আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্য একসাথে পাবে এই যযাতিতে।
বাংলাদেশ বিষয়াবলি
❑ দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ বিকাশ
❑ সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রয়ের পরিমাণ কত?
উত্তরঃ ১ লাখ ১২ হাজার ১৮৮ কোটি টাকা।
❑ ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি আমদানি হয়?
উত্তরঃ টেক্সটাইলের কাপড় ও পোশাক খাতের সরঞ্জা
পোশাক খাতে বাংলাদেশ
২০২০-২১ অর্থবছরে ৩১.৪৬ বিলিয়ন ডলারের পোশাক পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৫৫ শতাংশ বেশি৷
পোশাক রপ্তানি থেকে বৈদেশিক আয় জাতীয় আয়ের (জিডিপি) ৮১.১৬ %।
বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
পোশাক রপ্তানি অঞ্চল হিসেবে সবচেয়ে বেশি ইউরোপীয় ইউনিয়ন, দেশ হিসেবে যুক্তরাষ্ট।
পোশাক খাতে নারী কর্মচারী ৩৮.৪%।
বস্ত্র আমদানিতে বাংলাদেশ চতুর্থ।
❑ ২১ জুন ২০২১ 'ফিশার ভিলেজ' হিসেবে ঘোষণা করা হয়েছে-
উত্তরঃ নেত্রকোনার 'দক্ষিণ বিশিউড়া' ও শরীয়তপুরের ‘হালইসার' গ্রামকে।
❑ কারাগারের রোজনামচা'র ফরাসি ভাষার অনুবাদক কে?
উত্তরঃ অধ্যাপক ফিলিপে বেনোয়াঁ
❑ সুন্দরবনে কত প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়?
উত্তরঃ ৩৩৪ প্রজাতি (এছাড়া ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী, ১৬৫ প্রজাতির শৈবাল এবং ১৩ প্রজাতির অর্কিড পাওয়া যায়।
❑ বর্তমান বাংলাদেশ সরকারে কত জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তা আছেন?
উত্তরঃ ৮৩ জন।
❑ বিশ্বে প্রথম কোন দেশের বিজ্ঞানীরা ভিটামিন ‘এ’ সমৃদ্ধ গোল্ডেন রাইস উদ্ভাবন করে?
উত্তরঃ বাংলাদেশ।
☛ বাংলাদেশ আন্তর্জাতিক আবেদনে বিলম্বের ফলে ফিলিপাইন আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সিটিউট (ইরি) -এর অনুমোদন আগে নিয়ে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনই এখন প্রথম গোল্ডেন রাইস উদ্ভাবক দেশ।
❑ বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার বর্তমান রাষ্ট্রদূতের নাম কী?
উত্তরঃ অ্যালেক্সান্ডার ভি মান্টিটস্কি। By SMDIKH
☛ জিটুজি -এর ভিত্তিতে বাংলাদেশ থেকে আম এবং রাশিয়া থেকে ডিএপি ও পটাশিয়াম বিনিময় করতে চায় দুই দেশ।
বিজ্ঞান ও প্রযুক্তি
❑ বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?
উত্তরঃ ০.০৩ শতাংশ।
☛ পানিতে ০.০০৩ শতাংশ।
আন্তর্জাতিক বিষয়াবলি
❑ পিকেকে কোন দেশের কুর্দি মিলিশিয়া সংগঠন?
উত্তরঃ তুরস্ক
❑ তালেবান আফগানিস্তানের কাবুল দখল করে কবে?
উত্তরঃ ১৫ আগস্ট ২০২১
এ দিনই আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে চলে যান।
❑ “সেলব্রেট” কোন দেশের আড়ি পাতার যন্ত্র তৈরির প্রযুক্তি প্রতিষ্ঠান?
উত্তরঃ ইসরায়েল
❑ ১৩তম আসেম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২৫-২৬ নভেম্বর ২০২১; নমপেন, কম্বোডিয়া
❑ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (OECD) বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ ম্যাথিয়াস হুবার্ট পল করম্যান (অস্ট্রেলিয়া)
☛ সংস্থাটির বর্তমান সদস্যদেশ: ৩৮টি (সর্বশেষ: কোস্টারিকা)
❑ কোন নেতা সম্ভাব্য তালেবান সরকারপ্রধান হতে যাচ্ছেন?
উত্তরঃ মোল্লা আব্দুল গনি বারাদার।
☛তালেবানের বর্তমান সর্বোচ্চ নেতা - হাইবাতুল্লাহ আখুনজাদা।
❑ ‘হাজারা’ কোন দেশের সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠী? উত্তরঃ আফগানিস্তান।
❑ মালয়েশিয়ার বর্তমান রাজার নাম কী?
উত্তরঃ আল সুলতান আবদুল্লাহ।
❑ ‘আইএসআই' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ পাকিস্তান।
☛ সিআইএ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
খেলাধুলা
❑ সাফ চ্যাম্পিয়নশিপ (ফুটবল) -এর ১৩তম আসর কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ মালদ্বীপ।
☛ সময় - ১-১৩ অক্টোবর, ২০২১ (বাংলাদেশের প্রথম ম্যাচ - ১ অক্টোবর, ২০২১; প্রতিপক্ষ - শ্রীলঙ্কা)।
সেরা উক্তি
“রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে।” - স্টিভ জবস (প্রতিষ্ঠাতা, এ্যাপল কম্পিউটার্স)।
এরকম প্রতিদিন আপডেট আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। কোনো তথ্য ভূল কিংবা অসঙ্গতি পেলে কমেন্ট করার অনুরোধ রইল।
0 Comments