সমার্থক শব্দ

 





সমার্থক শব্দটির অর্থ হলো সমার্থসূচক, একার্থবোধক, এক বা অনুরূপ অর্থবিশিষ্ট। অর্থাৎ একই অর্থ প্রকাশক ভিন্ন শব্দকে সমার্থক শব্দ বলা হয়। সমার্থক শব্দসমূহের একটিকে অন্যটির প্রতিশব্দ হিসেবে চিহ্নিত করা যায়। সমার্থক শব্দ বা প্রতিশব্দের সম্যক জ্ঞান থাকলে রচনাকে একঘেয়েমির হাত থেকে বাঁচিয়ে সুন্দর, সমৃদ্ধ ও প্রাঞ্জলরূপে গড়ে তোলা যায়। আলাপ-আলোচনা, বক্তৃতা প্রদান ও কবিতায় ছন্দ মেলানোর ক্ষেত্রে প্রতিশব্দের জ্ঞান বিশেষ কাজে লাগে। ভাষিক সৌন্দর্যের জন্যে অনেক সময় শব্দ ব্যবহারের পুনরাবৃত্তি পরিহার করতে হয়। এক্ষেত্রে প্রতিশব্দ জানা থাকলে তা ভাষাকে ধ্বনি-সৌকর্যময় ও বৈচিত্র্যময় করে তোলে। এককথায় প্রতিশব্দের জ্ঞান মনের ভাব ও অভিপ্রায়কে সার্থকরূপে প্রকাশ করতে সাহায্য কে । কাজেই রচনার সৌন্দর্য ও উৎকর্ষ বৃদ্ধির জন্যে সমার্থক শব্দ বা প্রতিশব্দ আয়ত্ত করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এখানে কিছু সমার্থক শব্দ দেওয়া হলো— 


অলস : কুঁড়ে, অকর্মণ্য, শ্রমবিমুখ, আলসে, ঢিলে, অকেজো, অকর্মা, নিষ্কর্মা, নিষ্ক্রিয়।


অপূর্ব : আশ্চর্য, অত্যাশ্চয়, অভূতপূর্ব, অলৌকিক, তাজ্জব, চমকপদ, অভিনব, বিস্ময়কর।


অজ্ঞ : নির্বোধ, অসাক্ষর, অপণ্ডিত, মূঢ়, অশিক্ষিত, জ্ঞানহীন, নিরক্ষর, মূর্খ।


অতুলনীয় :অতুল, তুলনারহিত, অপ্রতিম, অনন্যসাধারণ, শ্রেষ্ঠ, অনুপম, নিরুপম, অদ্বিতীয়


অঙ্গীকার : সংকল্প, পণ, শপথ, প্রতিশ্রুতি, বাগ্দান, প্রতিজ্ঞা, জবান ।


অক্ষয় : চিরন্তন, অনিঃশেষ, অন্তহীন, অবিনশ্বর, শাশ্বত, নিত্য, অনির্বাণ।


অঙ্গ : দেহ, শরীর, অবয়ব, গা, গাত্র, তনু, কায়া, গতর, কলেবর।


অতিথি : মেহমান, কুটুম কুটুম্ব, অভ্যাগত, নিমন্ত্রিত, আমন্ত্রিত, গৃহাগত।


অন্ধকার :আঁধার, তিমির, তমিস্র, তমসা, আন্ধার, আঁধিয়ার, অমা।


আদেশ : নির্দেশ, বিধান, আজ্ঞা, ফরমাশ, হুকুম, অনুশাসন, অনুজ্ঞা।


আঁধার : তমস, তমসা, তিমির, অন্ধকার, নিরালোক, শর্বর, নিষ্প্রদীপ।



আলো : আলোক, রশ্মি, কিরণ, অংশু, প্রভা, জ্যোতি, ভাতি, দ্যুতি, উদ্ভাস।


আবেদন: প্রার্থনা, নিবেদন, অনুরোধ, আরজি, দরখাস্ত, যাচনা, চাওয়া।


আমন্ত্রণ : আহ্বান, আবাহন, নিমন্ত্রণ, আহূতি, ডাক, নেমন্তন্ন, দাওয়াত।


আগুন : অগ্নি, অনল, সর্বশুচি, পাবক, বহ্নি, হুতাশন, দহন, হোমাগ্নি, কৃশানু, সর্বভুক। 


আকাশ : আসমান, অম্বর, গগন, অভ্র, ব্যোম, নভঃ, নভোমণ্ডল, অন্তরীক্ষ, শূন্য, নীলিমা।


আনন্দ : হর্ষ, পুলক, আহ্লাদ, সুখ, প্রসন্নতা, স্ফূর্তি, ফুর্তি, উল্লাস, তৃপ্তি, আমোদ, প্রমোদ, প্রফুল্লতা। 


