Daily GK Update: 12/12/2021

 

আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।


প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।

 

আজ,


  বাংলাদেশ বিষয়াবলি   

❑ আজ ১২ ডিসেম্বর, ডিজিটাল বাংলাদেশ দিবস।

এবারের প্রতিপাদ্যঃ ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ।

❑ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক হিসেবে মনোনীত হয়েছেন রবীন্দ্রগবেষক ও অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা।

❑ ১৬২টি দেশের ৪৫৩৪টি দলকে হারিয়ে ‘নাসা বেস্ট মিশন কনসেপ্ট’ শ্রেণিতে “নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১”এর বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ।

❑ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ওস্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করা হয় ১১ডিসেম্বর,২১।

❑ আজ থেকে দেশের ছয়টি এলাকায় পরীক্ষামূলক ফাইভ জি নেটওর্য়াক চালু হয়েছে। প্রাথমিকভাবে টেলিটক প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি ৩২ নম্বর, সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ, সাভার এবং ঢাকার বাইরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ সেবা চালু করবে।



  আন্তর্জাতিক বিষয়াবলী   

❑ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোয় ৫০ জনের বেশি মানুষের প্রাণহানী। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যে।

❑ পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে যুগান্তকারী অবদান রাখার জন্য “ক্লাইমেট ব্রেকথ্রু অ্যাওয়ার্ড” পেলেন বিশ্বের ৩ জন নারী- মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ডেনিস ফেয়ারচাইল্ড’, ফিলিপাইনের বাংলাদেশি বংশোদ্ভূত ‘সারা জেন আহমেদ’ এবং জার্মানির ‘কাথেরিন গুতমান’।

‘সারা জেন আহমেদ’ বাংলাদেশি ড. মাহফুজ আহমেদ (এশীয় উন্নয়ন ব্যাংক-এর কৃষি ও গ্রাম উন্নয়ন-এর সাবেক প্রধান) এবং ফিলিপিনো ভিভিয়ান আহমেদের কন্যা।বর্তমানে তিনি ভালনারাবেল-২০ গ্রুপ অফ ফাইনান্স মিনিস্টারস (ভি২০) গ্রুপের ৫৫টি দেশের অর্থমন্ত্রীদের জলবায়ু অর্থায়ন বিষয়ক উপদেষ্টা।

❑ যুক্তরাষ্ট্রকে আগামী ২০৫০সালের মধ্যে ‘শূন্য কার্বন নিঃসরণকারী’ দেশ করার লক্ষে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

❑ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংকে মানবতাবিরোধী অপরাধী ঘোষণা করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত (১০ডিসেম্বর,২১)।


   ক্রীড়া ও সাহিত্য    

❑ ❑❑






বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য 


Post a Comment

0 Comments