জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ অধ্যায়ের ৬০ টি প্রশ্ন+ উত্তর

 





1. এনজিওস্পার্ম অনুমিত প্রজাতির সংখ্যা কত ?


(a) ২,৫০,০০০

(b) ৩,০০,০০০

(c) ২,৬০,০০০

(d) ২,৭০,০০০

Ans: B (হাসান স্যার)

টপিক: পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা।


2. কোনটি দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র?


(a) হালদা নদী

(b) মেঘনা নদী

(c) যমুনা নদী

(d) করতোয়া নদী

Ans: A (হাসান স্যার)

টপিক: মৎস্য অভয়াশ্রম (হালদা নদী)


3. কোনটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য ?


(a) প্রজাতির বিভিন্নতা

(b) সংখ্যাবৃদ্ধি শক্তি

(c) স্তরবিন্যাস

 (d) আধিপত্য

Ans: B (হাসান স্যার)

টপিক: জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য।


4. জন্ম ও মৃত্যুহার সমান হলে পপুলেশন বৃদ্ধি কত হবে ?


(a) ১

(b) অসংঙ্গায়িত

(c) 0

(d) ১০০

Ans: C (হাসান স্যার)

টপিক: জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য (২. জন্ম-মৃত্যুর হার)


5. সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কোন ধরনের প্রভাবক ? 


(a) জলবায়ুগত

(b) মৃত্তিকাজনিত

(c) ভূস্থান সম্পর্কিত 

(d) জীব সম্পর্কিত

Ans: C (হাসান স্যার) 

টপিক: পপুলেশন বা উদ্ভিদ প্রজাতি বন্টনে প্রধান প্রভাবকসমূহ ।


6. তৃণজাতীয় উদ্ভিদ কোন স্তরের অন্তর্ভুক্ত ?


(a) বিয়োজক

(b) ভূসংলগ্ন স্তর

(c) চারাস্তর

(d) ট্রান্সগ্রেসিভ

Ans: C (হাসান স্যার)

টপিক: জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য (৪. স্তর বিন্যাস)



7. বাস্তুতন্ত্রের জীব উপাদান নয় কোনটি ?


(a) উৎপাদক

(b) খাদক

(c) বিয়োজন

(d) বিয়োজক

Ans: C (হাসান স্যার)

টপিক: বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম।


ব্যাখ্যা: ১টি বাস্তুতন্ত্রের জীব উপাদন হলো : 

(১) উৎপাদক( Producer), 

(২) খাদক (Consumen), 

(৩) বিয়োজক(Decomposer)



8. উৎপাদক কোনটি ? 


(a) ব্যাকটেরিয়া

(b) জুপ্লাংক্টন

(c) ব্যাঙ 

(d) ফাইটোপ্লাংক্ট্রন

Ans: D (হাসান স্যার)  

টপিক: ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র ।



9. দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোন দেশে অবস্থিত ?


(a) ভারত

(b) চীন

(c) পাকিস্থান

(d) বাংলাদেশ

Ans: D (হাসান স্যার)

টপিক: (জীববৈচিত্র্য সংরক্ষণ)


ব্যাখ্যা: হালদা নদীর দৈর্ঘ্য প্রায় 95km. এটি দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এপ্রিলের শেষ বা সে মাসের প্রথম দিকে এখানে মাছেরা ডিম পাড়ে।



10. বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ কোথায় ?


(a) সিলেট

(b) টেকনাফ

(c) সাজেক

(d) সুনামগঞ্জ

Ans: B (হাসান স্যার)

টপিক: জীববৈচিত্র্য সংরক্ষণ (গেম রিজার্ভ)।


ব্যাখ্যা: বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভটি ছিল কক্সবাজার জেলার নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ গেম রিজার্ভ।

বর্তমানে এটি বন্যজীব অভয়ারন্য।



11. নিচের কোনটি শখের বাগান ?


(a) বোটানিকাল গার্ডেন

(b) চৈতন্য নার্সারী

(c) বলধা গার্ডেন

(d) সুন্দরবন

Ans: C (হাসান স্যার)

টপিক: জীববৈচিত্র্য সংরক্ষণ (বোটানিক্যাল গার্ডেন)।



12. কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক ?