ইচ্ছা : আকাঙ্ক্ষা, অভিপ্রায়, বাসনা, অভিলাষ, সাধ, অভিরুচি, স্পৃহা, কামনা, আগ্রহ, মনোরথ। 


ঈশ্বর : বিধাতা, বিভু, বিধি, জগদীশ, জগদীশ্বর, জগৎপতি, জগন্নাথ, ভগবান, পরমেশ্বর, বিশ্বপতি,পরমাত্মা, সৃষ্টিকর্তা, স্রষ্টা, প্রভু। 


উগ্র : কর্কশ, নিষ্ঠুর, প্রচণ্ড, তীক্ষ্ণ, তীব্র, প্রখর, ভয়ানক, ক্রুদ্ধ।


উজ্জ্বল : দীপ্তিমান, আলোকিত, উদ্ভাসিত, শোভমান, ঝলমলে, প্রজ্বলিত, দীপ্ত, প্রদীপ্ত।


কথা : উক্তি, বচন, বাক, বাক্য, বাণী, কথন, বুলি, ভাষণ।


কন্যা : মেয়ে, দুহিতা, নন্দিনী, আত্মজা, তনয়া, ঝি, ঝিয়ারি, দুলালী। 


কূল : কিনার, কিনারা, তট, তীর, বেলাভূমি, সৈকত, ধার, পাড়।


কোকিল : কাকপুষ্ট, অন্যপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পরভৃত, বসন্তদূত, পিক, মধুস্বর ।


কবুতর : পায়রা, পারাবত, কপোত, রবতক, সোটন।


কুল : বংশ, গোত্র, গোষ্ঠী, কৌলীন্য, বংশমর্যাদা, আভিজাত্য, জাতি, বর্ণ, সদৃংশ।


খবর :বার্তা, সংবাদ, তত্ত্ব, সন্ধান, সমাচার, সন্দেশ, তত্ত্বাবধান। 


গৃহ :ঘর, ধাম, আবাস, আলয়, নিকেতন, ভবন, সদন, বাড়ি, নিবাস, কক্ষ, বাসস্থান।


ঘোড়া :অশ্ব, ঘোটক, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, বাজী। 


চন্দ্র :চাঁদ, শশী, শশধর, সুধাকর, নিশাকর, সোম, শশাঙ্ক, হিমাংশু, সুধাংশু, ইন্দু, চন্দ্ৰমা, নিশাপতি, নিশাকান্ত, নিশানাথ, বিধু, মৃগাঙ্ক, শীতাংশু।


চক্ষু :চোখ, আঁখি, অক্ষি, নয়ন, নেত্র, লোচন, দর্শনেন্দ্রিয়।


জননী :মাতা, আম্মা, মা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাত্রী, অম্বা, জনয়িত্রী, জনিকা, জনিত্রী ।


ঢেউ :তরঙ্গ, ঊর্মি, কল্লোল, উল্লোল, হিল্লোল, লহ, লহরী, মহোর্মি, বীচি।


দিন :দিবা, দিবস, দিনমান, অহ্ন, অহ, অহন, বার, রোজ।


নদী :স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিণী, শৈবলিনী, কল্লোলিনী, গাঙ, সরিৎ, স্রোতস্বতী, নির্ঝরিণী। 


নারী :রমণী, মহিলা, অঙ্গনা, বনিতা, কামিনী, ভামিনী, ললনা, কান্তা, স্ত্রীলোক, বামা।


পানি :জল, বারি, সলিল, অম্বু, অপ, নীর, উদক, পয়ঃ, পানীয়, জীবন, অন্তঃ, তোয়, অর্ণঃ। 


পৃথিবী :ধরা, ধরণি, ধরিত্রী, মহী, মেদিনী, ভূমি, অবনী, বসুন্ধরা, বসুমতী, পৃথ্বী, দুনিয়া, বসুধা, ভূ,ভূমণ্ডল, জগৎ, মর্ত্য, ব্রহ্মাণ্ড, বিশ্ব, ভূবন, ভূলোক।




পদ্ম : কমল, পঙ্কজ, সরোজ, নলিন, উৎপল, শতদল, কুবলয়, অরবিন্দ, সরসিজ, ইন্দীবর, কুমুদ, পুষ্কর, রাজীব।


পর্বত : পাহাড়, অচল, গিরি, ভূধর, শৈল, অদ্রি, নগ, শৃঙ্গী, শিখরী, মহীধর, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ ।


পাখি : পক্ষী, বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, দ্বিজ, অণ্ডজ, পতত্রী, খচর, খেচর, খগ।


