Daily GK Update: 01/12/2021

 

আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।


প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।

 

আজ,


  বাংলাদেশ বিষয়াবলি   

❑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিষ্ঠার শতবার্ষিকী উদযাপন ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে থেকে অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ (১ ডিসেম্বর)। প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত দেশের প্রাচীনতম এই পাবলিক বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১ জুলাই যাত্রা শুরু করে। কোভিড-১৯ মহামারির কারণে উদযাপন অনুষ্ঠান পাঁচ মাস বিলম্বিত হয়।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যাঞ্চেলর মো. আবদুল হামিদ এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেবেন ভূটানের প্রধানমন্ত্রী এবং ঢাবির অ্যালামনাই লোটে শেরিং।অনুষ্ঠানের শুরুতে শতবর্ষের তথ্যচিত্র প্রদর্শন এবং 'থিম সং' পরিবেশন করা হবে।

❑ বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয়- ২,৫৫৪ ডলার (বিবিএস রিপোর্ট, নভেম্বর ২০২১)

❑  মেট্রোরেল  (এমআরটি লাইন-৬)

  • প্রকল্পটি একনেকে অনুমোদন: ১৮ ডিসেম্বর ২০১২ 
  • কাজ শুরু: ৮ সেপ্টেম্বর ২০১৬
  • নির্মাণ ব্যয়: ২১,৯৮৫ কোটি টাকা 
  • জাইকা থেকে ঋণ: ১৬,৫৯৪.৫৯ কোটি টাকা
  • নির্মাণকারী প্রতিষ্ঠান: ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লি.
  • ট্রেনগুলো তৈরি করছে: জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিত্সুবিশির
  • দৈর্ঘ্য: ২০.১ কি.মি. (উত্তরা থেকে মতিঝিল)
  • মোট স্টেশন থাকবে: ১৬টি 
  • ট্রেন: ২৪ সেট
  • ঘণ্টায় গতিবেগ: ১০০ কি.মি.
  • উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে: ৩৮ মিনিট
  • উভয় দিকে ঘণ্টায় যাত্রী পরিবহন করবে: ৬০ হাজার [দিনে যাত্রী পরিবহন: ৪ লাখ ৮৩ হাজার] 
  • প্রতিটি টেনের যাত্রী ধারণক্ষমতা: ১,৭৩৮ জন।
  • মেট্রোরেল পুরোপুরি বিদ্যুৎচালিত রেল। বাংলাদেশে এই প্রথম বিদ্যুচ্চালিত কোন রেল চালু হতে যাচ্ছে।
  • ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকবে। 
  • উত্তরায় মূল ডিপোটি মাটিতে থাকলেও, পুরো রেলপথটি উড়াল।
  • ২৯ আগস্ট ২০২১ উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ২৫ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক চলাচল করে মেট্রোরেল।



  আন্তর্জাতিক বিষয়াবলী   

❑ ২০২৫ সালের মধ্যে আকাশপথে ট্যাক্সি পরিবহন সেবা (ইউএএম) চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।

❑ 

❑ 

❑ 


   ক্রীড়া ও সাহিত্য    

❑ প্রথমবারের মতো কোরিয়ান ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ করলেন : দক্ষিণ কোরিয়ার ইসলামিক স্কলার, গবেষক ও অনুবাদক “ড. হামিদ চৈ ইয়াং কিল”।

❑ 

❑ 

❑ 






বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য 


Post a Comment

0 Comments