এই পোস্টে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ৮২ টি গুরুত্বপূর্ণ MCQ আলোচনা করব।
ভালো লাগলে বন্ধুদের সাথে পোস্টের লিংক শেয়ার করতে পারো🙂
০১। আধুনিক বাংলা কবিতার অগ্রদূত হিসেবে পরিচিত কে?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) কাজী নজরুল ইসলাম
(c) মাইকেল মধুসূদন দত্ত
(d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ (C) মাইকেল মধুসূদন দত্ত।
০২। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কোন জেলায়?
(b) ঢাকা।
(d) বগুড়া,
(a) যশোর
(c) পাবনা।
উত্তরঃ (a) যশাের।
০৩। মধুসূদন দত্ত এর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় কার তত্ত্বাবধানে?
(b) মাতার।
(d) ফুফুর
(a) পিতার
(c) ভাইয়ের।
উত্তরঃ (b) মাতার।
০৪। মধুসূদন দত্ত এর মায়ের নাম কী?
(a) তনুশ্রী বসাক
(b) অরুণা দেবী
(c) জাহ্নবী দেবী
(d) মৃণালিনী দেবী
উত্তরঃ (c) জাহ্নবী দেবী।
০৫। ১৮৩৩ খ্রিষ্টাব্দে মধুসূদন কোন কলেজে ভর্তি হন?
(a) বিশপস কলেজ
(b) হিন্দু কলেজ।
(c) জগন্নাথ কলেজ
(d) বি এন কলেজ
উত্তরঃ (b) হিন্দু কলেজ।
০৬। মধুসূদন দত্ত কত সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন?
(a) ১৮৪১
(b) ১৮৪৩
(c) ১৮৪৫
(d) ১৮৪৭
উত্তরঃ (b) ১৮৪৩।
০৭। মধুসূদন দত্ত নামে ‘মাইকেল’ শব্দ যােগ করেন কত সালে?
(a) ১৮৪০
(b) ১৮৪১
(c) ১৮৪৩
(d) ১৮৪৫
উত্তরঃ (c) ১৮৪৩।
০৮। কলকাতার হিন্দু কলেজে মধুসূদন দত্ত কোন শ্রেণিতে ভর্তি হন?
(a) ৫ম
(b) ৬ষ্ঠ
(c) ৭ম
(d) ৮ম
উত্তরঃ (c) ৭ম।
০৯। কোন কলেজে থাকা অবস্থায় মধুসূদন দত্ত এর সাহিত্য প্রতিভার স্ফুরণ ঘটে?
(a) হিন্দু কলেজ
(b) বেথুন কলেজ
(c) বিদ্যাসাগর কলেজ
(d) বি এন কলেজ
উত্তরঃ (a) হিন্দু কলেজ।
১০। কতসালে মধুসূদন দত্ত হিন্দু কলেজ পরিত্যাগ করেন?
(1) ১৮৩৯
(৮) ১৮৪১
(c) ১৮৪২
(1) ১৮৪৩
উত্তরঃ (d) ১৮৪৩
১১। ধর্মান্তরিত হবার কারণে মধুসূদন দত্তকে কোন কলেজে ভর্তি হতে হয়?
(a) হিন্দু কলেজ
(b) বেথুন কলেজ
(c) বিশপস কলেজ
(d) এডওয়ার্ড কলেজ।
উত্তরঃ (c) বিশপস কলেজ
১২। মধুসূদন গ্রিক, ল্যাতিন ও হিব্রু ভাষা শিক্ষার সুযােগ পান কোন কলেজে?
(a) হিন্দু কলেজ
(b) বিশপস কলেজ
(c) বিদ্যাসাগর কলেজ
(d) সেন্ট গ্রেগরী কলেজ
উত্তরঃ (b) বিশপস কলেজ
১৩। নিচের কোন ভাষায় মাইকেল মধুসূদন দত্তের দক্ষতা ছিল না?
(a) ফরাসি
(b) হিব্রু
(c) স্প্যানিশ
(d) জার্মান।
উত্তরঃ (c) স্প্যানিশ
১৪। হিন্দু কলেজে থাকা অবস্থায় মধুসূদন সাহিত্য চর্চার মাধ্যম হিসেবে কোন ভাষা গ্রহণ করেছিলেন?