(a) ফাইটোপ্লাংক্টন → জুপ্লাংক্ট্রন → মলা ব্যাঙ


(b) মলা →জুপ্লাংক্টন → ব্যাঙ ->


(c) জুওপ্লাংকন → হেরিং ফিস → গ্রাসহপার


(d) সবুজ উদ্ভিদ → গ্রাস হপার → ব্যাঙ → বাজপাখি


Ans: D (হাসান স্যার)

টপিক: বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম (খাদ্য শৃঙ্খল)।


ব্যাখ্যা: এটি স্কুল পরিবেশের ১টি খাদ্যশৃঙ্খল ।

১. ফাইটোপ্লাংক্টন- জুপ্লাংক্টন- ছোট মাছ- বক (পুকুর বা বিলের)


২. ফাইটোপ্লাংক্টন- জুপ্লাংক্টন- হেরিং ফিস- হাঙ্গর (সমুদ্রের)


৩. সবুজ উদ্ভিদ- গ্রাসহপার-ব্যাঙ-বাজপাখি (স্থল পরিবেশের)



13. জীবজ পদার্থের মোট শুষ্ক ওজনকে কী বলে ?


(a) মোল

(b) টোটাল মাস

(c) বায়োমাস

(d) আপেক্ষিক ওজন

Ans: C (হাসান স্যার)

টপিক: ইকোলজিক্যার পিরামিড।


ব্যাখ্যা: বায়োমাস, মোট ঘনফল হিসেবে, শুষ্ক ওজন হিসেবে এবং তাজা ওজন হিসেবে প্রকাশ করা যায়। বায়োমাসের পিরামিডে প্রতিটি খাদ্যত্তরের বায়োমাসের পরিমাণ দেখানো হয়।


14. কোনটি সূর্যশক্তিকে গ্রহণ করে ?


(a) উৎপাদক

(b) বিয়োজক

(c) প্রথম শ্রেণীর খাদক

(d) টারশিয়ারি খাদক

Ans: A (হাসান স্যার)

টপিক: ইকোলজিক্যাল পিরামিড।


ব্যাখ্যা: খাদ্য শৃঙ্খলে শক্তি পর্যায়ক্রমে খাদ্যের মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হয়। প্রডিউসার বা উৎপাদক সূর্য শক্তিকে গ্রহণ করে খাদ্য শৃঙ্খল তথা ফুড চেইন এর সূচনা করে।


15. লোনা মাটির উদ্ভিদকে কী বলে ?


(a) হ্যালোফাইট

(b) মেসোফাইট

(c) জেরোফাইট

(d) সেরোফাইট

Ans: A (হাসান স্যার)

টপিক: লোনা মাটির উদ্ভিদ।


ব্যাখ্যা: যেসব উদ্ভিদ লবণাক্ত পরিবেশে (মাটিতে ও পানিতে) সহজেই জন্মাতে ও বিস্তার লাভ করতে পারে সেসব উদ্ভিদই লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট। সুন্দরবনে এদের পাওয়া যায়।



16. জলজ উদ্ভিদের অন্তর্গঠনগত অভিযোজন সম্পর্কে কোনটি মিথ্যা ?


(a) ত্বকে কিউটিকল থাকে না

(b) মেকানিকাল টিস্যু থাকে না বা কম থাকে

(c) পরিবহন টিস্যু সুগঠিত

(d) পাতা ও কান্ডের ত্বকে ক্লোরোপ্লাস্ট থাকে

Ans: C (হাসান স্যার)

টপিক: জলজ উদ্ভিদের অভিযোজন।



17. মরু অঞ্চলের বাৎসরিক বৃষ্টিপাত কত এর কম ?


(a) ১০ সে.মি.

(b) ৩৫ সে.মি.

(c) ২ সে.মি.

(d) ২৫ সে.মি.

Ans: D (হাসান স্যার)

টপিক: (জীবভূমি/বায়োম) (মরুভূমি বায়োম)/মরুজ উদ্ভিদ


ব্যাখ্যা: মরু অঞ্চলে বাৎসরিক বৃষ্টিপাত 25 cm (10 inch এর কম)। এখানে বাষ্পায়ন হার অনেক বেশি। এখানে জলীয় বাষ্প থাকে না।



18. মরুজ উদ্ভিদে পানির অপচয় রোধে কোনটি অভিযোজিত হয় ?


