Daily GK Update : 11/12/2021

 

আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।


প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।

 

আজ,


  বাংলাদেশ বিষয়াবলি   

❑ সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৫ ডিসেম্বর থেকে ৫০ টাকা মূল্যমানের স্মারক স্বর্ণমুদ্রা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক (বিক্রয়মূল্য - ৬৬,০০০ টাকা)।

২৫ মিলিমিটার ব্যাসের ঢেউ খেলানো ডিজাইন ও ২২ ক্যারেট স্বর্ণ দিয়ে নির্মিত স্মারক মুদ্রাটির ওজন ১০ গ্রাম।

স্বর্ণমুদ্রার সম্মুখভাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি (৭ মার্চ, ১৯৭১ এর ভাষণ) রয়েছে। প্রতিকৃতির নিচে মূল্যমান ‘পঞ্চাশ টাকা’ এবং প্রতিকৃতির উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ লেখা রয়েছে।

মুদ্রার পেছন ভাগে ‘৫০’ এবং ‘০’ এর ভিতরে ‘বাংলাদেশ ব্যাংক’-এর মনোগ্রাম রয়েছে। মনোগ্রামের নিচে ‘১৯৭১-২০২১’ এবং উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে ইংরেজিতে ‘গোল্ডেন জুবিলি অব ইনডিপেনডেন্স’ এবং নিচে ইংরেজিতে ‘ফিফটি টাকা’ মুদ্রিত।



  আন্তর্জাতিক বিষয়াবলী   

❑ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংকে মানবতাবিরোধী অপরাধী ঘোষণা করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত (১০ডিসেম্বর,২১)।

❑ আজ (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক পর্বত দিবস। ‘টেকসই পর্বত পর্যটন’ প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘভুক্ত সদস্য দেশগুলো দিবসটি পালন করবে।


   ক্রীড়া ও সাহিত্য    

❑ আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় (নভেম্বর মাসের জন্য) প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন “নাহিদা আক্তার”।






বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য 


Post a Comment

0 Comments