(a) ফরাসি।
(b) ইংরেজি
(c) জার্মান
(d) গ্রিক
উত্তরঃ (b) ইংরেজি
১৫। রােমাটিক ও ধ্রুপদী সাহিত্যের মিলন ঘটেছে কোন কবির সাহিত্যে?
(a) মাইকেল মধুসূদন দত্ত
(b) কালিদাস
(c) আলাওল
(d) মুকুন্দরাম চক্রবর্তী
উত্তরঃ (a) মাইকেল মধুসূদন দত্ত
১৬। মধুসূদনের আসার পূর্বে বাংলা কবিতার ছন্দ কেমন ছিল?
(a) এলােমেলাে
(b) পয়ার
(c) অমিত্রাক্ষর
(d) জটিল।
উত্তরঃ (b) পয়ার
১৭। বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের জনক কে?
(a) মধুসূদন দত্ত
(b) আলাওল।
(c) কাজী নজরুল
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (a) মধুসূদন দত্ত।
১৮। বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়িত নাম কী?
(a) অমিত্রাক্ষর ছন্দ
(b) মাত্রাবৃত্ত ছন্দ
(c) পয়ার ছন্দ
(d) স্বরবৃত্ত ছন্দ
উত্তরঃ (a) অমিত্রাক্ষর ছন্দ
১৯। ‘মেঘনাদবধ' কাব্যে কোন ছন্দের সঙ্গে প্রয়োগ ঘটে?
(a) মাত্রাবৃত্ত
{b} পয়ার
(c) অমিত্রাক্ষর
(d) স্বরবৃত্ত
উত্তরঃ (c) অমিত্রাক্ষর।
২০। বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক কে?
(a) মুকুন্দরাম চক্রবর্তী
(b) মাইকেল মধুসূদন দত্ত
(c) শামসুর রাহমান
(d) সমর সেন
উত্তরঃ (b) মাইকেল মধুসূদন দত্ত।
২১। কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটক?
(a) পদ্মাবতী
(b) নীলকমল
(c) শাহজাহান
(d) কৃষ্ণকান্তের উইল
উত্তরঃ (a) পদ্মাবতী।
২২। ‘বুড়াে সালিকের গাড়ে রোঁ' কোন ধরনের সাহিত্যকর্ম?
(a) নাটক
(b) উপন্যাস
(c) প্রহসন
(d) কাব্য
উত্তরঃ (c) প্রহসন।
২৩। ‘ব্রজাঙ্গনা কাব্য' এর রচয়িতা কে?
(a) কায়কোবাদ
(b) মহাকবি কালিদাস
(c) অক্ষয়কুমার বড়াল
(d) মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ (d) মাইকেল মধুসূদন দত্ত।
২৪। চরণের শেষে মিলবন্ধনের অনড় প্রথাকে ভেঙ্গে দেন কোন সাহিত্যিক?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) মাইকেল মধুসূদন দত্ত
(c) কাজী নজরুল ইসলাম
(d) সমর সেন
উত্তরঃ (b) মাইকেল মধুসূদন দত্ত।
২৫। মাইকেল মধুসূদন দত্ত কোথায় মারা যান?
(a) ফ্রান্স
(b) ভার্সাই
(c) কলকাতা
(d) ঢাকা
উত্তরঃ (c) কলকাতা।
২৬। রাবণের ছােট ভাইয়ের নাম কী ?
(a) রাঘব
(b) বিভীষণ
(c) অরিন্দম
(d) মেঘনাদ
উত্তরঃ (b) বিভীষণ।
২৭। রাম রাবণের যুদ্ধে রামের ভক্ত ছিলেন কে?
(a) বিভীষণ
(b) রাঘব
(c) মেঘনাদ
(d) অরিন্দম
উত্তরঃ (a) বিভীষণ।
২৮। রাবণি কে?
(a) নিকষা
(6) অরিন্দম
(c) বিভীষণ
(d) মেঘনাদ
উত্তরঃ (d) মেঘনাদ।
২৯। লক্ষ্মণ কোন যজ্ঞাগারে অনুপ্রবেশ করে?
(a) শৃখল
(b) নিকুম্ভিলা
(c) মৃগেন্দ্ররম।
(d) রাবণপুরী
উত্তরঃ (b) নিকুম্ভিলা।
৩০। নিচের কোনটি ‘নীচ' শব্দের অর্থ নয়?
(a) গরিব
(b) হীন
(c) নিকৃষ্ট
(d) ইতর
উত্তরঃ (a) গরিব।
৩১। রাক্ষসকুলের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন?