(a) আকারে ছোট ও ঝোপযুক্ত

(b) মূল খুবই গভীরে প্রলম্বিত

(c) পাতা কাঁটায় রূপান্তরিত

(d) মূল উপরিতলের কাছাকাছি

Ans: C (হাসান স্যার)

টপিক: মরুজ উদ্ভিদের অভিযোজন।



19. কোনটি মরুজ উদ্ভিদ নয় ? 


(a) খেজুর

(b) ঘৃতকুমারী 

(c) শতমূলী 

(d) কলমিলতা

Ans: D (হাসান স্যার) 

টপিক: মরুজ উদ্ভিদ।  


20. কোনটি মরুজ উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজন ?


(a) প্যারেনকাইমা কোষ রসালো

(b) এপিডার্মিস বহুস্তর বিশিষ্ট

(c) বৃষ্টির সাথে পানি শোষণ করে নিতে অক্ষম

(d) অভিপ্রবনিক চাপ বেশি

Ans: D (হাসান স্যার)

টপিক: মরুজ উদ্ভিদের অভিযোজন।



21. শীতকালে বরফ জমা হয়ে থাকে কোন বায়োমে ?


(a) সাভানা

(b) তুন্দ্রা

(c) মরুভূমি

(d) তৃণভূমি

Ans: B (হাসান স্যার)

টপিক: জীবভূমি/বায়োম। (তুন্দ্রা বায়োম)


ব্যাখ্যা: তুন্দ্রা বায়োমে বাৎসরিক বৃষ্টিপাত 15 cm. (10 inch) বা তারও কম যা বরফ হিসেবে পড়ে। দীর্ঘ শীতকালে এখানে বরফ জমা হয়ে থাকে।


22. তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি ?


(a) লাইকেন

(b) ক্যাকটাস

(c) ঘাস

(d) পাইন

Ans: A (হাসান স্যার)

টপিক: জীবভূমি/বায়োম। (তুন্দ্রা বায়োম)


ব্যাখ্যা : তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ মস ও লাইকেন। এখানে বৃক্ষ প্ৰজাতি কম ৷



23. সবচেয়ে বড় ট্রপিকাল রেইন ফরেস্ট কোনটি ?


(a) ম্যানগ্রোভ ফরেস্ট

(b) ইন্দোনেশিয়ার দীপপুঞ্জ

(c) আফ্রিকার কঙ্গো অববাহিকা

(d) আমেরিকার আমাজান রেইন ফরেস্ট

Ans: D (হাসান স্যার)


টপিক: জীবভূমি/বায়োম। (বনভূমির বায়োম)


24. কত উচ্চতা বিশিষ্ট বৃক্ষের প্রজাতি নিয়ে ক্যানোপি গঠিত?


(a) ১০-২০ মি.

(b) ৩০-৪০ মি.

(c) ১০-২৫ মি.

(d) ৩০-৪৫ মি.

Ans: D (হাসান স্যার)

টপিক: জীবভূমি/বায়োম। (বনভূমির বায়োম)



25. যেসকল বৃক্ষ ক্যানোপি ভেদ করে উপরে ওঠে যায় সেগুলোকে কী বলে ?


(a) ইমার্জেন্ট

(b) অতিথি

(c) জায়ান্ট

(d) এক্সট্রোভার্ট

Ans: A (হাসান স্যার)

 টপিক: জীবভূমি/বায়োম। (বনভূমির বায়োম)


26. বাংলাদেশের শালবন কোন ধরনের ফরেস্ট ?


(a) কণিফার ফরেস্ট

(b) ট্রপিক্যাল রেইন ফরেস্ট

(c) ট্রপিক্যাল সিজোনাল ফরেস্ট

(d) ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট

Ans: D (হাসান স্যার)


টপিক: জীবভূমি/বায়োম (বনভূমির বায়োম)


27. টাইগার ফার্ন কোন ফরেস্টে জন্মে ?


(a) ট্রপিক্যাল রেইন ফরেস্ট 

(b) ডেসিডুয়াস ফরেস্ট 

(c) কনিফার ফরেস্ট 

 (d) ম্যানগ্রোভ ফরেস্ট

Ans: D (হাসান স্যার)


টপিক: জীবভূমি/বায়োম (বনভূমির বায়োম)


28. পৃথিবীর সবচেয়ে বড় বায়োম কোনটি?


