আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।
প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।
আজ,
বাংলাদেশ বিষয়াবলি
❑ জাতীয় অধ্যাপক ও বাংলা একাডেমির সভাপতি রফিকুল ইসলাম আর নেই (৩০ নভেম্বর)।
রফিকুল ইসলাম ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হন এবং ২০২১ সালে ৩ বছরের জন্য বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।তিনি বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।চলতি বছর মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদান রাখায় তাঁকে 'আন্তর্জাতিক মাতৃভাষা পদক' দেওয়া হয়।সাহিত্য ও গবেষণার জন্য তিনি পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
❑ আজ (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস।
স্লোগান : ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেব কর’।
প্রতিপাদ্য : ‘কর আহরণে করদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়ন’।
২০০৮ সাল থেকে দেশে আয়কর দিবস উদযাপিত হচ্ছে।আগে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর দিবসটি উদযাপিত হতো। তবে ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করছে এনবিআর।
❑ আর্থিকখাতে অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখায় ‘মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ জিতল- মোবাইলে আর্থিক সেবার প্রতিষ্ঠান “নগদ”।
❑ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলি টানেল), চট্টগ্রাম
- এটি কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল।
- অর্থব্যয়ে সরকারের সহযোগী: চায়না এক্সিম ব্যাংক
- নির্মাণকারী প্রতিষ্ঠান: চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি)
- প্রকল্প ব্যয়: ১০,৩৭৪ কোটি টাকা
- প্রকল্পের মোট দৈর্ঘ্য: ৯.৩৯ কি.মি.
- মূল টানেলের দৈর্ঘ্য: ৩.৩২ কি.মি.
- প্রকল্পটি বাস্তবায়িত হবে: ২০২২ সালের ডিসেম্বরে
- বিশ্বের ৪৭টি দেশে পানির নিচে টানেল তৈরি হচ্ছে।
- টানেল চট্টগ্রাম বন্দরের সঙ্গে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করবে।
- চালুর বছরে ৬৩ লাখ গাড়ি চলাচল করবে। সে হিসাবে দিনে চলবে ১৭ হাজার ২৬০টি গাড়ি।
- বঙ্গবন্ধু টানেল নির্মিত হলে দেশের জিডিপি ০.১৬৬ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।
- কক্সবাজার থেকে চট্টগ্রামের ৪০ কি.মি. দূরত্ব হ্রাস করবে।
- চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ওয়ান সিটি সিটি-টু টাউন।
- কক্সবাজারকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তুলবে।
- ২০১৬ সালের ১৪ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ২৪ ফেব্রুয়ারি ২০১৯ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
❑ ৩০ নভেম্বের, ২০২১ কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে যাত্রা শুরু করলো দেশের প্রথম উড়ন্ত রেস্টুরেন্ট - ‘ফ্লাই ডাইনিং’।
❑
আন্তর্জাতিক বিষয়াবলী
❑ পদত্যাগের পর আবার সুইডেনের প্রধানমন্ত্রী (দেশের ইতিহাসে একমাত্র নারী প্রধানমন্ত্রী) হিসেবে নির্বাচিত হলেন-ম্যাগডালেনা অ্যান্ডারসন।
❑ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের “বার্বাডোস” এখন বিশ্বের নবীনতম ‘প্রজাতন্ত্র’। যুক্তরাজ্যের রানী এখন আর “বার্বাডোস”-এর রাষ্ট্রপ্রধান নন।
❑ সামাজিক নেটওয়ার্কিং সার্ভিস টুইটারের সিইও পদ থেকে ‘জ্যাক ডরসি’ পদত্যাগ করার পর নতুন সিইও হলেন : ভারতীয় বংশোদ্ভূত ‘পরাগ আগরওয়াল’।
❑
ক্রীড়া ও সাহিত্য
❑ এবারের ব্যালন-ডি-অর অনুষ্টান থেকে....
- লিওনেস মেসি এবার দেখালেন, ৭ বারও ব্যালন ডি'অর জেতা যায়!
- অধিনায়ক হিসেবে বার্সেলোনাকে গত মৌসুমে জিতিয়েছেন লা লিগা, উইমেন চ্যাম্পিয়নস লিগ ও কোপা দে লা রেইনা। সেরা নারী ফুটবলারের নাম অ্যালেক্সিয়া পুতেয়াস।
- করোনা না এলে ২০২০ সালের ব্যালন ডি'অর হয়তোবা তাঁর হাতেই উঠত। ২০২১ সালে ওই পুরস্কার না জিতলেও রবার্ট লেভানডফস্কি জিতলেন ‘স্ট্রাইকার অব দ্য ইয়ার' খেতাব। যা প্রবর্তিত হয়েছে এই মৌসুম থেকেই।
- প্রতিভার ঝলকে ফুটবল-বিশ্বকে মুগ্ধ করেছেন গত এক বছরে। সেরা উদীয়মানের পুরস্কারটা তাই উঠল পেদ্রির হাতেই।
- ইউরো ২০২০-এ মুখোমুখি হওয়া অর্ধেক পেনাল্টিই আটকেছেন, গত মৌসুমে সিরি আ-তে আটকেছেন ৯২টা শট। মাত্র ২২ বছর বয়সেই গোলবার সামলাচ্ছেন অভিজ্ঞতায় ঋদ্ধ প্রবীণের মতো। স্বীকৃতি হিসেবে জিয়ানলুইজি দোন্নারুমা জিতলেন ইয়াশিন ট্রফি।
বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য
0 Comments