(a) শূর্পনখ
(b) রাবণ
(c) বিভীষণ
(d) মেঘনাদ
উত্তরঃ (b) রাবণ।
৩২। শত্রুকে দমন করে যে তাকে এক কথায় কী বলে?
(a) শত্ৰুগ্ন
(b) কৃতঘ্ন
(c) অরিন্দম
(d) ঋন্দম
উত্তরঃ (c) অরিন্দম।
৩৩। “বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যে অরিন্দম কে?
(a) মেঘনাদ
(b) রাবণ
(c) লক্ষ্মণ
(d) রাম
উত্তরঃ (a) মেঘনাদ।
৩৪। নিকুম্ভিলা যজ্ঞাগারে পৌঁছানাের জন্য লক্ষ্মণের পথপ্রদর্শক কে ছিল?
(a) রাম
(b) রাবণ
(c) বিভীষণ
(d) মেঘনাদ
উত্তরঃ (c) বিভীষণ।
৩৫। কার বিশ্বাসঘাতকতায় মেঘনাদ বিস্মিত ও বিপন্ন হয়ে পড়ে?
(a) রাবণের কনিষ্ঠ ভাই
(b) লক্ষ্মণ
(c) শূর্পনখা
(d) নিকষা
উত্তরঃ (a) রাবণের কনিষ্ঠ ভাই।
৩৬। 'পশিল' শব্দের অর্থ কী?
(a) জিজ্ঞাসা করল
(b) তিরস্কার করা
(c) প্রবেশ করল
(d) ভৎসর্না করল
উত্তরঃ (c) প্রবেশ করল।
৩৭। 'রক্ষঃপুর’ মূলত কোন স্থানকে বিশেষিত করেছে?
(a) যমালয়।
(b) নিকুম্ভিলা যজ্ঞাগার
(c) বদ্ধ জলাশয়।
(d) স্বর্গের উদ্যান
উত্তরঃ (b) নিকুম্ভিলা যজ্ঞাগার।
৩৮। রাবণের মায়ের নাম কী?
(a) শূর্পনখা
(b) লক্ষ্মী
(c) কেশরী
(d) নিকষা
উত্তরঃ (d) নিকষা।
৩৯। 'তাত' শব্দটি বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(a) পিতা
(b) মামা
(c) চাচা
(d) ফুপু
উত্তরঃ (c) চাচা।
৪০। শূলপাণি কে ছিলেন?
(a) রাক্ষস
(b) মহাদেব
(c) রাম
(d) রামের সহযোগী
উক্তরঃ (b) মহাদেব
৪১। রাবণের মধ্যম সহোদরের নাম কী?
(a) বিভীষণ
(b) লক্ষ্মণ
(c) কুম্ভকর্ণ
(d) মেঘনাদন
উত্তরঃ (c) কুম্ভকর্ণ ।
৪২। দেবতাদের রাজা কে ছিলেন?
(a) কৃষ্ণ
(d) শিব
(c) ইন্দ্র
(d) শিব
উত্তরঃ (c) ইন্দ্র।
৪৩। মেঘনাদের অপর নাম কী?
(a) বিভীষণ
(b) জিতেন্দ্রিয়
(c) যুবুকা
(d) ইন্দ্রজিৎ,
উত্তরঃ (d) ইন্দ্রজিৎ |
৪৪। 'তস্কর' শব্দের অর্থ কী?
(a) কুচক্রী
(b) চোর
(c) সাধু
(d) দরবেশ
উত্তরঃ (b) চোর।
৪৫। রামানুজ' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
(a) রামা+ নুজ
(b) রাম+ আনুজ
(c) রাম+ অনুজ
(d) রমা+ অনুজ
উত্তরঃ (c) রাম+ অনুজ।
৪৬। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যে 'রামানুজ’ বলতে কাকে বােঝানাে হয়েছে?
(a) অর্জুন
(b) ভীম
(c) রাম
(d) লক্ষ্মণ
উত্তরঃ (d) লক্ষ্মণ।
৪৭। ‘আহবে' শব্দের অর্থ কী?
(a) শান্তি
(b) যুদ্ধে
(c) পরশ্রীকাতরতা
(d) বিশ্বাসঘাতকতা
উত্তরঃ (b) যুদ্ধে।
৪৮। রঘুবংশের শ্রেষ্ঠ সন্তানকে কী বলা হয়?
