BCS English (13th)

Question 02

What is the meaning of the word ‘scuttle’?

ব্যাখ্যা:Scuttle শব্দটির ৬টি ভিন্ন অর্থ রয়েছে। (i) Noun হিসেবে- কয়লার ঝুড়ি, (ঘরের মধ্যে) অগ্নিকুণ্ডে কয়লা সরবরাহের পাত্র বিশেষ। (ii) Noun হিসেবে- ঢাকনাওয়ালা ছোট ছিদ্র (জাহাজে, বাড়ির ছাদে)। (iii) Noun হিসেবে – দ্রুত প্রস্থান, পলায়ন। (iv) Verb হিসেবে - হড়িঘড়ি পালানো, দ্রুত পরত্যাগ করা। (v) Verb হিসেবে- কপাটিকা খুলে দেয়া। (vi) Verb হিসেবে – ফুটো করা , ফুটো করে জাহাজ ডুবিয়ে দেয়া। Choice, (ক) To tease – উত্যক্ত করা, বিরক্ত করা। (খ) Abandon- পরিত্যাগ করা, ছেড়ে দেয়া। (গ) Pile up- স্তুপ করা, জমা করা। (ঘ) Gossip- খোশগল্প করা, চুটকি রচনা করা। অতএব scuttle এর অর্থের সাথে (খ) Abandon এর মিল রয়েছে। সুতরাং সঠিক উত্তর (খ)।

Question 03

What is the meaning of the word‘stanch’?

ব্যাখ্যা:Stanch- রোধ করা, বন্দ করা, শেষ করা। choice, (ক) To reinforce- শক্তিশালী করা, ক্ষমতা বৃদ্ধি করা, দৃঢ়তর করা। (খ) Be weak – দুর্বল হওয়া। (গ) Smooth out- মসৃণ করা, সমান করা। (ঘ) Put an end to- সাঙ্গ করা, শেষ করা, যবনিকা পাত করা। সুতরাং সঠিক উত্তর হবে (ঘ)।

Question 04

What is the meaning of the word ‘belated’?

ব্যাখ্যা:Belated- অতিশয় ধীরে চলা, খুব দেরীতে আসা, অতিশয় ধীর, মন্হর। choice, (ক) Complaining –অভিযোগ করার মত। (খ) Off hand – তাৎক্ষণিক, উপস্থিত, পূর্বচিন্তা ছাড়া। (গ) Weak- দুর্বল, বলহীন। (ঘ) Tardy- ধীর, অতিশয় মন্হর। অতএব সঠিক উত্তর (ঘ)।

Question 05

What is the meaning of the word ‘sequences’?

ব্যাখ্যা:Sequences- ক্রমসমূহ, পরস্পরসমূহ আনুক্রমিক বিষয়াবলী। choice, (ক) To follow – অনুসরণ করা, ক্রমঅনুসরণ করা। (খ) Round up – একক করা, পূর্ণসংখ্যায় নিয়ে আসা। (গ) Withdraw- উত্তোলন করা, তুলে নেয়া। (ঘ) Question closely- ঘনিষ্ঠভাবে/দৃঢ়ভাবে প্রশ্নকরা। সুতরাং সঠিক উত্তর (ক)।

Question 06

What is the meaning of the word ‘euphemism’?

ব্যাখ্যা:Euphemism- সুভাষণ, মধুর ভাষণ, পরিবর্তিত শব্দের দ্বারা ধ্বনি মাধুর্য, বর্ধন (যেমন মৃত্যুর পরিবর্তে পরলোক গমন। choice, (ক) vague idea- অস্পষ্ট ধারণা। (খ) in-offensive expression- শালীন অভিব্যক্তি। (গ) verbal play- বিবৃতিমূলক/বাচনিক নাটক। (ঘ) wise saying – জ্ঞানগর্ভ প্রবাদ। অতএব, সঠিক উত্তর (খ)।

Question 07

‘The rainbow’ is-

ব্যাখ্যা:D.H. Lawrence এর অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে The White Peacock, Women in Love, Sons and Lovers, Lady Chatterley’s Lover উল্লেখযোগ্য।

Question 08

‘Tom Jones’ by Henry Fielding was first published in-

ব্যাখ্যা:Henry Fielding কে ইংরেজি উপন্যাসের জনক বলা হয়। তার ছদ্মনাম Captain Hercules Vinegar. তার বিখ্যাত উপন্যাস হলো Tom Jones, Amelia এবং Joseph Andrews.

