বাংলাদেশ বিষয়াবলি
❑ এস্কাফ কী?
উত্তরঃ ফেনসিডিলের আদলে এক ধরনের মাদক যা কিডনি ও লিভার অকেজো করে দেয়। ভারত থেকে আসে।
❑ 'অশান্ত দিনগুলি: মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ গঠন' বইটির লেখক কে?
উত্তরঃ রেহমান সোবহান
❑ সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে দেশের বেসরকারি খাতে কত শতাংশ ঋণ প্রবৃদ্ধি হয়েছে?
উত্তরঃ ৮.৪ শতাংশ।
❑ বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থের নাম কী?
উত্তরঃ বাংলা নাট্যকোষ।
❑ বাংলা নাটকের কিংবদন্তী নাট্যাচার্য সেলিম আল দীন কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮ আগস্ট, ১৯৪৯; ফেনীর সোনাগাজিতে (মৃত্যু ১৪ জানুয়ারি, ২০১৪)।
তাঁর উল্লেখযোগ্য নাট্যকর্ম – কিত্তনখোলা, কেরামতমঙ্গল, চাকা, হরগজ, যৈবতী কন্যার মন,হাতহদাই, প্রাচ্য, নিমজ্জন।
আন্তর্জাতিক বিষয়াবলি
❑ প্রথমবারের মতো রোহিঙ্গারা কোন দেশের আদালতে 'গণহত্যা' নিয়ে সাক্ষ্য প্রদান করেছে?
উত্তরঃ আর্জেন্টিনা [দেশটির কেন্দ্রীয় অপরাধ আপিল আদালতে |
২০১৯ সালে রোহিঙ্গাদের যুক্তরাজ্যভিত্তিক সংগঠন বার্মিজ রোহিঙ্গা অরগানাইজেশন ইউকে (বিআরওইউকে) আর্জেন্টিনার আদালতে মিয়ানমারের অং সান সুচিসহ কয়েকজন শীর্ষ সেনাকর্মকর্তার বিরুদ্ধে ওই মামলা করেছিল।
❑ সম্প্রতি কোন দেশ আফগানিস্থানে উন্নয়ন সহযোগিতা বন্ধ করে দিয়েছে?
উত্তরঃ জার্মানী
❑ আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের পর বিপুল সংখ্যক আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর যে বিমানে করে দেশ ছাড়েন
উত্তরঃ সি-১৭
❑ আফগান শরণার্থী ঠেকাতে তুরস্ক কোন দেশের সঙ্গে সীমান্ত দেয়াল নির্মাণ করছে?
উত্তরঃ ইরান
❑ ‘হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর' কোথায় অবস্থিত?
উত্তরঃ আফগানিস্তানে
❑ সম্প্রতি আফগানিস্তানবিষয়ক সংকট মেটাতে জরুরি বৈঠকে বসেছিলেন-
উত্তরঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন
❑ কোন করিডোর আফগানিস্তানকে চীনের সাথে যুক্ত করেছে?
উত্তরঃ ওয়াখান করিডোর
❑ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রবৃদ্ধিতে সবচেয়ে পিছিয়ে কোন দেশ?
উত্তরঃ আফগানিস্তান
❑ ছয়বারের প্রচেষ্টায় জাম্বিয়ার প্রেসিডেন্ট হয়েছেন
উত্তরঃ হাকাইন্ডে হিচিলমা
রাজনৈতিক দল: ইউনাইটেড পার্টি ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট
❑ আসন্ন ৭ম টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে মূলপর্বে কতটি দল অংশগ্রহণ করবে?
উত্তরঃ ১২টি
আয়োজক দেশ: ভারত (ভেন্যু হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে)।
❑ ওষুধ শিল্পের ক্ষেত্রে কোন দেশকে ‘দ্য ফার্মাসি
অফ দ্য ওয়ার্ল্ড' বলা হয়?
উত্তরঃ ভারত।
বৈশ্বিক ওষুধ উৎপাদনের ক্ষেত্রে ভারতের ফার্মাসিউটিক্যাল শিল্প বিশ্বের তৃতীয় বৃহত্তম ওষুধ উৎপাদনকারী।
❑ পর্তুগালের রাজধানীর নাম কী?
উত্তরঃ লিসবন।
বর্তমানে পর্তুগালের এই শহরটি ইউরোপীয় ইউনিয়নের ‘স্টার্টআপ হাব' হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
❑ বর্তমান বিশ্বের শীর্ষ চিনি উৎপাদক ও রফতানিকারক দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল।
শীর্ষ ধাতব পণ্য উৎপাদক- চীন।
বিজ্ঞান ও প্রযুক্তি
❑ ‘বুগাটি’ কোন দেশের গাড়ি নির্মাতা সংস্থা?
উত্তরঃ ফ্রান্স।
সেরা উক্তি:
“মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে।” - এ.পি.জে আব্দুল কালাম (পদার্থ বিজ্ঞানী, ভারতের সাবেক রাষ্ট্রপতি)।
0 Comments