আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্য একসাথে পাবে এই যযাতিতে।
বাংলাদেশ বিষয়াবলী
০১. বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বর্তমানে কতটি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে? উত্তরঃ ১৬টি (১৫টি ব্যাংক এবং একটি সরকারের ডাক বিভাগ)।
➤২০২১ সালের জুনে মোবাইল ব্যাংকিংয়ে মোট লেনদেন ৬২ হাজারে ৯৯৪ কোটি টাকা
০২. বাংলাদেশের প্রথম বেসরকারি এফএম রেডিও স্টেশন কোনটি?
উত্তরঃ রেডিও টুডে (৮৯.৬ এফএম)।
➤ আনুষ্ঠানিক যাত্রা - ২০০৬ সালের অক্টোবরে।
০৩. বাংলাদেশ কত সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করছে?
উত্তরঃ ১৯৮৪ সাল (২০২১ সাল পর্যন্ত ১০ বার অংশ নিয়েছে)।
০৪. নাগরিক কবি হিসেবে পরিচিত শামসুর রাহমান কবে মারা যান?
উত্তরঃ ১৭ আগস্ট, ২০০৬,
খেলাধুলা
০১. টোকিও অলিম্পিক ২০২০-এ কতটি দেশ পদক জিতেছে?
উত্তরঃ ৯৩টি (অলিম্পিক ইতিহাসে এই প্রথম এক আসরে এতো দেশ পদক জিতেছে)।
➤ সবচেয়ে বেশি পদক জিতেছে যুক্তরাষ্ট্র (১১৩টি)।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ২০২১ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা দিবস উদযাপন করে?
উত্তরঃ ৭৪তম।
➤স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ১ লাখ ৩৫ হাজার কোটি ডলারের প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে।
02. Organization for Economic Co operation and Development (OECD)' -এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৩৮টি।
➤সর্বশেষ সদস্য - কোস্টারিকা (যোগদান- ২৫ মে, ২০২১ )
০৩. ‘গ্লোবাল টাইমস' কোন দেশের জাতীয় পত্রিকা? উত্তরঃ চীন।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে?
উত্তরঃ রেইন গেজ।
০২. বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে টানা হয় কেন? উত্তরঃ শীতকালে তার ঠান্ডায় সংকুচিত হয় বলে।
সেরা উক্তি:
“আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া।” - মার্গারেটা থ্যাচার (‘আয়রন লেডী’ খ্যাত সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী)।

0 Comments