Daily GK Update: 10/12/2021


আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।


প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।

 

আজ,


  বাংলাদেশ বিষয়াবলি   

❑ ১০ ডিসেম্বর, ১৯৭১ সাল

বিজয়ের মাত্র ৬ দিন আগে ১৯৭১ এর এই দিনে খুলনার রুপসা নদীতে রণতরী পলাশে যুদ্ধরত অবস্থায় পাকিস্তানি বাহিনীর জঙ্গি বিমান থেকে বর্ষিত গোলার আঘাতে আহত হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। পলাশের ইঞ্জিন ধ্বংস হয়ে গেলে নদীতে ঝাঁপিয়ে পড়েন তিনি। কোনোমতে পাড়ে উঠলে সেখানে অবস্থানরত পাকিস্তানি সেনা ও রাজাকারের নির্মম অত্যাচারে তিনি শহীদ হন।

❑ বিশ্বের ১৬২টি দেশের ২৮১৪ টি দলকে হারিয়ে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১ এর বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে নিয়েছে বাংলাদেশ। নাসা বেষ্ট মিশন কনসেপ্ট ক্যাটাগরিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের খুলনা থেকে চ্যাম্পিয়ন হিসেবে নাসাতে মনোনয়ন পাওয়া দল “টিম মহাকাশ”।



  আন্তর্জাতিক বিষয়াবলী   

❑ আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এবারের প্রতিপাদ্য, ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও মানবাধিকারের সুরক্ষা দাও’। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে এ দিনটি পালিত হচ্ছে।

❑ জনসেবায় অবদান রাখার জন্য জাতিসংঘের সম্মানজনক ‘জাতিসংঘ জনসেবা পদক-২০২১’ পেল বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।


   ক্রীড়া ও সাহিত্য    

❑ 






বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য 


Post a Comment

0 Comments