জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
জবি ভর্তি তথ্য ২০২১
২০২০-২০২১ শিক্ষাবর্ষে জগ্ননাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছে।
জবি সার্কুলার আপডেটঃ
• আবেদন শুরু: ১৫ নভেম্বর দুপুর ১২ টা
•আবেদন শেষ: ২৫ নভেম্বর রাত ১১:৫৯ টা
• আবেদন ফি : ৬০০ টাকা। [চারুকলা অনুষদের প্রতিটি
বিভাগে আবেদনের জন্য ফি ৬০০ টাকা]
বিদ্র: ৬০০ টাকা ফি প্রদান করে ই আবেদনকারী নিজ ইউনিট ও বিভাগ পরিবর্তন ইউনিটের সাজেক্ট চয়েস দিতে পারবেন।
অর্থাৎ বিভাগ পরিবর্তন ইউনিটের সাব্জেক্ট এ আবেদন করতে পুনরায় ৬০০ টাকা ফি দেওয়া লাগবে না।
- বিভাগ পরিবর্তন আবেদন আছে।
- সেকেন্ড টাইম নেই।
- আবেদনের ওয়েবসাইট: Website
- জিপিএ নম্বর : ১০+১০= 20 (SSC GPA × 0.10 এবং HSC GPA × 0.10)
- মেধাতালিকা নির্ণয় গুচ্ছ ভর্তি পরীক্ষার ১০০ নম্বরে প্রাপ্ত মার্ক এবং জিপিএ এর ২০ মার্ক মোট ১২০ নম্বর বিবেচনা করে আবেদনকারীদের মধ্যে মেধাতালিকা নির্ণয় করে প্রকাশ করা হবে।
চারুকলা অনুষদের ক্ষেত্রে উক্ত ১২০ নম্বর ছাড়াও ব্যবহারিক পরীক্ষার ৫০ নম্বরসহ মোট ১৭০ নম্বরের মেধাতালিকা তৈরি করা হবে।
- চারুকলা অনুষদের ব্যাবহারিক পরীক্ষা: ০৩ ডিসেম্বর ২০২১ থেকে।
- ফলাফল প্রকাশ: এখনো তারিখ ঘোষণা হয় নাই।
- ভর্তি শুরু এখনো তারিখ ঘোষণা হয় নাই।
আবেদন যোগ্যতা
বিজ্ঞান বিভাগ
- SSC পাশের সাল : ২০১৭/২০১৮
- HSC পাশের সাল: ২০২০ (সেকেন্ড টাইমাররা পারবেনা, তবে ইম্প্রুভের শিক্ষার্থীরা পারবে।
- SSC ও HSC তে আলাদাভাবে GPA থাকতে হবে: ৩.৫০ (৪র্থ বিষয়সহ)
- SSC ও HSC তে মোট GPA থাকতে হবে : ৮.০০ (৪র্থ বিষয়সহ)
মানবিক বিভাগ
- SSC পাশের সাল : ২০১৭/২০১৮
- HSC পাশের সাল : ২০২০ (সেকেন্ড টাইমাররা পারবেনা, তবে ইম্প্রুভের শিক্ষার্থীরা পারবে।
- SSC ও HSC তে আলাদাভাবে GPA থাকতে হবে : ৩.৫০ (৪র্থ বিষয়সহ)
- SSC ও HSC তে মোট GPA থাকতে হবে : ৭.০০ (৪র্থ বিষয়সহ)
ব্যবসায় শিক্ষা বিভাগ
- SSC পাশের সাল : ২০১৭/২০১৮
- HSC পাশের সাল: ২০২০ (সেকেন্ড টাইমাররা পারবেনা, তবে ইম্প্রুভের শিক্ষার্থীরা পারবে।
- SSC ও HSC তে আলাদাভাবে GPA থাকতে হবে : ৩.০০ (৪র্থ বিষয়সহ)
চারুকলা অনুষদের আবেদন যোগ্যতা
সংগীত বিভাগ
• SSC পাশের সাল : ২০১৭/২০১৮ • HSC পাশের সাল: ২০২০ (সেকেন্ড টাইমাররা পারবেনা,
তবে ইম্প্রুভের শিক্ষার্থীরা পারবে।
• SSC ও HSC তে আলাদাভাবে GPA থাকতে হবে: ৩.০০ (৪র্থ বিষয়সহ)
• SSC ও HSC তে মোট GPA থাকতে হবে : ৬.৫০ (৪র্থ বিষয়সহ)
চারুকলা বিভাগ
• SSC পাশের সাল : ২০১৭/২০১৮
•HSC পাশের সাল : ২০২০ (সেকেন্ড টাইমাররা পারবেনা, তবে ইম্প্রুভের শিক্ষার্থীরা পারবে।
• SSC ও HSC তে আলাদাভাবে GPA থাকতে হবে: ৩.০০ (৪র্থ বিষয়সহ)
• SSC ও HSC তে মোট GPA থাকতে হবে: ৬.৫০ (৪র্থ
বিষয়সহ)
নাট্যকলা বিভাগ
• SSC পাশের সাল : ২০১৭/২০১৮
• HSC পাশের সাল: ২০২০ (সেকেন্ড টাইমাররা পারবেনা, তবে ইম্প্রুভের শিক্ষার্থীরা পারবে।
• SSC ও HSC তে আলাদাভাবে GPA থাকতে হবে : ৩.০০ (৪র্থ বিষয়সহ)
ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ
- SSC পাশের সাল : ২০১৭/২০১৮
