আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।
প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।
আজ,
৯ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ বিষয়াবলি
❑ বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত ২০২১সালে বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান- ৪৩তম।
❑ বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস রিপোর্ট-২০২১ অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন ম্যাকেঞ্জি স্কট।
❑ নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য আজ (৯ ডিসেম্বর) পাঁচ জন বিশিষ্ট নারীকে “বেগম রোকেয়া পদক-২০২১” প্রদান করা হয়েছে।
পুরস্কার বিজয়ীরা হলেন নারীঃ
1) শিক্ষার জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা),
2)নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস,
3) নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর),
4) নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং
5) পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা।
উল্লেখ্য আজ বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু দিন। তিনি বাঙালি নারীবাদী লেখিকা ও সমাজ সংস্কারক হিসেবে সমধিক পরিচিত।
❑ সংবিধানের অভিভাবক - বিচার বিভাগ।
❑ সুইজারল্যান্ড এর বিচারকেরা আইনসভা কর্তৃক মনোনীত হন।
❑ বাংলাদেশের “Trust Sector হিসেবে অভিহিত করা হয় হিমায়িত খাদ্যকে।
আন্তর্জাতিক বিষয়াবলী
❑ জার্মানির ৯ম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন- সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির “ওলাফ শোলজ” (৮ ডিসেম্বর, ২০২১)।
❑ আজ ৯ ডিসেম্বর, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য : ‘আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন’।
❑ পরবর্তী প্রজন্মের জন্য সিগারেট নিষিদ্ধ করবে নিউজিল্যান্ড
২০০৮ সালের পর জন্মগ্রহণ করা কেউ তাদের জীবদ্দশায় কখনো কোন সিগারেট ও তামাক জাতীয় পণ্য কিনতে পারবে না – এমন একটি সম্ভাব্য আইন করতে যাচ্ছে নিউজিল্যান্ড।
❑ রাশিয়ার তৈরি এমআই-১৭ভি৫ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষাপ্রধান (ভারতের প্রথম চিফ অব ডিফেন্স স্টাফ) জেনারেল বিপিন রাওয়াত নিহত হয়েছেন। ৮ ডিসেম্বর, ২০২১ তামিলনাড়ুর সুলুরে অবস্থিত সেনাঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নীলগিরি নামক জায়গায় গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
❑ চীনের সীমান্ত দখলের বিরুদ্ধে বৈশ্বিক আইনী যুদ্ধকে লফেয়ার বলে।
❑ 'দ্য গার্ডিয়ান' যুক্তরাজ্যের সংবাদমাধ্যম এবং তাস রাশিয়ার।
ক্রীড়া ও সাহিত্য
❑ যুক্তরাষ্ট্রের পর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিতব্য ২০২২ সালের উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দিল অস্ট্রেলিয়া।
বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য
0 Comments