মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক এর ৫০ টি MCQ

 



এখানে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর মোট ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে।


01. f ব্লক মৌলের মোট সংখ্যা-
(a) ২৫ টি          (b) ২৭ টি
(c) ২৯ টি          (d) ৩২ টি
Ans: (b) ২৭ টি

02. কোনটি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নয়?
(a) তাদের অপরিবর্তনশীল যোজ্যতা থাকে
(b) তারা রঙিন যৌগ গঠন করে
(c) তারা জটিল যৌগ গঠন করে
(d) তারা প্রভাবক রূপে ক্রিয়া করে
Ans: (a) তাদের অপরিবর্তনশীল যোজ্যতা থাকে

03. ল্যান্থানাইড সিরিজে কয়টি মৌল রয়েছে?
(a) ১৩টি          (b) ১৪টি
(c ) ১৫টি         (d) ১৬টি
Ans: (c) ১৫টি

04. পর্যায় সারণীতে টেলুরিয়াম (Te) কেন আয়োডিনের (I) পূর্বে আসে?
(a) Te এর সর্ববহিঃস্থ অর্বিটালে I অপেক্ষা একটি ইলেকট্রন বেশী আছে
(b) Te এর নিউক্লিয়াসে I অপেক্ষা একটি নিউট্রন কম আছে
(c) Te এর l অপেক্ষা একটি প্রোটন কম আছে
(d) Te এর I অপেক্ষা একটি প্রোটন বেশী আছে।
Ans: (c) Te এর l অপেক্ষা একটি প্রোটন কম আছে

05. ডাইক্রোমেট আয়ন  এর বর্ণ কীরূপ?
(a) কমলা          (b) সবুজ
(c) নীল             (d) হলুদ
Ans: (a) কমলা

06. নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার নিয়ামক নয়?
a. তাপমাত্রা   b. প্রভাবক
c. চাপ d. ঘনমাত্রা
Ans:  b. প্রভাবক

07. নিচের কোনটি সত্য নয়?
(a) Kp এর একক নেই
(b) Kp এর মান অসীম হতে পারে না
(c) Kc এর একক আছে
(d) Kc এর মান অসীম হতে পারে না
Ans: (c) Kc এর একক আছে

08. দীর্ঘাকার পর্যায় সারণিকে বলা হয়-
(a) বোর পর্যায় সারণি
(b) আউফবাউ পর্যায় সারণি
(c) রাদারফোর্ড পর্যায় সারণি
(d) হাইজেনবার্গ পর্যায় সারণি
উত্তর: (a) বোর পর্যায় সারণি

আধুনিক পর্যায় সূত্রঃ আধুনিক পর্যায় সূত্র মতে, “মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়।”
আধুনিক পর্যায় সারণি তৈরিতে অনেক বিজ্ঞানীর মধ্যে বোর (Bohr)-এর অবদান সবচেয়ে বেশি হওয়ায় দীর্ঘাকার পর্যায় সারণিকে বোর পর্যায় সারণিও বলা হয়।

09. s -ব্লকের কোন মৌল দুটি বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে না?
(a) Be ও Mg      (c) Na ও Ca
(b) Na ও Mg     (d) Ca ও Be
উত্তর: (a) Be ও Mg

10. নিচের কোনটি গ্রুপ-1 এর মৌল নয়?
(a) Rb                  (c) Ba
(b) Cs                  (d) Fr
উত্তর: (c) Ba
ব্যাখ্যা:
ক্ষার ধাতু (Alkali metal):s-ব্লক মৌলসমূহ পর্যায় সারণির গ্রুপ-1(IA) ও গ্রুপ-2 (IIA)-এর অন্তর্ভুক্ত। গ্রুপ-1 এর মৌল যেমন Li, Na, K, Rb, Cs ও Fr; এদেরকে ক্ষার ধাতু (alkali metals) বলে। এদের ns¹ যোজ্যতা ইলেকট্রন থাকে।

11. হাড়ের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে-
(a) Mg²⁺  আয়ন       (c) Na⁺  আয়ন
(b) Ca²⁺  আয়ন        (d) Cu²⁺  আয়ন
উত্তর: (b) Ca²⁺  আয়ন
ব্যাখ্যা:
Ca এর জৈব রাসায়নিক ভূমিকা:
• Ca²⁺ আয়ন বিভিন্ন সেল গঠনে এবং সঠিক হৃদস্পন্দন (heart beat) রক্ষণে অতি জরুরি ভূমিকা পালন করে।
• Ca²⁺ আয়ন ফসফেটরূপে প্রাণীদেহে হাড়ের সৃষ্টি বর্ণন ও পুষ্টিতে সহায়তা করে।
• রক্তে Ca²⁺ আয়নের উপস্থিত স্নায়ু এবং মাংসপেশীর যথাযথ কার্যকারিতাকে সহায়তা করে। রক্তে Ca²⁺  আয়নের পরিমাণ কমে গেলে মাংসপেশীতেক প্রদাহ বা অনিয়ন্ত্রিত সংকোচন ঘটে।

12. ক্ষার ধাতু গুলোর জারণ সংখ্যা-
(a) + 1                (c) + 2
(b) 0                   (d) + 3
উত্তর: (a) + 1
ব্যাখ্যা:
ক্ষার ধাতুর বৈশিষ্ট্য:
• ক্ষার ধাতুগুলোর জারণ সংখ্যা + 1 (Na⁺, K⁺ )।
• ক্ষার ধাতুগুলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল।
• এদের আয়নীকরণ বিভবের মান খুবই কম।
•এরা অত্যন্ত সক্রিয়। এরা এতই সক্রিয় যে Na, K পানির সংস্পর্শে এলেই আগুন ধরে যায়
•অধাতুর সঙ্গে এর আয়নিক যৌগ গঠন করে।

