Daily GK Update: 07/12/2021

 

আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।


প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।

 

আজ,


  বাংলাদেশ বিষয়াবলি   

❑ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে মোট চুক্তি স্বাক্ষরিত হয়- ৩টি 

❑ দক্ষিণ এশিয়ায় এএফডি'র সবচেয়ে বেশি সহায়তা প্রাপ্ত দেশ হচ্ছে- বাংলাদেশ ।

❑ ‘বিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড-২০২১’ পেল- “স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড”।

❑  সংবিধানের বাংলাদেশ:

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ / অনুরোধ করতে পারেন সংবিধানের অনুচ্ছেদ ৫৮(২) অনুযায়ী। 

“প্রধানমন্ত্রী যেকোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করার জন্য অনুরোধ করতে পারেন । সংশ্লিষ্ট মন্ত্রী ওই অনুরোধ পালনে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী তখন রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগ বাতিলের পরামর্শ দিতে পারেন ।”

  • মানসিক অসুস্থ কিংবা পাগলের সাংসদ হওয়ার যোগ্যতা নাই -অনুচ্ছেদ ৬৬ এর (২ক)!

অসুস্থ কিংবা পাগল / অপ্রকিতিস্থ কিনা সেটা আদালত কর্তৃক ঘোষিত হতে হয় ।

  •  আর মন্ত্রী নিজে স্বেচ্ছায়  পদত্যাগ করতে চাইলে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন - ৫৮(১)(ক)

❑ 



  আন্তর্জাতিক বিষয়াবলী   

❑ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):

  • IMF: International Monetary Fund. 
  • IMF -এর সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র  
  • বর্তমান সদস্য: ১৯০ [সর্বশেষ: অ্যান্ডোরা]
  • ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ব্রেটনউডসে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যা ইতিহাসে ‘ব্রেটনউডস সম্মেলন নামে পরিচিত। 
  • এ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী দুটি প্রতিষ্ঠান জন্মলাভ করে: 
  1. IMF (International Monetary Fund) 
  2. World Bank 

  • ব্রেটনউডস শহরটি অবস্থিত: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র 
  • ২৭ ডিসেম্বর ১৯৪৫ IMF আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এবং ১ মার্চ ১৯৪৭ কার্যক্রম শুরু করে।


   ক্রীড়া ও সাহিত্য    

 ‘১৮১’ রানের রাজসিক জয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ত্রিদলীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলকাতায় ফাইনাল ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে পাত্তা না দিয়ে টাইগাররা পেয়েছে ১৮১ রানের রাজসিক জয়।

সংক্ষিপ্ত স্কোর:

টস : ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৩৪/১০ (৪১.৪ ওভার)

আইচ ৯৩, জামান ৫০, নাবিল ২৮, ইফতেখার ১৭

ধানুশ ৬২/৩, রবি ২৭/২, শাশ্বত ২৭/২

ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল : ৫৩/১০ (২১.৩ ওভার)

উদয় ২৬, কুশল ১১

নয়ন ১৬/৪, মেহরব ৭/২, জামান ৮/২

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৮১ রানে জিতে চ্যাম্পিয়ন।







বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য 


Post a Comment

0 Comments