(a) রাবণ
(b) রাম
(c) রাঘব
(d) বিধু
উত্তরঃ (c) রাঘব।
৪৯। ধীমান' শব্দের অর্থ কী?
(a) মূর্খ
(b) জ্ঞানী
(c) সিংহ
(d) সুদর্শন
উত্তরঃ (b) জ্ঞানী।
৫০। রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান কে?
(a) রাম
(b) লক্ষণ
(c) সুধিষ্টির
(d) ভীম
উত্তরঃ (a) রাম।
৫১। 'বিধু' শব্দের অর্থ কী?
(a) সূর্য
(b) চাঁদ
(c) তারা
(d) গ্রহ
উত্তরঃ (b) চাঁদ।
৫২। মেঘনাদ সম্পর্কে রাবণের কী?
(a) সহোদর
(b) কনিষ্ঠা
(c) রাবণ দাস
(d) রাবণ
উত্তরঃ (d) রাবণি।
৫৩। রামচন্দ্রের আজ্ঞাবহদের কী বলা হয়?
(a) রামদাস
(b) রাঘব
(c) রাঘবদাস
(d) পিতৃব্য।
উত্তরঃ (c) রাঘবদাস।
৫৪। রামের ছোট ভাইয়ের নাম কী?
(a) লক্ষ্মণ
(b) যুধিষ্টির
(c) ভীম
(d) অর্জুন
উত্তরঃ (a) লক্ষ্মণ।
৫৫। 'স্থানু' শব্দের অর্থ কী?
(a) চলন্ত
(b) নিশ্চল
(c) বিহঙ্গ
(d) খেচর
উত্তরঃ (b) নিশ্চল।
৫৬। রক্ষকুলের বীরকে কী বলা হয়?
(a) রথী
(b) রক্ষরথী
(c) দাম
(d) নিলয়
উত্তরঃ (b) রক্ষরথী।
৫৭।লক্ষ্মণের মায়ের নাম কী?
(a) শূর্পনখা
(b) নিকষা
(c) ঈশ্বরী
(d) সুমিত্রা
উত্তরঃ (d) সুমিত্রা।
৫৮। সৌমিত্রি কে?
(a) রাম।
(b) ভীম
(c) লক্ষ্মণ
(d) সুধিষ্ঠির
উত্তরঃ (c) লক্ষ্মণ।
৫৯। অগ্নি দেবতার নাম কী?
(a) অনল
(b) পাবক
(c) বৈশ্বানর
(d) শিখা
উত্তরঃ (c) বৈশ্বানর।
৬০। মেঘনাদের যজ্ঞস্থানের নাম কী?
(a) নিকুম্ভিলা
(b) মৃগেন্দ্রপুরী
(c) রাবণপুরী
(d) শৃখল
উত্তরঃ (a) নিকুম্ভিলা।
৬১। মৃগেন্দ্র কী?
(a) বাঘ।
(b) সাপ
(c) নেউল
(d) সিংহ
উত্তরঃ (d) সিংহ।
৬২। মেঘনাদকে বধ করে কে?
(a) রাম
(b) লক্ষণ
(c) যুধিষ্ঠির
(d) বিভীষণ
উত্তরঃ (b) লক্ষণ।
৬৩। কোন অবস্থায় লক্ষ্মণের হাতে মেঘনাদ বধ হয়?
(a) অস্ত্র সজ্জিত
(b) নিরস্ত্র
(c) ঘুমন্ত
(d) সৈন্যসহ
উত্তরঃ (b) নিরস্ত্র ।
৬৪। মৃত্যুকালে মেঘনাদ কোন দেবতার পূজারত অবস্থায় ছিলেন?
(a) অগ্নিদেব
(b) কৃষ্ণ
(c) ইন্দ্র
(d) রাবণ
উত্তরঃ (a) অগ্নিদেব।
৬৫। 'নাহি গঞ্জি তােমা, গুরুজন তুমি- এখানে গুরুজন কে?
(a) রাবণ।
(b) বিভীষণ
(c) লক্ষণ
(d) মেঘনাদ
উত্তরঃ (b) বিভীষণ।
৬৬। বিভীষণের মায়ের নাম কী?
(a) শূর্পনখা
(b) লক্ষ্মী
(c) নিকষা
(d) কৃষ্ণকুমারী
উত্তরঃ (c) নিকষা।
৬৭। লক্ষণকে যমঘরে পাঠানাের জন্য মেঘনাদ কোথায় যেতে চায়?