13. নিচের কোনটি p-ব্লক মৌলের ধর্মের অন্তর্ভুক্ত নয়?
(a) ধাতু ও গ্রাফাইট ব্যতীত p-ব্লকের অন্য সব মৌল তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী।
(b) p-ব্লকের বেশির ভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু। (c) একই পর্যায়ে বাম থেকে ডান দিকে p-ব্লকের মৌলসমূহের বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়।
(d) p-ব্লকের মৌলসমূহের পরিবর্তনশীল জারণ অবস্থা বিভিন্ন যৌগে দেখা যায়।

উত্তর: (c) একই পর্যায়ে বাম থেকে ডান দিকে
p-ব্লকের মৌলসমূহের বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়।
ব্যাখ্যা:
p-ব্লক মৌলের ধর্ম:
১. p-ব্লকের মৌল সংখ্যা নবআবিষ্কৃত নিহোনিয়াম Nh (113), ফ্লোরোভিয়াম, F/(114), মস্কোভিয়াম, Mc (115), লিভারমরিয়াম, Lv(116), টেনেসিন, Ts(117) ও ওগানেসান, Os (118) সহ ৩৬টি। এদের মধ্যে ধাতু, অপধাতু বা মেটালয়েড ও অধাতু রয়েছে।
২. ধাতু (১২টি) ও গ্রাফাইট (কার্বনের বহুরূপ) ব্যতীত p ব্লকের অন্য সব মৌল তাপ ও বিদ্যুৎ কু-পরিবাহী। p-ব্লকভূক্ত মোট অপধাতু ৬টি (B, Si,
Ge, As Sb, Te) হলো সেমিকন্ডাক্টর।
৩. p-ব্লকের বেশির ভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু।
৪. একই পর্যায়ে বাম থেকে ডানদিকে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়; কিন্তু শক্তিস্তর একই থাকে। ফলে মৌলসমূহের পারমাণবিক আকার হ্রাস পায়।
৫. একই পর্যায়ে বাম থেকে ডান দিকে p-ব্লকের মৌলসমূহের বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়।
৬. একই পর্যায়ে বাম থেকে ডানদিকে p ব্লকের মৌলসমূহের জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। কিন্তু একই গ্রুপের ওপর থেকে নিচের দিকে মৌলসমূহের জারণ ক্ষমতা হ্রাস পায়।
৭. একই গ্রুপে ওপর থেকে নিচের দিকে মৌলসমূহের বেলায় পারমাণবিক আকার বৃদ্ধি পায়: আয়নীকরণ বিভব হ্রাস পায় এবং ধাতব ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়।
৮. একই গ্রুপে ওপর থেকে নিচের দিকে মৌলসমূহের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
৯. p-ব্লকের অধাতু মৌলসমূহ নিজেদের মধ্যে সমযোজী যৌগ এবং ধাতুর সাথে আয়নিক যৌগ সৃষ্টি করে।
১০. p-ব্লকের মৌলসমূহের পরিবর্তনশীল জারণ অবস্থা বিভিন্ন যৌগে দেখা যায়।

14. নিচের কোন মিলটি সঠিক নয়?
(a) ফ্লোরিন → ফিকে হলুদ
(b) ক্লোরিন → গাঢ় বেগুন
(c) ব্রোমিন → লাল বর্ণের
(d) আয়োডিন → গাঢ় বেগুনি
উত্তর: (b) ক্লোরিন → গাঢ় বেগুন
ব্যাখ্যা:
গ্রুপ-17 এর মৌলগুলো সাধারণ তাপমাত্রায় দ্বিপরমাণুক অবস্থায় থাকে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে এদের বর্ণের গাঢ়তা ও ভৌত অবস্থা পরিবর্তিত হয়। ফ্লোরিন ফিকে হলুদ গ্যাস, ক্লোরিন সবুজাভ হলুদ গ্যাস, ব্রোমিন লাল বর্ণের তরল ও আয়োডিন গাঢ় বেগুনি কঠিন পদার্থ।

15. তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি?
(a) F > Cl > Br > I (b) I > Br > Cl> F
(c) I <Cl<Br< F     (d) I <F<Cl< Br
উত্তর: (a) F> Cl > Br> l

16. নিচের কোনটি আয়োডিনের ব্যবহার?
(a) বিভিন্ন ধরনের কীটনাশক ও জীবাণুনাশক হিসেবে
(b) কাঁদুনে গ্যাস প্রস্তুতিতে
(c) চেতনানাশক পদার্থ ক্লোরোফরস প্রস্তুতিতে
(d) ল্যাবরেটরিতে আয়তন মাত্রিক বিশ্লেষণে
উত্তর: (d) ল্যাবরেটরিতে আয়তন মাত্রিক বিশ্লেষণে
আয়োডিনের ব্যবহার:
•জীবাণুনাশক ও পচন নিবারক টিংচার আয়োডিন (5gm I₂  + 5gm KI কে 100 cm³ রেকটিফাইড স্পিরিটে দ্রবীভূত করে প্রস্তুত করা হয়) প্রস্তুতিতে ব্যবহার হয়।
• খাদ্য লবণে আয়োডিন যুক্ত করা হয়।
• ল্যাবরেটরীতে আয়তন মাত্রিক বিশ্লেষণে আয়োডিন ব্যবহার করা হয়।

