আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।
প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।
আজ,
বাংলাদেশ বিষয়াবলি
❑ 'বিশ্ব খাদ্য দিবস-২০২১' উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা নতুন জাতের ধানের নাম- 'বঙ্গবন্ধু ধান ১০০'
❑ বাংলাদেশের পাসপাের্টধারী ব্যক্তি আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন- ৪১টি দেশে
❑ বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
এই মামলায় মোট ২৫ জন আসামি ছিল।
আসামীদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হচ্ছে, ৩০২ ধারায় নরহত্যা, ৩০২ এর ৩৪ ধারা অনুযায়ী হত্যার পূর্ব-পরিকল্পনা এবং ১০৯ ও১১৪ ধারায় হত্যায় অংশগ্রহণের অভিযোগ গঠন করা হয়।
২০২১ সালের আটই সেপ্টেম্বর এই মামলার অভিযোগে কিছু ভুল সংশোধন করে অভিযোগ পুনর্গঠন করা হয়েছে।
কিন্তু আদালতে চার্জ-ফর্মে ঘটনাস্থলের নাম এবং এরকম আরও কিছু ভুল ছিল, যা সংশোধনের পর পুনরায় অভিযোগ গঠন করা হয়।
বিচার চলাকালে মোট ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: আবরার ফাহাদ হত্যা
৭ই অক্টোবর, ২০১৯: বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ৮ই অক্টোবর, ২০১৯: আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় মামলা
১৩ই নভেম্বর, ২০১৯: ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করে পুলিশ
২১শে নভেম্বর, ২০১৯: বুয়েট কর্তৃপক্ষ ২৬ ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করে
১৫ই সেপ্টেম্বর, ২০২০: অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়
৮ই সেপ্টেম্বর, ২০২১: রাষ্ট্রপক্ষের আবেদনে মামলায় নতুন করে অভিযোগ গঠন
৮ই ডিসেম্বর, ২০১১: আদালতের রায়: ২০ আসামীর মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন
❑
❑
আন্তর্জাতিক বিষয়াবলী
❑ যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন মন্ত্রিসভার ‘শ্যাডো ইকোনমিক সেক্রেটারি’ (ছায়া অর্থমন্ত্রী) হলেন “টিউলিপ সিদ্দিক”।
❑ সপ্তাহে সাড়ে ৪ দিনের কর্মদিবসে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
বিশ্বের প্রথম দেশ হিসেবে সরকারি কর্মচারীদের জন্য প্রচলিত ৫ দিনের বদলে সাড়ে ৪ দিনের সাপ্তাহিক কর্মদিবসের ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত।
❑ জার্মানির ৯ম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন- সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির “ওলাফ শোলজ” (৮ ডিসেম্বর, ২০২১)।
❑
❑
ক্রীড়া ও সাহিত্য
❑ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্পাদিত বাঙালির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে গবেষণাধর্মী গ্রন্থ : “নেতা মোদের শেখ মুজিব”- এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫১৬ পৃষ্ঠার এই গ্রন্থটির পাণ্ডুলিপি পরিমার্জন এবং সংশোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিপ্রধান এই গ্রন্থে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলের (১৯৪৯-১৯৭৫) আওয়ামী লীগের সচিত্র ইতিহাস।
❑
❑
❑
❑
বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য
0 Comments