- HSC পাশের সাল: ২০২০ (সেকেন্ড টাইমাররা পারবেনা, তবে ইম্প্রুভের শিক্ষার্থীরা পারবে।
- SSC ও HSC তে আলাদাভাবে GPA থাকতে হবে : ৩.০০ (৪র্থ বিষয়সহ)
- SSC ও HSC তে মোট GPA থাকতে হবে : ৭.০০ (৪র্থ বিষয়সহ)
আসন সংখ্যা
অনুষদ এবং বিভাগসমূহ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট ছয়টি অনুষদে ৩৬ টি বিভাগ ও ০২ টি ইনস্টিটিউট রয়েছে।
।
প্রাণ ও ধরিত্রী বিজ্ঞান অনুষদ
• ফার্মেসী বিভাগ
• অণুজীববিজ্ঞান বিভাগ
• প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগ
• জিনতত্ত্ব প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগ
• রসায়ন বিভাগ
• প্রাণিবিদ্যা বিভাগ
•উদ্ভিদ বিজ্ঞানবিভাগ
•ভূগোল ও পরিবেশ বিভাগ
বিজ্ঞান অনুষদ
• কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
• গণিত বিভাগ
• পদার্থ বিজ্ঞান বিভাগ
• পরিসংখ্যান বিভাগ
• মনোবিজ্ঞান বিভাগ
ব্যবসায় শিক্ষা অনুষদ
•হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ
• অর্থসংস্থান বিভাগ
•মার্কেটিং বিভাগ
•ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ
সামাজিক বিজ্ঞান অনুষদ
• গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
• অর্থনীতি বিভাগ
• চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগ
• নৃবিজ্ঞান বিভাগ
• সমাজ বিজ্ঞান বিভাগ
• সমাজকর্ম বিভাগ
• লোক প্রশাসন বিভাগ
•রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
কলা অনুষদ
• বাংলা বিভাগ
• ইংরেজি বিভাগ
• নৃবিজ্ঞান বিভাগ
• দর্শন বিভাগ
• ইতিহাস বিভাগ
• ইসলামি শিক্ষা বিভাগ
• ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
• চারুকলা ও গ্রাফিক্স বিভাগ
• নাট্যকলা
• সংগীত বিভাগ
আইন অনুষদ
• আইন বিভাগ
• ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ ইন্সটিটিউট
• আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিটিউট (IML)
•শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (IER)
আবাসিক হল সমূহ
ছাত্রদের থাকার সুবিধার্থে ডিসেম্বর, ২০১১ইং তারিখ পর্যন্ত সর্বমোট ১০টি হল বা ছাত্রাবাস রয়েছে; তন্মধ্যে ১টি ছাত্রীদের হল। উল্লেখ্য এই সবগুলো হলই বেদখল হয়ে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ব থেকেই।হলগুলো হলো:
• বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল
•ড. হাবিবুর রহমান হল
•বাণী ভবন হল
• আব্দুর রহমান হল
• শহীদ আনোয়ার শফিক হল
• সাইদুর রহমান হল
•রউফ মজুমদার হল
• শহীদ আজমল হোসেন হল
• বজলুর রহমান হল
• নজরুল ইসলাম খান হল
•শহীদ শাহাবুদ্দিন হল।
এক নজরে জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সংক্ষিপ্ত রূপ জবি) বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাটে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। জগন্নাথ কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। অধ্যাপক ড. এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ১৮৫৮ সালে এবং ২০০৫ সালে বাংলাদেশের জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ পাশ করার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।
0 Comments