আসসালামু আলাইকুম,
চলুন আজ থেকে প্রতিদিন এক পেইজ করে ভোকাবুলারি শিখি ।
পড়ার কৌশলঃ
বাংলা উচ্চারণ ও অর্থগুলো মন দিয়ে পড়বো । Synonym ও Antonym-গুলোর উচ্চারণ এবং বাংলা অর্থ পড়বো। ধরে নিলাম ঐ page-এর সবই আমার কাছে অজানা ও নতুন। ১৯ মিনিট সময় লাগলেও আমি পুরো page-টা বুঝে বুঝে শিখে নিবো, এর মধ্যে কিছু কিছু শব্দ আমি ৫ বার করে বুঝে বুঝে লিখবো। যেমন, মূল শব্দটা হলো Abhor । এই শব্দটাকে কমপক্ষে ৫ বার সাদা কাগজে লিখবো ।
page-এ দেয়া English বাক্যগুলো অর্থ বুঝে মন দিয়ে পড়বো ৷ এই বাক্যগুলো কমপক্ষে পাঁচ বার জোরে জোরে উচ্চারণ করে পড়বো। অর্থ বুঝলে Vocabulary মনে রাখা সহজ ।
এভাবে পড়ার পর,ঐখান থেকে একটি শব্দ দিয়ে আমরা প্রত্যেকে ন্যুনতম একটা প্রশ্ন বানাবো সেটা খাতায় লিখে এখানে জমা দিবেন। এবং জমা দেওয়া প্রশ্নের উপর প্রতি ১৫ দিন পর পর একটা কুইজ লিংক শেয়ার করা হবে।



0 Comments