(a) মরুভূমি বায়োম 

(b) তৃণভূমি বায়োম 

(c) মিঠাপানির বায়োেম 

(d) লোনাপানির বায়োম

Ans: D (হাসান স্যার)


টপিক: জীবভূমি/বায়োম। (লোনাপানির বায়োম)


ব্যাখ্যা: পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়োম হল লোনাপানির বায়োম। এর লবণাক্তাতা প্রায় 35 ppm এবং pH 8 । মেরু 3° C ও গ্রীষ্মপ্রধান অঞ্চলে পানির পৃষ্ঠতলে তাপমাত্রা 27° C।



29. লোনাপানির বায়োমের কোন অঞ্চলে বালু, নূড়ি এবং মৃতদেহ থাকে?


(a) গড়ান অঞ্চল

(b) পেলাজিক অঞ্চল

(c) বেনথিক অঞ্চল

(d) এবিসাল অঞ্চল

Ans: C (হাসান স্যার)

টপিক: জীবভূমি/বায়োম। (লোনাপানির বায়োম)



30. আমাডিল্লো কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ?


(a) ওরিয়েন্টাল 

(b) অস্ট্রেলিয়ান

(c) ইথিওপিয়ান 

(d) নিআর্কটিক

Ans: C (হাসান স্যার)

 টপিক: প্রাণিভৌগোলিক অঞ্চল।  



31. বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্গত ?


(a) প্যালিআর্কটিক 

(b) ওরিয়েন্টাল

(c) ইথিওপিয়ান 

(d) নিওট্রপিক্যাল

Ans: B (হাসান স্যার)

 টপিক: ওরিয়েন্টাল অঞ্চল।  


32. কোনটি বাংলাদেশের Exotic ?


(a) ইলিশ

(b) রুই

(c) কৈ

(d) তেলাপিয়া

Ans: D (হাসান স্যার)


টপিক: ওরিয়েন্টাল অঞ্চল।


ব্যাখ্যা:

বাংলাদেশের Exotic উদ্ভিদ ও প্রাণি- পেঁপে, আনারস, তেলাপিয়া, সিলভার কার্প।

Enedmic: প্রাণি-নাপতি কই, সবুজ রুই, শুশুক, ঘড়িয়াল ইত্যাদি।



33. সবচেয়ে বেশি শীত বাংলাদেশে কোন মাসে ?


(a) অক্টোবর 

(b) জানুয়ারি

(c) নভেম্বর 

(d) ডিসেম্বর

Ans: B (হাসান স্যার)

 টপিক: বাংলাদেশের বনাঞ্চল। 



34. বর্তমানে বাংলাদেশে কতভাগ বনাঞ্চল রয়েছে ?


(a) ১০

(b) ১৫

(c) ২০

(d) ২৫

Ans: A (হাসান স্যার)

টপিক: বাংলাদেশের বনাঞ্চল।


35. মল্লিকা ঝাঁঝি সম্পর্কে সত্যি নয় কোনটি ?


(a) জলজ উদ্ভিদ

(b) পতঙ্গভুক

(c) সর্বপ্রথম ১৯৭৪ সালে পাওয়া যায়

(d) এর গণ Droseraceae:

Ans: D (হাসান স্যার)

টপিক: বাংলাদেশের বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি।


ব্যাখ্যা : মল্লিকা ঝাঝির গোত্র Droseraceae |



36. বাংলাদেশের সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক কোনটি ?


(a) ভাওয়াল

(b) মধুপুর

(c) রামসাগর

(d) হিমছড়ি

Ans: C (হাসান স্যার)

টপিক: জীববৈচিত্র্য সংরক্ষণ। (জাতীয় উদ্যান)



37. বীজ ব্যাংকে বীজ শুকিয়ে কত তাপমাত্রায় ফ্রিজিং করা হয় ?


(a) 10 °C

(b) 20 °C

(c) – 10 °C

 (d) - 20 °C

Ans: D (হাসান স্যার)

টপিক: জীববৈচিত্র্য সংরক্ষণ। (বীজ ব্যাংক)



38. কোন বিজ্ঞানী Ecology শব্দটি প্রথম ব্যবহার করেন? 

(a) Wallace

(b) Landsteiner 

(c) H.Reiter

(d) Charles Darwin 

Ans: C (হাসান স্যার) 

টপিক: ভূমিকা।  


39. নিচের কোনটি প্রজাতির বৈশিষ্ট্য নয়?