17. নিচের কোনটি ব্রোমিনের ব্যবহার নয়?
(a) পেট্রোলের জ্বালানি মান বৃদ্ধিতে অ্যান্টিনক হিসেবে
(b) ফটোগ্রাফিক প্লেটে নিদ্রাকারী ঔষধ প্রস্তুতি
(c) কীটনাশক ও ইঁদুর মারার বিষ প্রস্তুতিতে
(d) কাঁদুনে গ্যাস প্রস্তুতিতে
উত্তর: (d) কাঁদুনে গ্যাস প্রস্তুতিতে
ব্রোমিনের ব্যবহার:
• পেট্রোলের জ্বালানিমান বৃদ্ধিতে অ্যান্টিনক হিসেবে ব্যবহার হয়।
• ফটোগ্রাফিক প্লেটে ও নিদ্রাকারী ঔষধ প্রস্তুতিতে ব্রোমিন ব্যবহার হয়।
• কীটনাশক ও ইঁদুর মারার বিষ প্রস্তুতিতে ব্রোমিন ব্যবহার হয়।

18. নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য নয় কোনটি?
(a) রাসায়নিকভাবে নিষ্ক্রিয়
(b) যোজনী শূণ্য
(c) দ্বি পরমাণুক গ্যাস
(d) অন্য মৌলের সাথে যুক্ত
উত্তর: (c) দ্বি পরমাণুক গ্যাস

নিষ্ক্রিয় গ্যাসসমূহের বৈশিষ্ট্য:
১. রাসায়নিকভাবে নিষ্ক্রিয়
২. যোজনী শূণ্য
৩. এক পরমাণুক গ্যাস অণু
৪. পর্যায় সারণিতে তড়িৎঋণাত্মক মৌলের গ্রুপ VIIA এবং তড়িৎধনাত্মক .মৌল GrIA-এর মধ্যবর্তী তড়িৎনিরপেক্ষ শূণ্য গ্রুপে এদের অবস্থান। অন্য মৌলের সঙ্গে যুক্ত হয়না বলে এদের অভিজাত গ্যাসও (noble gases) বলা হয়।

19. হীরকের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
(a) গলনাঙ্ক 3600°C
(b) হীরকের কাঠামোতে sp² সংকরণ ঘটে
(c) হীরকের C-C বন্ধনের দৈর্ঘ্য 0.154 nm
(d) 1000°C তাপমাত্রায় হীরক গ্রাফাইটে পরিণত হয়
উত্তর: (b) হীরকের কাঠামোতে sp2 সংকরণ ঘটে
Exp:
হীরকের কাঠামো: হীরকের কাঠামোতে sp² সংকরিত কার্বন পরমাণুসমূহ পরস্পর দৃঢ় সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয় এবং একটি বৃহদাকার ত্রিমাত্রিক স্ফটিক কাঠামো গঠন করে। এ কাঠামোতে এক একটি চতুলেকের চার শীর্ষে অবস্থিত চারটি কার্বন পরমাণুর সঙ্গে কেন্দ্রীয় কার্বন পরমাণু চারটি সুষম সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। এসব C-C বন্ধনের দৈর্ঘ্য 0.154 nm | বন্ধনগুলো লোকালাইজড ইলেকট্রন দ্বারা এমন দৃঢ়ভাবে যুক্ত হয় যে, এ কাঠামো ভাঙা অত্যন্ত দুরুহ। আর তাই হীরকের গলনাঙ্কও অত্যন্ত উচ্চ (প্রায় 3600°C)। হীরক তাপ পরিবাহী। 1000°C তাপমাত্রায় হীরক গ্রাফাইটে পরিণত হয়। সমযোজী বন্ধনে ইলেকট্রন লোকালাইজড অবস্থায় থাকায় এর কোন সঞ্চালন ক্ষমতা নেই।

20. কত তাপমাত্রায় হীরক গ্রাফাইটে পরিণত হয়?
(a) 1100°C          (c) 800°C
(b) 900°C            (d) 1000°C
উত্তর: (d) 1000°C
Note: উপরের 19 নং প্রশ্নের ব্যাখ্যায় দেখুন।

21. ইলেকট্রন ডিলোকালাইজেশন এর জন্যে পদার্থের বৈশিষ্ট্যমূলক ধর্ম নয় কোনটি?
(a) ধাতুকে উজ্জ্বল দেখায়
(b) গ্রাফাইট অধাতু হলে তড়িৎ পরিবাহিতা দেখায় (c) ধাতুর অনমনীয়তা হয়
(d) ধাতুর ঘাত সহতা দেখায়
উত্তর: (c) ধাতুর অনমনীয়তা হয়
ব্যাখ্যা:
ইলেকট্রনের ডিলোকালাইজেশন পদার্থের বৈশিষ্ট্যমূলক ধর্মের উদ্ভব ঘটায়। যেমন-
১. বেনজিন চক্রে অসম্পৃক্ততা বিশেষ ধরনের। বেয়ার পরীক্ষা দেখায় না।
২. ধাতুর বৈশিষ্ট্যমূলক ঔজ্জ্বল্য, তড়িৎ পরিবাহিতা, নমনীয়তা ও ঘাতসহতা দেখা যায়।
৩. গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবাহী এবং ধাতুর মত উজ্জ্বল।