Question 09

The literary work ‘Kubla Khan’ is-

ব্যাখ্যা:S. T. Coleridge ইংরেজি সাহিত্যের Romantic যুগের একজন বিখ্যাত কবি। William Wordsworth এর সাথে যৌথভাবে ‘Lyrical Ballads’ রচনার মাধ্যমে Romantic যুগের সূচনা করেন। তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে ‘The Rime of the Ancient Mariner’, ‘Bibliographia Literaria’, ‘Christabell’, ‘Kubla Khan’, ‘Ode to Dejection’ উল্লেখযোগ্য।

Question 10

T.S Eliot was born in-

ব্যাখ্যা:T.S Eliot এর বিখ্যাত সাহিত্যকর্ম হলো- ‘The Waste Land’, ‘The Hollowmen’, ‘Murder in the Cathedral’, ‘The Family Reunion’, ‘The Cocktail Party’. তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।

Question 11

What was the real name of the great American short writer, ‘O Henry?

ব্যাখ্যা:William Sydney Porter এর বিখ্যাত সাহিত্যকর্ম হলো- ‘The Gift of the Magi’, ‘Sixes and Sevens’, ‘Roads of Destiny’, ‘Rolling Stone’.

Question 12

Anything ‘Pernicious’ tends to injure or destroy. Something which has no such harmful effect is-

ব্যাখ্যা:মূল sentence –এ বলা হয়েছে যে, Pernicious অর্থ ‘যা ক্ষতি করে বা ধ্বংস করে’ এবং যা অহিতকর বা ক্ষতি করে না তা কি জানতে চাওয়া হয়েছে। এখন প্রদত্ত Option –এর মধ্যে ‘innocuous’ –এর অর্থ ‘এমন কিছু যা কোনো অনিষ্ট করে না’। সুতরাং সঠিক Option (ক)।

Question 13

Do not worry, English grammar is not- to understand. Which of the following best fits in the blank space?

ব্যাখ্যা:– to understand থেকে বোঝা যায় এখানে too difficult to understand হবে। কারণ আমরা জানি: *too---------to *so--- that এবং very এরপর that/to দ্বারা বাক্য গঠন করা যায় না। অতএব, সঠিক উত্তর(গ)।

Question 14

We (not have) a holiday since the beginning of the year. -which of the following verb forms best completes the above sentence?

ব্যাখ্যা:since/for + time থাকলে বাক্যটিতে Present Perfect/Present Perfect Continuous Tense হয়। এ নিয়ম অনুসারে সঠিক উত্তর (খ)।

Question 15

If I were you, I (handle) the situation more carefully. -Which of the following verb forms best completes the above sentence?

ব্যাখ্যা:Conditional sentence- এ If দ্বারা সূচিত Clause টিতে ‘were’ থাকলে অপর Clause টিতে would/could/might + verb word ব্যবহার করতে হয়। এ অনুসারে সঠিক উত্তর (ক)।

Question 16

It’s time (you realize) your mistakes. Which of the following clause best fits in the above sentence?

ব্যাখ্যা:It’s time, It is ligh time etc. Sentence এর শুরুতে থাকলে Principle verb past form এ হয়।

Question 17

We have recently entered __ an agreement with the Inland Co-operative Society. -Which of the following best fits in the blank space?

ব্যাখ্যা:ভেতরে প্রবেশ করা বা আসা বোঝাতে enter –এর পর কোনো preposition বসে না। অধিকার লাভ করার ক্ষেত্রে enter-এর পর on/upon বসে। নথিভুক্ত করার ক্ষেত্রে enter- এর পর in বসে এবং চুক্তিতে সম্মত হওয়া বোঝাতে enter – এর পর into বসে। সুতরাং সঠিক উত্তর (ঘ)।

Question 18

The boy from the village said, “I __ starve than beg.” -Which of the following best completes the above sentence?

ব্যাখ্যা:Pather→ বরং মূল sentence টি এরূপ আমি বরং না খেয়ে থাকবো, তবুও ভিক্ষা করবো না। gap এ would rather বসালেই এরূপ অর্থ হয়।

Question 19

It is too difficult to ‘tolearte’ bad temper for long. -Which of the following phrases best replaces ‘tolerate’ in tghe above sentence?

ব্যাখ্যা:Tolerate- সহ্য করা, সওয়া মেনে নেয়া। choice, (ক) Cope with- তাল মেলানো। (খ) Put up with- সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেয়া। (গ) Stand up for- সমর্থন করা, পক্ষ গ্রহণ করা। (ঘ) Pull on with- টান দেয়া, শোষণ করা। কাজেই সঠিক উত্তর (খ)।

Question 20

I have never seen such a slow coach like you, this small work has taken you three full months. - What does the idiom’ a slow coach’ mean?

ব্যাখ্যা:Slow coach- ধীর প্রকৃতির লোক, অলস লোক, সময় অপচয়কারী ব্যক্তি। choice (ক) an irresponsible person – দায়িত্ব জ্ঞানহীন লোক। (খ) a careless person – বেপরোয়া লোক। (গ) an unthoughtful person হটকারী ব্যক্তি, অচিন্তপূর্ব/অচিন্তাশীল ব্যক্তি। (ঘ) a very lazy person- অত্যন্ত অলস ব্যক্তি। সুতরাং সঠিক উত্তর (ঘ)।

Post a Comment

0 Comments