(a) বাহ্যিক বৈশিষ্ট্য সর্বাধিক মিলসম্পন্ন একদল জীব 

(b) একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য নিরবচ্ছিন্ন

(c) একই প্রজাতির অন্য জীবের সাথে ইন্টারব্রিড করে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম

(d) একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত

Ans: C (হাসান স্যার)

টপিক: প্রজাতি।



40. একটি নির্দিষ্ট স্থানে একই সময়ে বসবাস কারী একই প্রজাতির একদল জীব হলো


(a) পপুলেশন

(b) কমিউনিটি

(c) বায়োস্ফিয়ার

(d) ইকোস্ফিয়ার

Ans: A (হাসান স্যার)

টপিক: জীবগোষ্ঠী বা পপুলেশন ৷



41. সব জীবের সব কমিউনিটি মিলিত ভাবে তৈরি করে 


(a) Biosphere 

(b) Atmosphere 

(c) Hydrosphere 

(d) Lithosphere 

Ans: A (হাসান স্যার) 

টপিক: জীবগোষ্ঠী বা পপুলেশন ৷



42. বায়োস্ফিয়ারের সাথে বায়ুমন্ডল, বারিমন্ডল ও অশ্মমন্ডলের আন্তঃক্রিয়াকে বলে


(a) ইকোপার্ক

(b) ইকোসিস্টেম

(c) ইকোস্ফিয়ার

(d) ইকোলজি

Ans: C (হাসান স্যার)

টপিক: জীবগোষ্ঠী বা পপুলেশন।


43. সোয়াম্পফরেস্ট কোথায় অবস্থিত ?


(a) চট্টগ্রাম

(b) বান্দরবান

(c) সিলেট

(d) কুমিল্লা

Ans: C (হাসান স্যার)

টপিক: বাংলাদেশের বনাঞ্চল।



44. বাংলাদেশের একমাত্র বন্য গোলাপ কোথায় পাওয়া যায় ? 


(a) বরেন্দ্র বনাঞ্চল 

(b) রাতারগুল বন

(c) ম্যানগ্রোভ বন  

(d) মধুপুর বন

Ans: B (হাসান স্যার) 

টপিক: বাংলাদেশের বনাঞ্চল।


45. রিক্যালস্ট্র্যিান্ট বীজের উদাহরণ-


(a) জাম

(b) আম

(c) কলা

(d) পেয়ারা

Ans: B (হাসান স্যার)

টপিক: জীববৈচিত্র্য সংরক্ষণ। (বীজ ব্যাংক)



46. UNESCO কতসালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ এর অংশ হিসেবে তালিকাভুক্ত করে ?


(a) ১৯৯৬

(b) ১৯৯৭

(c) ১৯৯৮

(d) ১৯৯৯

Ans: B (হাসান স্যার)

টপিক: জীববৈচিত্র্য সংরক্ষণ। (বিশ্ব ঐতিহ্য)



47. পৃথিবীতে এ পর্যন্ত কতবার গনবিলুপ্তি হয়েছে ?


(a) ৩ 

(b) 8

(c) ৫ 

(d) ৬

Ans: C (হাসান স্যার)

টপিক: বাংলাদেশের বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি।



48. কোনটি ভৌত পরিবেশের অন্তর্ভুক্ত নয় ?


(a) বারিমন্ডল 

(b) বায়ুমন্ডল

(c) অশ্বমন্ডল

(d) জ্যোতিমন্ডল

Ans: D (হাসান স্যার)

টপিক: জীবগোষ্ঠী বা পপুলেশন।



49. পপুলেশন বন্টনের প্রধান প্রভাবক নয় কোনটি?


(a) আবহাওয়া প্রভাবক 

(b) মৃত্তিকাজনিত প্রভাবক

(c) ভূ-স্থান সম্পর্কিত প্রভাবক 

(d) জীব সম্পর্কিত প্রভাবক

Ans: A (হাসান স্যার)

টপিক: জীবগোষ্ঠী বা পপুলেশন।



50. কোনটি পপুলেশনের বৈশিষ্ট্য নয় ? 

(a) জন্মমৃত্যু হার 

(b) সংখ্যাবৃদ্ধি শক্তি 

(c) বৃদ্ধির ধরণ ও গঠন 

(d) সীমিতকরণ শক্তি 

Ans: C (হাসান স্যার) 

টপিক: জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য।



51. পুকুর বা বিলের প্রধান উৎপাদক কোনটি?


