আজকের পত্রিকা থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য একসাথে।
বাংলাদেশ বিষয়াবলী
০১. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তরঃ ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯.
☞ উপাধি দেন - তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
০২. বাংলাদেশ কবে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) -এর সদস্য পদ লাভ করে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
০৩. সম্প্রতি কোন দেশের প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ করোনা টিকা দেশে উৎপাদনের সিদ্ধান্ত
উত্তরঃ চীনের সিনোফার্ম।
☞ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ প্রযুক্তি কী?
উত্তরঃ এক কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটার বা সার্ভারে পাঠানো তথ্য প্রেরক এবং প্রাপক ব্যতিত অন্য কেউ না দেখার কৌশলগত প্রযুক্তি।
☞ সম্প্রতি মেসেঞ্জার কলে এই প্রযুক্তি নিয়ে এসেছে ফেসবুক।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. আফগানিস্তান কত দিন তালেবানের শাসনাধীনে ছিল?
উত্তরঃ ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত।
☞ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীনে পশ্চিমা জোটের হামলায় ২০০১ সালে তালেবান শাসনের অবসান ঘটলেও গত ১৫ আগস্ট দেশটির প্রেসিডেন্ট প্যালেসে তালেবান যোদ্ধারা ঢুকে যাওয়ার মাধ্যমে তাঁরা আবারও ক্ষমতা পুনরুদ্ধারের দিকে এগোচ্ছে।
০২. ক্যারিবিয় দ্বীপ দেশ হাইতির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ এরিয়েল হেনরি।
☞ গত ১৪ আগস্ট দেশটিতে আঘাত হানা ৭.২ মাত্রার ভূমিকম্পের ফলে এই পর্যন্ত ৩০০ এর বেশি নিহত, কমপক্ষে ১৮০০ আহত এবং ঘর হারিয়েছেন প্রায় ২ লাখ মানুষ।
০৩. কফি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল।
☞ দ্বিতীয় ভিয়েতনাম; তৃতীয় কলম্বিয়া।
খেলাধুলা
০১. ফুটবল ইতিহাসে ‘দ্য বোম্বার’ খ্যাত জার্মান কিংবদন্তী জার্ড মুলার কবে মারা যান?
উত্তরঃ ১৫ আগস্ট, ২০২১.
☞ ১৯৭৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির জয়ের নায়ক তিনি।
সেরা উক্তিঃ
“যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।” - ম্যালকম এক্স (৫০-৬০ এর দশকের আমেরিকার মুসলিম নেতা)।

0 Comments