22. d-ব্লক মৌলের বৈশিষ্ট্য নয় কোনটি?
(a) পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়
(b) উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়
(c) মৌলসমূহ বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী
(d) d-ব্লকের সব মৌলই হালকা ধাতু
উত্তর: (d) d- ব্লকের সব মৌলই হালকা ধাতু
ব্যাখ্যা:
d-ব্লক মৌলসমুহের বৈশিষ্ট্যসমূহ:
•d-ব্লকের সব মৌলই ভারী ধাতু।
•এদের d অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ থাকায়, এদের মধ্যে প্রায় সব মৌলের পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়।
• d-ব্লক মৌলসমূহ উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়।
• এ সব ভারী ধাতু কঠিন ও শক্ত (ব্যতিক্রম শুধু Hg,তরল)।
• d-ব্লক মৌলসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।
• d-ব্লক মৌলের আয়নিকরণ বিভব s- ব্লক মৌল অপেক্ষা বেশি হয়; কিন্তু p- ব্লকের মৌল অপেক্ষা কম।
• এরা তড়িৎ ধনাত্মক ধাতব মৌল হলেও এদের তড়িৎ ধনাত্মকতা s ব্লক মৌল অপেক্ষা কম।
• এরা প্যারাম্যাগনেটিক অর্থাৎ চুম্বকক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়। এর কারণ হলো এদের d অরবিটালে বিজোড় ইলেকট্রন থাকে। আয়রন ও কোবাল্ট ধাতুকে চুম্বকে পরিণত করা যায়। তাই এদেরকে ফেরোম্যাগনেটিক বলা হয়। (ব্যতিক্রম: Sc³⁺ , Ti⁴⁺ , Zn²⁺ , Cu²⁺ আয়ন হলো ডায়াম্যাগনেটিক।)
• d-ব্লকের অধিকাংশ ধাতুর সংমিশ্রণে সংকর ধাতু তৈরি করে।
• d-ব্লকের অধিকাংশ মৌলকে এদের বিশেষ বৈশিষ্ট্যের জন্য অবস্থান্তর মৌল বলা হয়।

23. অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় কোনটি?
(a) পরিবর্তনশীল জারণ অবস্থা
(b) রঙ্গিন আয়ন সৃষ্টি
(c) জটিল আয়ন গঠন
(d) ডায়াচুম্বকীয় ধর্ম
উত্তর: (d) ডায়াচুম্বকীয় ধর্ম
ব্যাখ্যা:
অবস্থান্তর মৌলের সংজ্ঞা যে সব d-ব্লক মৌল অন্তত এমন একটি আয়ন গঠন করে, যাদের ইলেকট্রন বিন্যাসে d অরবিটাল আংশিকভাবে পূর্ণ (d¹-d⁹) থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্য:
১. পরিবর্তনশীল জারণ অবস্থা।
২. রঙিন আয়ন সৃষ্টি।
৩. জটিল আয়ন গঠন।
৪. প্রভাবক রূপে ক্রিয়া।
৫. প্যারাচুম্বকীয় ধর্ম।

24. অবস্থান্তর ধাতুর জটিল আয়ন সবুজ বর্ণ শোষণ করলে দ্রবণের বর্ণ কিরূপ হবে?
(a) সবুজ                (c) নীল
(b) বেগুনী-লাল      (d) কমলা
উত্তর: (b) বেগুনী-লাল
ব্যাখ্যা:
অবস্থান্তর ধাতুর রঙিন যৌগ গঠন: অবস্থান্তর ধাতু ও তাদের আয়নের অপূর্ণ d-অরবিটাল থাকে বলে তারা রঙ্গিন। আয়নের দৃশ্যমান বর্ণ আয়ন দ্বারা শোষিত বর্ণের সম্পূরক হয়। যেমন, যদি সবুজ বর্ণ শোষিত হয়, তবে দ্রবণের বর্ণ বেগুনি-লাল (purple) হয়। যদি নীল বর্ণ শোষিত হয়, তবে দ্রবণের বর্ণ হবে কমলা ।

25.  জটিল আয়ন গঠনের সময় অবস্থান্তর ধাতুর পরমাণুতে কোন বন্ধন দেখা যায়? 
(a) সমযোজী        (c) আয়নিক
(b) সন্নিবেশ          (d) ধাতব বন্ধন
উত্তর: (b) সন্নিবেশ
ব্যাখ্যা:
অবস্থান্তর ধাতুর জটিল আয়ন গঠন: অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়ন এর খালি অরবিটালের সাথে অপর কোন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যুক্ত আয়ন বা অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল কাঠামোর আয়ন বা জটিল আয়ন গঠন করে। যেমন: টেট্রা অ্যামমিন কপার [Cu(NH₃)₄]²⁺  (II) আয়নে Cu ধাতুর পরমাণুর সাথে NH₃ এর সন্নিবেশ বন্ধন থাকে।

26.  ল্যান্থানাইডসমূহের ধর্মাবলির অন্তর্ভুক্ত নয় কোনটি?
(a) তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী
(b) এদের আয়নিকরণ বিভব d-ব্লক অপেক্ষা কম
(c) এদের প্রধান ও অধিকতর স্থায়ী জারণ অবস্থা +3
(d) এরা অতিবেগুনি ও অবলোহিত রশ্মিকে প্রতিহত করে
উত্তর: (a) তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী
ব্যাখ্যা:
ল্যান্থানাইডসমূহের ধর্মাবলি:
১. ল্যান্থানাইডসমূহ হলো ভারী ধাতু। এরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।
২. এদের ঘনত্ব, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়।
৩. এদের আয়নিকরণ বিভব d ব্লক অপেক্ষা কম। তাই এসব ধাতুর তড়িৎ ধনাত্মকতা ধর্ম বেশি থাকে।
8. এদের মধ্যে রয়েছে আঃঅবস্থান্তর মৌল। এসব ধাতুর আয়ন বর্ণযুক্ত হয় এবং জটিল যৌগ বা আয়ন গঠন করে।
5. এদের প্রধান ও অধিকতর স্থায়ী জারণ অবস্থা হলো +3। তবে + 2 ও+4 জারণ অবস্থায়ও দেখা যায়। যেমন Eu²⁺ , Tb⁴⁺ ।
৬. ল্যান্থানাইডসমূহ অতিবেগুনি ও অবলোহিত রশ্মিকে প্রতিহত করতে পারে। তাই এদের বিভিন্ন অক্সাইড সানগ্লাস ও ওয়েল্ডিং কাজে ব্যবহৃত গগল্স তৈরিতে ব্যবহৃত হয়।
7. ল্যান্থানাইড মৌলসমূহের ত্রিধনাত্মক আয়ন (M³⁺) এর ব্যাসার্ধ La থেকে Lu পর্যন্ত নিয়মিতভাবে হ্রাস পেতে থাকে। একে ল্যান্থানাইড সংকোচন বলে।