পুত্র : ছেলে, তনয়, নন্দন, সুত, দুলাল, আত্মজ, অঙ্গজ।


পাথর : পাষাণ, পস্তর, শিলা, কাকর, কঙ্কর, উপল, দৃষৎ।


বায়ু : বাতাস, বাত, অনিল, পবন, হাওয়া, সমীরণ, সমীর, মরুৎ, প্রভঞ্জন।


বৃক্ষ : পাদপ, গাছ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী, শিখরী, পর্ণী ।


বিদ্যুৎ : বিজলি, তড়িৎ, ক্ষণপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, দামিনী, শম্পা।


বন : অরণ্য, জঙ্গল, কানন, বিপিন, কুঞ্জ, কান্তার, অটবি, উপবন, বনানী,গহন।


বন্ধু : মিত্র, বান্ধব, সখা, সুহৃৎ, হিতৈষী, স্বজন, প্রিয়জন, প্রণয়ী।


ভয় : শঙ্কা, ভয়, ভীতি, ডর, আতঙ্ক, শিহরন।


ভাগ্য : অদৃষ্ট, বিধি, দৈব, ললাট, কপাল, নসিব, তকদির, কিসমত, নিয়তি।


মন : চিত্ত, হৃদয়, অন্তর, হিয়া, দিল, পরান, অন্তঃকরণ, মানসলোক, মনোজগৎ।


মৃত্যু : মরণ, প্রাণত্যাগ, জীবনাবসান, দেহত্যাগ, পরলোকগমন, দেহাবসান, মহাপ্রয়াণ, ইনতেকাল ।


ময়ূর : কেকী, শিখী, শিখণ্ডী, কলাপী, বহী।


মেঘ : ঘন, বারিদ, জলদ, জলধর, জীমৃত, অম্বুদ, পয়োধর, নীরদ, পয়োদ ।


যুদ্ধ : সমর, রণ, সংগ্রাম, বিগ্রহ, লড়াই, সংঘর্ষ, সংঘাত, দ্বন্দ্ব।


রাত্রি: নিশি, নিশা, রাত, রজনী, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশীথিনী, ক্ষণদা, ত্রিযামা।


রাজা : রাজ্যপাল, নরপাল, দণ্ডপাল, দণ্ডপালক, নৃপতি, নরেশ, ভূপ, ভূপতি, নরপতি, দণ্ডধর, নরেন্দ্র, ক্ষিতিপ, শাসক, নৃপ, সম্রাট, মহীনাথ, মহীপ, মহীপতি, মহীশ, ভূপাল, মহীপাল।


শত্রু : বৈরী, অরি, রিপু, দুশমন, বিরোধী, প্রতিপক্ষ, বিপক্ষ।


সোনা : স্বর্ণ, সুবর্ণ, কাঞ্চন, কনক, হেম, হিরণ, হিরণ্য।


সমুদ্র : সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, রত্নাকর, জলনিধি, নীলাম্বু, অম্বুধি, পয়োধি, পাথার, বারীশ, জলধর, বারিনিধি, বারীন্দ্র।


সূর্য : দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা, দিনমণি, দিননাথ, কিরণমালী, অংশুমালী, ভানু, আদিত্য, মার্তণ্ড, অরুণ, অর্ক, বিভাবসু, সূর, দিনপতি, বিভাকর, বালার্ক, দিবাবসু, দিনকর।



স্বর্গ : সুরলোক, দেবলোক, দ্যুলোক, ত্রিদিব, দেবাবাস, বেহেশ্ত, অমরাবতী, সুরপুরী, ইন্দ্রালয়, দেবভূমি, দিব্যলোক, দেবপুরী, জান্নাত।


সিংহ : কেশরী, মৃগরাজ, মৃগেন্দ্র, পশুরাজ, হরি, হর্যক্ষ।


সর্প : নিৰ্ভীক, নিঃশঙ্ক, ভয়শূন্য, ভয়হীন, শঙ্কাহীন, নিরাতঙ্ক, অশঙ্কিত।


সুন্দর : অহি, উরগ, ভুজগ, ভুজঙ্গ, ভুজঙ্গম, নাগ, ফণী, ফণাধর, আশীবিষ, বিষধর, সাপ।


সুন্দর : মনোরম, শোভন, সুদৃশ্য, চারু, রমণীয়, রম্য, শোভাযুক্ত, কান্তিমান, লাবণ্যময়, কান্তিযুক্ত, সুদর্শন, ললিত, সুদর্শ, সুকান্ত, সুচারু, নয়ন রঞ্জন, শোভাময়, সুরম্য ।


স্ত্রী : জায়া, অর্ধাঙ্গী, সহধর্মিণী, পত্নী, বিবি, বেগম।


সাদা : শুভ্র, শ্বেত, শুক্ল, ধবল, নির্মল, শুচি, সিত


হাতি : হস্তী, মাতঙ্গ, করী, গজ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, লগ, দ্বিরদ।


হস্ত : হাত, কর, বাহু, ভুজ, পাণি।





Post a Comment

0 Comments