(a) জুপ্লাঙ্কটন

(b) ফাইটোপ্লাঙ্কটন

(c) মাছরাঙ্গা

(d) তিতপুঁটি

Ans: B (হাসান স্যার)

টপিক: বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম।



52. নিচের কোনটি জুপ্লাঙ্কটন নয়?


(a) Cyclops

(b) Saprophage

(c) Cypris

(d) Daphnia

Ans: B (হাসান স্যার)

টপিক: বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম



53. যারা মৃত জীবের জৈব পদার্থ খেয়ে থাকে তাদের বলে


(a) স্ক্যাভেঞ্জার

(b) স্যাপ্রোফায

(c) সাইক্লপস

(d) প্যানন্ডোরিনা

Ans: B (হাসান স্যার)

টপিক: বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম।



54. নিচের কোনটি ইকোলজিক্যাল পিরামিড নয়?


(a) সংখ্যার পিরামিড 

(b) আকারের পিরামিড

(c) শক্তির পিরমিড 

(d) বায়োমাস-এর পিরামিড

Ans: B (হাসান স্যার) 

টপিক: ইকোলজিক্যাল পিরামিড।  



55. নিচের কোনটি শক্তি প্রবাহের বৈশিষ্ট্য নয়?


(a) শক্তি প্রবাহ দ্বিমুখী

(b) শক্তির মূল উৎস সৌরশক্তি

(c) খাদ্য শৃঙ্খলের শুরু থেকে শেষের দিকে শক্তির ক্রমব্যয় ঘটে।

(d) সৌরশক্তি প্রথমে উৎপাদকের দেহে আহরিত হয়

Ans: A (হাসান স্যার)

টপিক: ইকোলজিক্যাল পিরামিড। (শক্তি প্রবাহ)



56. “১০ শতাংশ নিয়ম” এর প্রবর্তক কে?


(a) Haberlandt 

(b) Lindenmann 

(c) Wallace 

(d) Reiter 

Ans: B (হাসান স্যার) 

টপিক: ইকোলজিক্যাল পিরামিড।



57. ওয়ার্মিং উদ্ভিদগুলোকে কয়টি প্রধান গ্রুপে ভাগ করেন?


(a) ২ টি

(b) ৩ টি

(c) ৫ টি

(d) ৪ টি

Ans: B (হাসান স্যার)

টপিক: জীবের অভিযোজন।


ব্যাখ্যা: ওয়ার্মিং মাটির প্রকৃতি ও মাধ্যমে পানির পরিমাণের উপর নির্ভর করে উদ্ভিদকে ৩টি ভাগে ভাগ করেন। যথা-

১. হাইড্রোফাইট

২. জেরোফাইট

৩. মেসোফাইট



58. নিচের কোনটি নিমজ্জিত জলজ উদ্ভিদ ?


(a) কচুরিপানা

(b) পানিকলা

(c) পাতা শেওলা

(d) পদ্ম

Ans: C (হাসান স্যার)

টপিক: জলজ উদ্ভিদ।


ব্যাখ্যা: মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদ- পাতা শেওলা,হাইড্রিলা, পাতা ঝাঁঝি, সিরাটোফাইলাম

মুক্ত ভাসমান- ক্ষুদিপানা, টোপাপানা, কুতিপানা, কচুরিপানা.

উভচর উদ্ভিদ- হেলেঞ্চা, কেশরদাম, কলমিলতা।



59. জলজ উদ্ভিদে কোথায় বড় বড় বায়ুকুঠুরি থাকে?


(a) মূল ও পাতায় 

(b) ফুলে

(c) কাণ্ড ও পাতা 

(d) পত্রমূলে

Ans: C (হাসান স্যার)  

টপিক: জলজ উদ্ভিদের অভিযোজন।


60. অধিকাংশ জলজ উদ্ভিদে কোন উপায়ে বংশবৃদ্ধি ঘটে? 

(a) যৌন 

(b) অযৌন

(c) স্পোর 

(d) অঙ্গজ

Ans: D (হাসান স্যার)   

টপিক: জলজ উদ্ভিদের অভিযোজন।



এই অধ্যায়ের উপর পরীক্ষা দিতে চাইলে Click Here







Post a Comment

1 Comments