27. অ্যাকটিনাইডসমূহের ধর্মাবলির অন্তর্ভুক্ত নয় কোনটি?
(a) এরা তেজস্ক্রিয় মৌল
(b) ঘনত্ব খুব কম
(c) উচ্চ গলনাংক ও স্ফুটনাংক
(d) অধিক তড়িৎ ধনাত্মক
উত্তর: (b) ঘনত্ব খুব কম ব্যাখ্যা:
অ্যাকটিনাইডসমূহের ধর্মাবলিঃ
১. অ্যাকটিনাইড মৌলসমূহ তেজস্ক্রিয় মৌল।
২. এদের ঘনত্ব খুব বেশি। (ব্যতিক্রম থোরিয়াম)
৩। এদের উচ্চ গলনাঙ্ক ও ফুটনাঙ্ক আছে।
৪. অ্যাকটিনাইডসমূহ অধিক তড়িৎ ধনাত্মক ধাতু। এরা +3, +4, +5, +6 জারণ অবস্থা প্রদর্শন করে এদের আয়নিকরণ বিভব কম।
৫. এরা বাতাসের সংস্পর্শে মলিন ও কম সক্রিয় হয়ে যায়।
৬। সূক্ষ্ম চূর্ণ অবস্থায় অ্যাকটিনাইড মৌলসমূহ অত্যস্ত সক্রিয় থাকে। উত্তপ্ত পানি এবং লঘু এসিডের সাথে বিক্রিয়া করে H, গ্যাস উৎপন্ন করে।
৭। এদের ওপর ক্ষার দ্রবণের প্রভাব নেই। এদের যৌগসমূহ সাধারণত বেশি ক্ষারীয় হয়।
৮. থোরিয়া (ThO2) ও সোরিয়া (CeO2) মিশ্রণ সূক্ষ্ম কণারূপে গাড়ির হেড লাইট, জাহাজ ও রেলগাড়ির সার্চ লাইটে থাকে।

28. নিচের কোনটি মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মের অন্তর্ভুক্ত নয়?
(a) পারমাণবিক ব্যাসার্ধ
(b) আয়নিক ব্যাসার্ধ
(c) মৌলের জারণ সংখ্যা
(d) পারমাণবিক সংখ্যা
উত্তর: (d) পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা:

মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম:
১. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক
২. পরমাণুর আকার
৩. যোজ্যতা
৪. আয়নীকরণ শক্তি
৫. ইলেকট্রন আসক্তি
৬. তড়িৎ ঋণাত্মকতা
৭. ধাতব ধর্ম

29. কোন পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র ও সর্ববহিস্থ ইলেকট্রন স্তরের মধ্যবর্তী দূরত্বকে কি ধরা হয়?
(a) পারমাণবিক ব্যাসার্ধ
(b) সমযোজী ব্যাসার্ধ
(c) বন্ধন দূরত্ব
(d) ধাতব ব্যাসার্ধ
উত্তর: (a) পারমাণবিক ব্যাসার্ধ

❑ ব্যাখ্যা:
☞ পারমাণবিক ব্যাসার্ধ:  কোনো পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্র ও এর সর্ববহিস্থ ইলেকট্রন স্থরের মধ্যবর্তী দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ ধরা হয়।
☞ সমযোজী ব্যাসার্ধ: কোনো মৌলের দুটি পরমাণুর একক সমযোজী বন্ধনে উভয় পরমাণুর নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেককে ঐ পরামণুর সমযোজী ব্যাসার্ধ বলে।
☞ ধাতব ব্যাসার্ধ: ধাতুর কেলাসে পরস্পর সংলগ্ন দুটি পরমাণুর আশুনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে ঐ ধাতুর ধাতব ব্যাসার্ধ বলা হয়। ধাতব ব্যাসার্ধ সাধারণত সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা প্রায় 10-20% বেশি হয়।
☞ বন্ধন দূরত্বঃ মৌলের দুটি পরমাণুর সমযোজী ব্যাসার্ধের যোগফল হলো তাদের দ্বারা গঠিত অণুর বন্ধন দূরত্ব।

30. আয়নিকরণ শক্তির বিভিন্ন নিয়ামকের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
(a) পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নিকরণ শক্তি হ্রাস পায়
(b) উপশক্তিস্তর বৃদ্ধিতে আয়নিকরণ শক্তি বৃদ্ধি পায়
(c) পূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল যুক্ত পরমাণুর অধিক সুস্থিতির কারণে পর্যায়ভিত্তিক সম্পর্কে ব্যতিক্রম ঘটে
(d) একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের আয়নিকরণ শক্তি ক্রমশ হ্রাস পায়
উত্তর: (d) একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের আয়নিকরণ শক্তি ক্রমশ বৃদ্ধি পায়

31. নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(a) আয়নিকরণ শক্তি মৌলের ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভরশীল
(b) বোরনের আয়নিকরণ বিভব 800 kjmol⁻¹
(c) বোরনের আয়নিকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা বেশি
(d) নাইট্রোজেনের আয়নিকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি
উত্তর: (c) বোরনের আয়নিকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা বেশি

আয়নিকরণ শক্তির ব্যতিক্রমতা: আয়নিকরণ শক্তি মৌলের ইলেকট্রন বিন্যাসের ওপরও নির্ভরশীল। তাই একই পর্যায়ে আয়নিকরণ বিভবের ক্রমশ বৃদ্ধির ক্ষেত্রে কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। যেমন
১. বোরনের আয়নিকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা কম।
২. অক্সিজেনের আয়নিকরণ বিভব নাইট্রোজেন অপেক্ষা কম।
এখানে.
বোরনের আয়নীকরণ বিভব: 800 kj
বেরিলিয়ামের আয়নীকরণ বিভব: 899 kj
অক্সিজেনের আয়নীকরণ বিভব: 1314 kj নাইট্রোজেনের আয়নীকরণ বিভব: 1402 kj

32.  ইলেকট্রন আসক্তির ব্যবহার নয় কোনটি?
(a) ইলেকট্রন আসক্তি বেশি হলে, জারণ ক্ষমতা বেশি হয়
(b) ইলেকট্রন আসক্তি বেশি হলে, মৌলটির আয়নীয় বন্ধন গঠনের ক্ষমতা বৃদ্ধি পায়
(c) ইলেকট্রন আসক্তি বেশি হলে, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়
(d) ইলেকট্রন আসক্তি বেশি হলে, ধাতব ধর্ম বৃদ্ধি পায়
উত্তর: (d) ইলেকট্রন আসক্তি বেশি হলে, ধাতব ধর্ম বৃদ্ধি পায়

ব্যাখ্যা:
ইলেকট্রন আসক্তির ব্যবহার (Application of electron affinity):
১. কোনো মৌলের ইলেকট্রন আসক্তির মান যত বেশি হবে মৌলটির জারণ ক্ষমতা ততো বেশি হবে। হ্যালোজেন মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান বেশি, সেজন্য এরা জারক দ্রব্য হিসেবে ভূমিকা দেখায়।
২. কোনো মৌলের ইলেকট্রন আসক্তির মান যতো বেশি হয়, মৌলটির আয়নীয় বন্ধন গঠন করার ক্ষমতা ততো বেড়ে যায়।
৩. কোনো মৌলের ইলেকট্রন আসক্তির মান বেশি হলে, মৌলটির তড়িৎ ঋণাত্মকতা এবং অধাতব ধর্ম বৃদ্ধি পায়।

33. পরমাণুর আকার মূলত কিসের মান দ্বারা বোঝানো হয়?
(a) প্রধান কোয়ান্টাম সংখ্যা
(b) সহকারী কোয়ান্টাম সংখ্যা
(c) চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা
(d) সবগুলো দ্বারা বোঝানো হয়
উত্তর: (a) প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা:

আয়নিকরণ শক্তির উপর পরমাণুর আকারের প্রভাব: পরমাণুর আকার মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা (n) এর মান দ্বারা বোঝানো হয়। n এর মান যত বেশি হবে পরমাণুটির আকার তত বড় হবে। কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা (n) দ্বারা শক্তিস্তরের সংখ্যা বোঝায়। শক্তিস্তর বৃদ্ধি পেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়।

34. আয়নিকরণ শক্তির উপর ভিত্তি করে নিচের কোন ক্রমটি সঠিক?
(a) s উপশক্তিস্তর > p.উপশক্তিস্তর > d উপশক্তিস্তর
(b) d উপশক্তিস্তর > p উপশক্তিস্তর > s উপশক্তিস্তর
(c) p উপশক্তিস্তর > s উপশক্তিস্তর > d উপশক্তিস্তর
(d) s উপশক্তিস্তর > d উপশক্তিস্তর > p উপশক্তিস্তর
উত্তর: (b) d উপশক্তিস্তর >p উপশক্তিস্তর >s উপশক্তিস্তর

35.  পাই-বন্ধন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(a) বিশুদ্ধ পারমাণবিক অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে পাই বন্ধন সৃষ্টি
(b) পূর্বে সিগমা-বন্ধন উপস্থিত থাকলে তবেই পাই-বন্ধন গঠিত হয়
(c) পাই বন্ধন দুর্বল প্রকৃতির হয়
(d) পাই বন্ধন নির্দিষ্ট দিকে প্রসারিত হয়
উত্তর: (d) পাই বন্ধন নির্দিষ্ট দিকে প্রসারিত হয়

ব্যাখ্যা:
পাই বন্ধনের বৈশিষ্ট্য:
১. বিশুদ্ধ পারমাণবিক অরবিটালের (শুধুমাত্র p-অরবিটাল) পার্শ্বিক অধিক্রমণের ফলে পাই বন্ধন গঠিত হয় ।
২. বন্ধনের দিকের উপর কোনো প্রভাব নেই। অবশ্য এটি আঙ্গুনিউক্লিয় দূরত্ব কমিয়ে দেয়।
৩. পূর্বে সিগমা-বন্ধন উপস্থিত থাকলে তবেই পাই-বন্ধন গঠিত হয়।
৪. পাই বন্ধনের পাশাপাশি অধিক্রমণ এলাকায় ইলেকট্রন মেঘের ঘনত্ব কম থাকে। তাই পাই বন্ধন দুর্বল হয়।
৫. সিগমা বন্ধন গঠনের পর আরও অযুগা ইলেকট্রন থাকলে তখনই মাত্র পাই বন্ধন গঠিত হয়। অর্থাৎ একক রন্ধনের অতিরিক্ত বন্ধনই (দ্বি-বন্ধন, ত্রি বন্ধন) পাই বন্ধন