(a) পাকুড়গাছের নিচে
(b) নিলাঞ্জনা নদীতে
(c) অস্ত্রাগারে।
(d) দেবগিরিতে
উত্তরঃ (c) অস্ত্রাগারে।
৬৮। নিকষা দেবী কেমন ছিলেন?
(a) অসতী
(b) সতী
(c) বিদুষী
(d) বীরাঙ্গনা
উত্তরঃ (b) সতী।
৬৯। দম্ভ করে যে - এক কথায় কী বলে?
(a) দন্তক
(b) দস্তু
(c) দাম্ভিক
(d) ভাবুক
উত্তরঃ (c) দাস্তিক।
৭০। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি জলাঞ্জলি দিয়েছে কে?
(a) রাবণ
(b) বিভীষণ
(c) মেঘনাদ
(d) লক্ষণ
উত্তরঃ (b) বিভীষণ।
৭১। গুণবান পরজন থেকে নির্গুণ স্বজন শ্ৰেয় এ কথা কোথায় বলা হয়েছে?
(a) শাস্ত্রে
(b) রামায়ণে
(c) মহাভারতে
(d) অলীক কীতাবে
উত্তরঃ (a) শাস্ত্রে।
৭২। নিজ কর্মদোষে কনক লঙ্কায় সর্বনাশ ডেকে এনেছেন কে?
(a) মেঘনাদ
(b) রাবণ
(c) লক্ষণ
(d) বিভীষণ
উত্তরঃ (b) রাবণ।
৭৩। “তেই' শব্দের অর্থ কী?
(a) তজ্জন্য
(b) তিসি
(c) দান্তিক
(d) অকারণ
উত্তরঃ (a) তন্য।
৭৪। মেঘের ডাক কে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যে কী বলা হয়েছে?
(a) নাদ
(b) রথী
(c) জীমূতেন্দ্র
(d) রোষ
উত্তরঃ (c) জীমূতেন্দ্র।
৭৫। 'প্রফুল্ল কমলে কীটবাস’- এখানে কীট কাকে বলা হয়েছে?
(a) বিভীষণ
(b) রাবণ
(c) রাম।
(d) লক্ষণ
উত্তরঃ (d) লক্ষ্মণ।
৭৬। 'বলী' শব্দের অর্থ কী?
(a) উৎসর্গ
(b) বীর
(c) ছাগল।
(d) মহারথ
উত্তরঃ (b) বীর।
৭৭। ‘নন্দন কানন' শব্দের অর্থ কী?
(a) আগুনের বাগান
(b) আগ্নেয়গিরি
(c) স্বর্গের উদ্যান
(d) অমৃতগুরা
উত্তরঃ (c) স্বর্গের উদ্যান।
৭৮। বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশটুকু কোন কাব্যের অন্তর্গত?
(a) মেঘনাদবধ কাব্য
(b) রামায়ণ
(c) ব্রজাঙ্গনা কাব্য।
(d) লক্ষণের লঙ্কা জয়।
উত্তরঃ (a) মেঘনাদবধ কাব্য।
৭৯। কত নং স্বর্গ থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যংশটুকু গৃহীত হয়েছে?
(a) 8
(c) ৬
(d) ৭
(b) ৫
উত্তরঃ (c) ৬।
৮০। বীরবাহু কে ছিলেন?
(a) রাবণের ভাই
(b) নিকষারপুত্র
(c) মেঘনাদের ভাই
(d) শূর্পনখার
উত্তরঃ (c) মেঘনাদের ভাই।
৮১। কার মৃত্যুর পর রাবণ মেঘনাদকে মহাযুদ্ধের সেনাপতি হিসেবে বরণ করে নেন?
(a) নিকষা
(b) স্বপূর্ণখা
(c) বিভীষণ
(d) বীরবাহু
উত্তরঃ (d) বীরবাহু।
৮২। মেঘনাদ অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে চেয়েছিল কেন?
(a) যুদ্ধের ক্ষয়ক্ষতি কমাতে
(b) যুদ্ধজয় নিশ্চিত করতে
(c) রাবণের দীর্ঘায়ু কামনায়
(d) নিজের দীর্ঘায়ু কামনায়
উত্তরঃ (b) যুদ্ধজয় নিশ্চিত করতে।
~ Gossip Ahsan

0 Comments