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা শুরু হয়।
  • সমিতির সবচেয়ে বড় প্রতিষ্ঠানের নাম বারডেম।হাসপাতালের শয্যা ৭১৬টি।
  • দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষ ১ কোটি ১০ লাখ।
  • ৩০ শতাংশের বেশি রোগী সমিতির হাসপাতাল থেকে চিকিৎসা পায়।
  • ১৯৮২ সালে বারডেম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী কেন্দ্রের স্বীকৃতি পায়।
  • সমিতির প্রস্তাব অনুমোদন করে ১৪ নভেম্বরকে বিশ্ব ডায়াবেটিস দিবস ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

  • ❑ বাংলাদেশ কোস্টগার্ডের ১৩তম মহাপরিচালক হিসেবে রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী গতকাল মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন। ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়।

    ❑ টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড দেশে প্রথম ব্লুটুথযুক্ত স্কুটার টিভিএস এনটর্ক ১২৫ সিসি রেস এডিশন নিয়ে এসেছে।

    ❑ করোনা মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১৪৫ কোটি মার্কিন ডলার বা ১৫ হাজার ৭২৫ কোটি টাকা ঋণসহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক লাফে ৪৮ বিলিয়ন বা ৪ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ লাখ ৮০০ কোটি টাকা।




    আন্তর্জাতিক বিষয়

    ❑ দুই মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান। নতুন সরকারে অর্থমন্ত্রী পদে গুল আগা ও স্বরাষ্ট্রমন্ত্রী পদে সদর ইব্রাহিমের নাম ঘোষণা করা হয়েছে। 



    খেলাধুলা

    ❑ আট বছর পর আবারও বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কাল দুপুরে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তিন দিনের কোয়ারেন্টিন শেষে তারা অনুশীলন শুরু করবে ২৭ আগস্ট।



    কথা অমৃত

    একজন ধনী ব্যক্তি টাকাওয়ালা গরিব ছাড়া আর কেউ নন।

    ডব্লিউ সি ফিল্ডস

    মার্কিন কৌতুক অভিনেতা (১৮৮০-১৯৪৬)

    Post a Comment

    0 Comments