36.  অ্যাসিটিলিনে কয়টি পাই (π) বন্ধন বিদ্যমান?
(a) ১টি                  (c) ৩টি
(b) ২টি                  (d) ০টি
উত্তর: (b) ২টি
ব্যাখ্যা:
দ্বি ও ত্রিবন্ধনের গঠন: দুটি পরমাণুর মধ্যে যখন দ্বি-বন্ধন থাকে, তখন একটি সিগমা বন্ধন এবং অপরটি পাই বন্ধন হয়। দুটি পরমাণুর মধ্যে ত্রি-বন্ধন থাকলে তার একটি সিগমা বন্ধন এবং অপর দুটি পাই বন্ধন হয়। যেমন ইথিলিনের (C2H4) অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি সিগমা বন্ধন ও একটি পাই বন্ধন বিদ্যমান। সব C-H বন্ধন সিগমা বন্ধন। অ্যাসিটিলিন (C2H2) যৌগের অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি সিগমা এবং দুটি পাই বন্ধন বিদ্যমান।

37. কোন আণবিক গঠনটি গ্যাসীয় অ্যামোনিয়ার জন্য প্রযোজ্য?
(a) চতুস্তলকীয়              (c) v-আকৃতি
(b) ত্রিকোণীয় পিরামিড (d) ত্রিভুজ আকৃতি
উত্তর: (b) ত্রিকোণীয় পিরামিড

38. তড়িৎ ঋণাত্মকতার ক্রম নিচের কোনটি সঠিক?
(a) F> O>N> Br> Cl   (b) F>N> 0>Cl > Br
(c) F> Cl> 0 > N > Br (d) F>O>N>Cl > Br
উত্তর: (d) F> 0>N > Cl> Br

39. ফাজানের পোলারায়নের শর্ত নয় কোনটি? 
(a) আয়নের চার্জ   (c) আয়নের ইলেকট্রন বিন্যাস (b) আয়নের আকার (d) আয়নের ঘনত্ব
উত্তর: (d) আয়নের ঘনত্ব ব্যাখ্যা:
ফাজানের নিয়ম: আয়নিক যৌগে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়নের পরিমাণ কয়েকটি শর্ত যেমন আয়নের চার্জ, আয়নের আকার ও আয়নের ইলেকট্রন বিন্যাস ইত্যাদি দ্বারা নির্ধারিত হয়। এ সব শর্তকে ফাজানের পোলারায়ন নিয়ম বলা হয়। এ সব শর্তের ভূমিকা হলো:-
১. ক্যাটায়নের ও অ্যানায়নের চার্জের পরিমাণ যতো বেশি হয় পোলারায়ন ততো বেশি হয়।
২. ক্যাটায়নের আকার যতো ছোট হয় এবং অ্যানায়নের আকার যতো বড় হয় পোলারায়ন ততো বেশি ঘটে । এছাড়া
৩. যে সব ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ns²np⁶ nd¹⁻¹⁰  ইলেকট্রন, বিন্যাস থাকে; সে সব ক্ষেত্রে ns²2p⁶ এর তুলনায় অ্যানায়নের বিকৃতি বা পোলারায়ন বেশি মাত্রায় ঘটে।

40.  নিচে কোনটি আঃআণবিক আকর্ষণ বলের রূপ নয়?
(a) ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল
(b) ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল
(c) হাইড্রোজেন বন্ধন
(d) ধাতব বন্ধন
উত্তর: (d) ধাতব বন্ধন
ব্যাখ্যা:
আঃআণবিক আকর্ষণ বল আন্তঃআণবিক আকর্ষণ বলের রূপ বিভিন্ন হতে পারে। যেমন
১. ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল
২. ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল
৩. হাইড্রোজেন বন্ধন ইত্যাদি।

41. নিচে কোনটি ননবন্ডিং আস্তঃআণবিক বল নয়?
(a) অস্থায়ী ডাইপোল বল
(b) স্থায়ী ডাইপোল বল
(c) বিস্তারণ বল
(d) লন্ডন বল
উত্তর: (a) অস্থায়ী ডাইপোল বল
ব্যাখ্যা:
ননবন্ডিং আস্তঃআণবিক বলের প্রকারভেদ: ননবন্ডিং আন্তঃআণবিক বল নিম্নোক্ত শ্রেণিতে বিভক্ত। যেমন:-
(১) আয়ন-ডাইপোল আকর্ষণ,
(২) হাইড্রোজেন বন্ধন,
(৩) ডাইপোল-ডাইপোল আকর্ষণ,
(৪) আয়ন-আবিষ্ট ডাইপোল আকর্ষণ,
(৫) ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ,
(৬) লন্ডন বল বা বিস্তারন (dispersion)।

42. ট্রাইক্লোরোমিথেনে কোন ধরনের আন্তঃআণবিক আকর্ষণ বল দেখা যায়?
(a) ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল
(b) ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল
(c) হাইড্রোজেন বন্ধন
(d) সন্নিবেশ বন্ধন
উত্তর: (b) ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল । ব্যাখ্যা:
ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল দুটি পরমাণুর শেয়ারকৃত ইলেকট্রনের অসম বণ্টনের ফলে দুটি আংশিক চার্জযুক্ত প্রান্ত সৃষ্টি হয়। এ জাতীয় অণুকে ডাইপোল বলে। যেমন- ট্রাইক্লোরোমিথেন (CHCl3) অণুতে কেন্দ্রীয় পরমাণু কার্বনের চেয়ে ক্লোরিন অধিক তড়িৎ ঋণত্মক হওয়ার এর আকর্ষণে শেয়ারকৃত ইলেকট্রন ক্লোরিনের দিকে আংশিক স্থানান্তরিত হয়। ফলে ক্লোরিন পরমাণুতে আংশিক ঋণাত্মক ও কার্বন পরমাণুতে আংশিক ধনাত্মক প্রান্ত সৃষ্টি হয়। অর্থাৎ ট্রাইক্লোরোমিথেন একটি ডাইপোলে পরিণত হয়। তখন এর অণুসমূহের মাঝে ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল সৃষ্টি হয়।

43. ভ্যানডার ওয়ালস আকর্ষণ বলের প্রকারভেদ নয় কোনটি?
(a) স্থায়ী ডাইপোল-স্থায়ী ডাইপোল আকর্ষণ বল (b) ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল
(c) আবিষ্ট ডাইপোল-আবিষ্ট ডাইপোল আকর্ষণ বল বা লন্ডন বল
(d) অস্থায়ী ডাইপোল-অস্থায়ী ডাইপোল আকর্ষণ বল
উত্তর: (d) অস্থায়ী ডাইপোল-অস্থায়ী ডাইপোল আকর্ষণ বল

44.  নিচের কোনটি স্থির বৈদ্যুতিক প্রকৃতির এবং দুর্বল প্রকৃতির বন্ধন?
(a) সমযোজী বন্ধন    (c) হাইড্রোজেন বন্ধন
(b) আয়নিক বন্ধন     (d) ধাতব বন্ধন
উত্তর: (c) হাইড্রোজেন বন্ধন

45. H-বন্ধনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
(a) হাইড্রোজেন বন্ধন স্থির বৈদ্যুতিক প্রকৃতির
(b) হাইড্রোজেন বন্ধন দুর্বল প্রকৃতির বন্ধন
(c) হাইড্রোজেন বন্ধন সাধারণত 10-40 kJmol⁻¹ অপেক্ষা বেশি হয় না
(d) হাইড্রোজেন বন্ধন সমযোজী বন্ধন অপেক্ষা শক্তিশালী
উত্তর: (d) হাইড্রোজেন বন্ধন সমযোজী বন্ধন অপেক্ষা শক্তিশালী

46. H-বন্ধন ও ভ্যান্ডারওয়ালস বলের তুলনার ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
(a) H-বন্ধন অবস্থাভেদে প্রায় 10 - 40kJ/mol পর্যন্ত হয়
(b) আয়ন-ডাইপোল আকর্ষণ বল 10 - 50kJ/mol
(c) ডাইপোল-আবিষ্ট ডাইপোলের মধ্যে আকর্ষণ বল 2 – 10kJ/mol
(d) বিস্তারণ বলের মান 150 - 1100KJ/mol - উত্তর: (d) বিস্তারণ বলের মান 150 - 1100kJ/mol
ব্যাখ্যা:
H-বন্ধন ও ভ্যানডার ওয়ালস্ বলের তুলনা: H বন্ধন অবস্থাভেদে প্রায় 10 - 40 kJ/mol পর্যন্ত হয়। অপরদিকে অন্যান্য ননবন্ডিং ভ্যানডার ওয়ালস্ বল যেমন আয়ন-ডাইপোল আকর্ষণ বল 10 - 50 kJ/mol - 50 kJ/mol- এবং বিভিন্ন প্রকার ডাইপোল-আবিষ্ট ডাইপোলের মধ্যে আকর্ষণ বল 2 – 10 kJ/mol; বিস্তারণ বলের মান 1 - 10 kJ/mol পর্যন্ত হয়।

47. পানি বরফে রূপান্তর করা হলে তার ঘনত্ব-
(a) শূণ্য হয়          (b) বাড়ে
(c) কমে               (d) একই থাকে
উত্তর: (c) কমে
ব্যাখ্যা:
পানি বরফে পরিণত হওয়া: তরল পদার্থ জমাট বেঁধে কঠিন হলে আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে। কিন্তু পানির বেলায় নিম্ন তাপমাত্রায় পানি জমাট বেঁধে বরফ হয়; এতে বরফের ঘনত্ব কম হয়।

48. শরীরের মেটাবোলিজমে অংশ গ্রহণ করে নিচের কোন বন্ধন?
(a) হাইড্রোজেন বন্ধন. (c) সিগমা বন্ধন
(b) ধাতব বন্ধন            (d) পাই বন্ধন
উত্তর: (a) হাইড্রোজেন বন্ধন

49. পোলারায়নস প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যৌগ কোনটি?
(a) H-বন্ধনযুক্ত যৌগ (c) সন্নিবেশ যৌগ
(b) সমযোজী যৌগ    (d) আয়নিক যৌগ
উত্তর: (d) আয়নিক যৌগ

50. হাইড্রাসিডের তীব্রতা কিসের ওপর নির্ভর করে?
(a) কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা
(b) কেন্দ্রীয় পরমাণুর চার্জ ঘনত্ব
(c) অ্যানায়নের আকার
(d) ক্যাটায়নের আকার
উত্তর: (c) অ্যানায়নের আকার

পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments