পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন
পরীক্ষায় প্রশ্ন দেয়া হয়েছে কেবল ২০ টি। এখানে প্রাসঙ্গিক মোট ৫০ টি প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দেয়া হয়েছে।
01. কবে ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়?
(ক) ২৬শে সেপ্টেম্বর, ১৯৭৫
(খ) ১৫ই আগস্ট ১৯৭৫
(গ) ২২ শে আগস্ট, ১৯৭৫
(ঘ) ১লা সেপ্টেম্বর, ১৯৭৫
উত্তরঃ (ক) ২৬শে সেপ্টেম্বর, ১৯৭৫।
ব্যাখ্যাঃ ২৬শে সেপ্টেম্বর, ১৯৭৫ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিদের বিচারের হাত থেকে রেহাই দিতে এক সামরিক অধ্যাদেশ (ইনডেমনিটি অর্ডিন্যান্স) জারি করা হয়। পরে জেনারেল জিয়াউর রহমান সামরিক শাসনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইনডেমনিটি অর্ডিন্যান্স বাংলাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এরপর ১৯৯৬ সালের ১২ নভেম্বর সপ্তম জাতীয় সংসদে ইনডেমনিটি আইন আবার বাতিল করা হয়।
02. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবুর রহমান কত সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন?
(ক) ১৯৭৫
(খ) ১৯৭২
(গ) ১৯৭৩
(ঘ) ১৯৭৪
উত্তরঃ (ক) ১৯৭৫৷
ব্যাখ্যাঃ ইসলামের সমুন্নত আদর্শ ও মূল্যবোধের প্রচার ও প্রসার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ‘ইসলামিক ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন।
০৩। কোন শ্রেণিতে পড়ার সময় শেখ মুজিবুর রহমান বেরিবেরি রোগে আক্রান্ত হন?
(ক) ষষ্ঠ
(খ) সপ্তম
(গ) অষ্টম
(ঘ) দশম
উত্তরঃ (খ) সপ্তম।
ব্যাখ্যাঃ ১৪ বছর বয়সে ১৯৩৪ সালে শেখ মুজিবুর রহমান যখন সপ্তম শ্রেণিতে পড়েন তখন বেরিবেরি রোগে আক্রান্ত হন। তার হার্ট দুর্বল হয়ে পড়ে তখন তিনি কলকাতায় চিকিৎসা নিতে যান। প্রায় দু’বছর চিকিসাধীন ছিলেন।
০৪। গোপালগঞ্জে ‘মুসলিম সেবা সমিতি' নামক সংগঠনে শেখ মুজিব কীসের দায়িত্ব পালন করতেন?
(ক) সভাপতির
(খ) সম্পাদকের
(গ) সাধারণ সদস্যের
(ঘ) মহাসচিব
উত্তরঃ (খ) সম্পাদকের।
ব্যাখ্যাঃ শেখ মুজিবুর রহমান ১৯৩৭ সালে মুসলিম সেবা সমিতি’র সম্পাদক নিযুক্ত হন। এ সংগঠনের মধ্য দিয়ে মুষ্টিচাল সংগ্রহ এবং দরিদ্র ছাত্রদের সাহায্য করা হতো।
০৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জেলে যান কবে?
(ক) ১৯৩৭
(খ) ১৯৩৬
(গ) ১৯৩৮
(ঘ) ১৯৩৯
উত্তরঃ (গ) ১৯৩৮।
ব্যাখ্যাঃ ১৯৩৮ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জে আসেন। শেরে বাংলা ও সোহরাওয়ার্দীর সংবর্ধনা উপলক্ষ্যে গঠিত স্বেচ্ছাসেবক বাহিনীর নেতৃত্ব গ্রহণ। এ নিয়ে স্থানীয় কংগ্রেসীদের সঙ্গে বিরোধ। তাদের ইন্ধনে ও মিথ্যা অভিযোগে জীবনের প্রথম কারাবরণ।
০৬। পাকিস্তান সরকার বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে?
(ক) ১৯৭১
(খ) ১৯৭২
(গ) ১৯৭৩
(ঘ) ১৯৭৪
উত্তরঃ (ঘ) ১৯৭৪।
ব্যাখ্যাঃ ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দেয়। ২৩ ফেব্রুয়ারি ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বঙ্গবন্ধু পাকিস্তান গমন করেন।
০৭। বঙ্গবন্ধু কত তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন?
(ক) ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
(খ) ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪
(গ) ১৮ সেপ্টেম্বর, ১৯৭৪
(ঘ) ২৭ সেপ্টেম্বর, ১৯৭৪
উত্তরঃ (খ) ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪।
ব্যাখ্যাঃ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশের মর্যাদা লাভ করে। এর মাত্র আট দিন পর, ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু ভাষণ দেন বাংলায়। জাতিসংঘে এটি ছিল প্রথম
বাংলায় ভাষণ।
০৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবেশ করেন কত সালে?
(ক) ১৯৩৭
(খ) ১৯৩৯
(গ) ১৯৪০
(ঘ) ১৯৪৬
উত্তরঃ (খ) ১৯৩৯।
ব্যাখ্যাঃ গোপালগঞ্জ মিশনারি স্কুলের ছাত্র অবস্থায় মুজিবের রাজনৈতিক জীবনের কার্যকর সূচনা হয়েছিল। কলকাতায় সোহরাওয়ার্দী ও ছাত্রনেতা আবদুল ওয়াসেকের সঙ্গে দেখা করে গোপালগঞ্জে ফিরে মুসলিম ছাত্রলীগ গঠন করেন। মুজিব তার সম্পাদক। তিনি মুসলিম লীগ ডিফেন্স কমিটির সম্পাদক হন।
০৯। ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইনসভায় আওয়ামী লীগ কতটি সাধারণ আসন লাভ করে?
(ক) ১৬০
(খ) ১৬৭
(গ) ২৮৮
(ঘ) ২৯৮
উত্তরঃ (গ) ২৮৮।
ব্যাখ্যাঃ ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইনসভায় আওয়ামী লীগ ২৮৮ সাধারণ আসন লাভ করেন। ১০টি সংরক্ষিত মহিলা আসনসহ মোট আসন লাভ করে ২৯৮টি। জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানে সাধারণ আসন লাভ করে ১৬০টি। জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানে সংরক্ষিত মহিলা আসনসহ মোট ১৬৭টি আসন দখল করে।
১০। বঙ্গবন্ধুর সাথে শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রথম সাক্ষাৎ হয়েছিল কবে?
(ক) ১৯৩৮ সালে
(খ) ১৯৪০ সালে
(গ) ১৯৪৩ সালে।
(ঘ) ১৯৪৬ সালে
উত্তরঃ (ক) ১৯৩৮ সালে।
ব্যাখ্যাঃ ১৯৩৮ সালে শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন হাই স্কুলের ছাত্র। একবার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জে আসেন। স্কুলের ছাদ থেকে পানি পড়া এবং ছাত্রাবাসের সমস্যা তাদের নিকটে তুলে ধরে কিশোর শেখ মুজিবুর রহমান সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন।
১১। বঙ্গবন্ধু শেখ মুজিব কোন পত্রিকায় কাজ করতেন?
(ক) ইত্তেহাদ
(খ) আজাদ
(গ) মিল্লাত
(ঘ) সমকাল
উত্তরঃ (ক) ইত্তেহাদ।
ব্যাখ্যাঃ শেখ মুজিব ১৯৪৭ সালে আইন পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। একই সঙ্গে মাসে ৩০০ টাকা বেতনে কলকাতার ‘ইত্তেহাদ' পত্রিকার পূর্ব বাংলার প্রতিনিধির দায়িত্ব পালন করেন।
১২। “যে আদর্শ ও পাকিস্তানের জন্য সংগ্রাম করেছি, সে আদর্শ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চালাব।” এ উক্তিটি কার?
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
(খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
(গ) মোহাম্মদ আলী জিন্নাহ
(ঘ) খাজা নাজিমুদ্দীন
উত্তরঃ (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৩। ১৯৭২ সালের কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে?
(ক) ৮ জানুয়ারি
(খ) ১০ জানুয়ারি
(গ) ১১ জানুয়ারি
(ঘ) ১২ জানুয়ারি
উত্তরঃ (ঘ) ১২ জানুয়ারি।
ব্যাখ্যাঃ ১৯৭২ সালে ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু ঢাকায় পৌঁছালে তাঁকে অবিস্মরণীয় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বঙ্গবন্ধু বিমানবন্দর থেকে সরাসরি রেসকোর্স ময়দানে গিয়ে লক্ষ জনতার সমাবেশ থেকে অশ্রুসিক্ত নয়নে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ১২ জানুয়ারি বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৪। ১৯৫৪ সালে বঙ্গবন্ধু গ্রেফতার হবার পর কতদিন বঙ্গবন্ধুকে নিরাপত্তা আইনে বন্দি থাকতে হয়েছিল?
(ক) প্রায় ৮ মাস
(খ) প্রায় ২ বছর
(গ) প্রায় ৫ মাস
(ঘ) প্রায় ৯ মাস
উত্তরঃ (ক) প্রায় ৮ মাস।
ব্যাখ্যাঃ ১৯৫৪ সালের ২৯শে মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ৯২-ক ধারা প্রয়োগ করে মন্ত্রিসভা ভেঙে দিয়ে গভর্নরের শাসন প্রবর্তন করার পর ৩০শে মে তাঁকে বন্দি করা হয়। ২৩ শে ডিসেম্বর তিনি ছাড়া পান।
১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে সোভিয়েত ইউনিয়নে রাষ্ট্রীয় সফরে যান?
(ক) ১৯৭২
(খ) ১৯৭৩
(গ) ১৯৭৪
(ঘ) ১৯৭৫
উত্তরঃ (খ) ১৯৭৩।
ব্যাখ্যাঃ ১৯৭৩ সালে শেখ মুজিবুর রহমান সোভিয়েত ইউনিয়নে রাষ্ট্রীয় সফরে যান। দেশটির শীর্ষ চার নেতা পোদগর্নি, কোসিগিন, ব্রেজনেভ ও পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই গ্রোমিকো তাকে অভ্যর্থনার জন্য ক্রেমলিনে সমবেত হন। ১৯৭৩ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে তিনি জাপান সফর করেন। জাপানের সম্রাট হিরোহিতো শেখ মুজিবকে উষ্ণ অভ্যর্থনা জানান।
১৬। “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধু।”- উক্তিটি কার?
(ক) প্রণব মুখার্জী
(খ) নরেন্দ্র মোদি
(গ) ইন্দ্রিরা গান্ধী
(ঘ) মন-মোহন সিং
উত্তরঃ (খ) নরেন্দ্র মোদি।
ব্যাখ্যাঃ “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধু।”- নরেন্দ্র মোদি। “বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ সাহসী নেতা।” – প্রণব মুখার্জী।
১৭। পল্টন ময়দানে কে জেলের তালা ভেঙে শেখ মুজিবুর রহমানকে মুক্ত করার ঘোষণা দেন?
(ক) ফজলুল হক
(খ) তাজউদ্দীন আহমদ
(গ) মুনসুর আলী
(ঘ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তরঃ (ঘ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
ব্যাখ্যাঃ ঊনসত্তরের অভ্যুত্থানের সূচনা ঘটে ১৯৬৮ সালের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। পাকিস্তান সরকার ‘পাকিস্তান: দেশ ও কৃষ্টি' নামে বাঙালি চেতনাবিরোধী একটি বই পাঠ্য হিসেবে চাপিয়ে দিতে চাইলে ছাত্রসমাজ প্রতিবাদ জানায়। তখন চলছিল আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকাজ। প্রতিদিনের আদালতের সওয়াল-জবাব পত্রিকায় ছাপা হতে থাকলে গণমানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে ছাত্রজনতা রাজপথে নেমে আসে। তারা স্লোগান তোলে, ‘জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব।'
১৮। চীনের রাজধানী পিকিংয়ে এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিম পিস কনফারেন্স পূর্ব বাংলা থেকে কত জন আমন্ত্রণ পায়?
(ক) ৩ জন
(খ) ৪ জন
(গ) ৫ জন
(ঘ) ৬ জন
উত্তরঃ (গ) ৫ জন।
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধুর ভাষ্য থেকে জানা যায়, সদ্য স্বাধীন চীনের রাজধানী পিকিংয়ে ১৯৫২ সালের ২ থেকে ১২ অক্টোবর এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিম পিস কনফারেন্স বা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান থেকে মোট ৩০ জনকে আমন্ত্রণ জানানো হয়। তার মধ্যে পূর্ব বাংলার (১৯৫৬ সালে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়) ভাগে পড়েছিল ৫ জন। তারা ছিলেনঃ আতাউর রহমান খান, ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, উর্দু লেখক ইবনে হাসান ও শেখ মুজিবুর রহমান।
১৯। বঙ্গবন্ধু কোন মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
(ক) যুক্তফ্রন্ট মন্ত্রিসভায়
(খ) ১৯৫৭ সালের মন্ত্রিসভায়
(গ) সোহরাওয়ার্দী মন্ত্রিসভায়
(ঘ) শামসুল হকের মন্ত্রিসভায়
উত্তরঃ (ক) যুক্তফ্রন্ট মন্ত্রিসভায়।
ব্যাখ্যাঃ যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্যরা হলেন: এ কে ফজলুল হক (মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র, সংস্থাপন); আবু হোসেন সরকার (অর্থ); আতাউর রহমান খান (বেসামরিক সরবরাহ); আবুল মনসুর আহমদ (জনস্বাস্থ্য); কফিল উদ্দিন চৌধুরী (বিচার ও আইন); সৈয়দ আজিজুল হক (শিক্ষা ও রেজিস্ট্রেশন); আবদুস সালাম খান (শিল্প ও পূর্ত); শেখ মুজিবুর রহমান (কৃষিঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন); আবদুল লতিফ বিশ্বাস (রাজস্ব ও ভূমি সংস্কার); আশরাফ আলী চৌধুরী (সড়ক ও গৃহ নির্মাণ); হাশিম উদ্দিন আহমদ (বাণিজ্য ও বিদ্যুৎ উন্নয়ন); রাজ্জাকুল হায়দার চৌধুরী (স্বাস্থ্য ও কারা); ইউসুফ আলী চৌধুরী (কৃষি, বন ও পাট) এবং মোয়াজ্জেম উদ্দিন হোসেন (জমিদারি অধিগ্রহণ)। এদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২০। ১৯৬৯ সালের গোল টেবিল বৈঠক ব্যর্থ হয় কেন?
(ক) এগারো দফা ছিল বলে
(খ) ৬ দফা ছিল বলে
(গ) সাত দফা ছিল বলে
(ঘ) পাঁচ দফা ছিল বলে
উত্তরঃ (খ) ৬ দফা ছিল বলে।
ব্যাখ্যাঃ ১৯৬৯ সালের ১০ মার্চ বঙ্গবন্ধু রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে যোগদান করেন। বঙ্গবন্ধু গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগের ৬ দফা ও ছাত্র সমাজের ১১ দফা দাবি উপস্থাপন করে বলেন, 'গণঅসন্তোষ নিরসনে ৬ দফা ও ১১ দফার ভিত্তিতে আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান ছাড়া আর কোন বিকল্প নেই'। পাকিস্তানী শাসকগোষ্ঠী ও রাজনীতিবিদরা বঙ্গবন্ধুর দাবি অগ্রাহ্য করেন। আঞ্চলিক স্বায়ত্তশাসন ছিল ছয় দফার অন্তর্গত।
২১। যুক্তফ্রন্ট নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পায়?
(ক) ১৪৩টি
(খ) ১২৩টি
(গ) ২৮৮টি
(ঘ) ২২৩টি
উত্তরঃ (ক) ১৪৩টি।
ব্যাখ্যাঃ ১৯৫৪ সালের মার্চের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান পরিষদের নির্বাচনে ২৩৭ টি মুসলিম (মোট আসন ছিল ৩০৯ টি) আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন অর্জন করে। তন্মধ্যে মওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ ১৪৩ টি, শেরে বাংলা এ. কে. ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি ৪৮ টি, নেজামী ইসলাম পার্টি ১৯ টি, গণতন্ত্রী দল ১৩ টি, কমিউনিস্ট পার্টি ৪ টি ও পরে যোগ 8 দেওয়া স্বতন্ত্র ৮ টি। ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিম লীগ সম্পূর্ণরূপে এ নির্বাচনে পরাভূত হয়; তারা কেবল ৯টি আসন লাভ করতে সমর্থ হয়।
২২। আওয়ামী লীগের ২১ দফা ঘোষিত হয় কবে?
(ক) ১৯৫৫ সালের ১৭ জুন
(খ) ১৯৫৫ সালের ২৩ জুন
(গ) ১৯৫৫ সালের ২৫ আগস্ট
(ঘ) ১৯৫৫ সালের ১৮ জুলাই
উত্তরঃ (ক) ১৯৫৫ সালের ১৭ জুন।
ব্যাখ্যাঃ ১৯৫৫ সালের ১৭ জুন পল্টন ময়দানে আওয়ামী লীগ একটি জনসভা করে। এ সভায় পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে একুশ দফা কর্মসূচি পেশ করা হয়েছিল।
২৩। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয়বার মন্ত্রী হন কত সালে?
(ক) ১৯৫৪
(খ) ১৯৫৫
(গ) ১৯৫৬
(ঘ) ১৯৭২
উত্তরঃ (গ) ১৯৫৬।
ব্যাখ্যাঃ শেখ মুজিব প্রথমবার মন্ত্রী হন ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারের। ১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর, তিনি কোয়ালিশন সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম, দুর্নীতি দমন ও গ্রাম-সহায়তা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
২৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কত সালে?
(ক) ১৯৫৮
(খ) ১৯৬৬
(গ) ১৯৬৭
(ঘ) ১৯৬৫
উত্তরঃ (খ) ১৯৬৬।
ব্যাখ্যাঃ ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। প্রস্তাবিত ৬ দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ১লা মার্চ বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু ৬ দফার পক্ষে জনমত সৃষ্টির উদ্দেশ্যে সারা বাংলায় গণসংযোগ সফর শুরু করেন।
২৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদ' গঠিত হয় কত সালে?
(ক) ১৯৬৬
(খ) ১৯৬২
(গ) ১৯৬৪
(ঘ) ১৯৬৯
উত্তরঃ (গ) ১৯৬৪।
ব্যাখ্যাঃ ১৯৬৪ সালের ২৫ জানুয়ারি শেখ মুজিবের ধানমন্ডির বাসভবনে নেতৃবৃন্দের সভায় আওয়ামীলীগ কে পুনরুজ্জীবনের সিদ্ধান্ত নেন। জনগণের অনুভূতির প্রতিক্রিয়া হিসাবে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের দাবিতে বৈঠকে একটি প্রস্তাব গৃহীত হয়। সভায় মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশকে দলীয় সভাপতি ও মুজিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। ১১ মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন।
২৬। কেন্দ্রীয় সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে কবে?
(ক) ২০ জানুয়ারি, ১৯৬৯
(খ) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯
(গ) ২৩ জুন, ১৯৬৯
(ঘ) ২৪ জুলাই, ১৯৬৯
উত্তরঃ (খ) ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯।
ব্যাখ্যাঃ ১৯৬৯ সালে আইয়ুব সরকার ১ ফেব্রুয়ারি গোলটেবিল বৈঠকের আহ্বান জানায় এবং বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দান করা হবে বলে ঘোষণা দেয়া হয়। বঙ্গবন্ধু প্যারোলে মুক্তিদান প্রত্যাখ্যান করেন। ২২ ফেব্রুয়ারি জনগণের অব্যাহত চাপের মুখে কেন্দ্রীয় সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ অন্যান্য আসামিকে মুক্তি দানে বাধ্য হয়।
২৭। “শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না”- উক্তিটি কার?
(ক) নওয়াজ শরিফ
(খ) সাদ্দাম হোসেন
(গ) ইয়াসির আরাফাত
(ঘ) হেনরি কিসিঞ্জার
উত্তরঃ (ঘ) হেনরি কিসিঞ্জার।
ব্যাখ্যাঃ “আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মত তেজী এবং গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না”- হেনরি কিসিঞ্জার। “শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না, কিন্তু তাঁকে সেই পথে যেতে বাধ্য করা হয়।”- নওয়াজ শরীফ। “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তাই তিনি অমর।” - সাদ্দাম হোসেন। “আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য”। ইয়াসির আরাফাত।
২৮। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলিও কুরি পুরস্কার লাভ করেন?
(ক) ১৯৭১ সালে
(খ) ১৯৭২ সালে
(গ) ১৯৭৪ সালে
(ঘ) ১৯৭৫ সালে
উত্তরঃ (খ) ১৯৭২ সালে।
ব্যাখ্যাঃ বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু ১৯৭২ সালে জুলিও কুরি পুরস্কার লাভ করেন।
২৯। শেখ মুজিবুর রহমান কবে প্রথম পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করেন?
(ক) ১৭ জুন, ১৯৫৫ সালে
(খ) ১৭ জুলাই, ১৯৫৫ সালে
(গ) ১৭ নভেম্বর, ১৯৫৫ সালে
(ঘ) ১৭ ডিসেম্বর, ১৯৫৫ সালে
উত্তরঃ (ক) ১৭ জুন, ১৯৫৫ সালে।
ব্যাখ্যাঃ ১৯৫৫ সালের ৫ জুন মুজিব গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ১৭ জুন পল্টন ময়দানে আওয়ামী লীগ একটি জনসভা করে। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে একুশ দফা কর্মসূচি পেশ করা হয়েছিল। ২৩ শে জুন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছিল।
৩০। ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার পর শেখ মুজিবুর রহমান কতদিন কারাবন্দী ছিলেন?
(ক) ২৮৮ দিন
(খ) ৩১২ দিন
(গ) ২২৮ দিন
(ঘ) ২৮৯ দিন
উত্তরঃ (ক) ২৮৮ দিন।
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন এবং ৮ ই জানুয়ারি ১৯৭২ সালে মুক্তি পান।
৩১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলের ছাত্র ছিলেন?
(ক) জহুরুল হক হল
(খ) শহীদুল্লাহ মুসলিম হল
(গ) সলিমুল্লাহ মুসলিম হল
(ঘ) ফজলুল হক হল
উত্তরঃ (গ) সলিমুল্লাহ মুসলিম হল।
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলেন এবং আইন বিভাগে অধ্যয়নরত ছিলেন।
৩২। ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামীলীগ কতটি আসন লাভ করে?
(ক) ২৩৪টি
(খ) ২৬৪টি
(গ) ২৮৮টি
(ঘ) ২৯৩টি
উত্তরঃ (ঘ) ২৯৩টি।
ব্যাখ্যাঃ ১৯৭৩ সালের ৭ মার্চ স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ৩০০ টি আসনের মধ্যে ২৯৩ টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেন।
৩৩। কত তারিখে গোপন বিচারে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়?
(ক) ৭ সেপ্টেম্বর ১৯৭১
(খ) ৩ নভেম্বর ১৯৭১
(গ) ১৭ মে ১৯৭১
(ঘ) ১৭এপ্রিল ১৯৭১
উত্তরঃ (ক) ৭ সেপ্টেম্বর ১৯৭১।
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ৭ সেপ্টেম্বর পাকিস্তানের ফায়জালাবাদ (লায়ালপুর) জেলে বঙ্গবন্ধুর গোপন বিচার করে তাঁকে দেশদ্রোহী ঘোষণা করে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। ২৭ ডিসেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতির জনক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি প্রদানের দাবি জানানো হয়। ভারত ও সোভিয়েত ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুক্তির জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের স্থপতি, কাজেই পাকিস্তানের কোন অধিকার নেই তাকে বন্দি করে রাখার। বাংলাদেশ ইতোমধ্যে বহু রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছে।
৩৪। নিম্নের কোন দিবসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের সঙ্গে সম্পর্কিত?
(ক) বিশ্ব নারী দিবস
(খ) জাতীয় শিশু দিবস
(গ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
(ঘ) বিশ্ব পরিবেশ দিবস
উত্তরঃ (খ) জাতীয় শিশু দিবস।
ব্যাখ্যাঃ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
৩৫। বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?
(ক) ২৫ জানুয়ারি, ১৯৭৫
(খ) ২৫ ফেব্রুয়ারি, ১৯৭৫
(গ) ২৫ মার্চ, ১৯৭৫
(ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
উত্তরঃ (ক) ২৫ জানুয়ারি, ১৯৭৫।
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু ২৫ জানুয়ারি, ১৯৭৫ সালে জাতীয় সংসদে দাড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। দ্বিতীয় বিপ্লব ছিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উপস্থাপিত একটি রাজনৈতিক প্রকল্প। এই প্রকল্পটিতে রাষ্ট্রের তিনটি ভিত্তি কাঠামোর (প্রশাসন, বিচার ও আইনসভা) বেশ কিছু ধারাবাহিক সংস্কারমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এই সংস্কারগুলো সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে জারি করা হয়েছিল। বাকশালকে বিপ্লব পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণ পরিষদরূপে গঠন করা হয়েছিল। আওয়ামী লীগ নেতৃবৃন্দের নাম দেওয়া উক্ত 'বিপ্লব'টি ১৫ আগস্ট ১৯৭৫-এ বাংলাদেশে অভ্যুত্থানকালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মাধ্যমে সমাপ্ত হয়।
৩৬। ৭ মার্চের ভাষণ বিদেশি কোন পত্রিকায় ছাপা হয়?
(ক) টাইমস
(খ) শিকাগো পোস্ট
(গ) দ্য হিন্দু
(ঘ) গার্ডিয়ান পত্রিকা, লন্ডন
উত্তরঃ (ঘ) গার্ডিয়ান পত্রিকা, লন্ডন।
ব্যাখ্যাঃ পত্রিকাটি ১৮২১ সালে প্রতিষ্ঠিত যা ১৯৫৯ সাল অবধি দ্য মাঞ্চেস্টার গার্ডিয়ান নামে পরিচিত ছিল, এটি ব্রিটেনের একটি জাতীয় দৈনিক পত্রিকা। ৭ মার্চের ভাষণ গার্ডিয়ান পত্রিকায় ছাপা হয় । এ ভাষণটিকে গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়।
৩৭। ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয় কত সাল থেকে?
(ক) ১৯৭৬
(খ) ১৯৯৬
(গ) ২০০৭
(ঘ) ২০০৯
উত্তরঃ (খ) ১৯৯৬।
ব্যাখ্যাঃ ১৯৯৬ সালে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে ফিরে আসার পর ১৫ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। তবে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার গঠন করলে এ ধারাবাহিকতায় ছেদ ঘটে। তারা রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন বাতিল করে দেয়। পরে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আবারও রাষ্ট্রীয়ভাবে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নেয়। ওই সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসলে আবারও ১৫ই আগস্টকে শোক দিবস ঘোষণা করা হয়।
৩৮। মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধু পাকিস্তান থেকে কোথায় যান?
(ক) ঢাকায়
(খ) কলকাতায়
(গ) দিল্লিতে
(ঘ) ইংল্যান্ড
উত্তরঃ (ঘ) ইংল্যান্ড।
ব্যাখ্যাঃ ১৯৭২ সালের ৮ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তান সরকার মুক্তি দিতে বাধ্য হয়। ৯ জানুয়ারি লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হীথের সাথে সাক্ষাৎ হয়। লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু দিল্লিতে যাত্রাবিরতি করেন। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতি ভি.ভি. গিরি ও প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে স্বাগত জানান।
৩৯। “তোমরা আমার ই দেয়া ট্যাংক দিয়ে আমার বন্ধু মুজিব কে হত্যা করেছ! আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি”- উক্তিটি কার?
(ক) আনোয়ার সাদাত
(খ) ইয়াসির আরাফাত
(গ) ফিদেল ক্যাস্ট্রো
(ঘ) লর্ড ফেন্যার ব্রোকওয়ে
উত্তরঃ (ক) আনোয়ার সাদাত।
ব্যাখ্যাঃ “তোমরা আমার ই দেয়া ট্যাংক দিয়ে আমার বন্ধু মুজিব কে হত্যা করেছ! আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি” উক্তিটি আনোয়ার সাদাতের।
‘আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ঠ্য’ –ইয়াসির আরাফাত।
“শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারাল তাদের একজন মহান নেতাকে,আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে।” –ফিদেল কাস্ট্রো।
বৃটিশ লর্ড ফেন্যার ব্রোকওয়ে বলেছিলেন, "শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী এবং দ্যা ভ্যালেরার থেকেও মহান নেতা"।
৪০। কোন সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাংলায় বক্তৃতা প্রদান করেন?
(ক) জাতিসংঘের সাধারণ পরিষদে
(খ) ওআইসি
(গ) ন্যাম
(ঘ) পিস কনফারেন্স অব দি এশিয়ান এন্ড প্যাসিফিক রিজিওন্স
উত্তরঃ (ঘ) পিস কনফারেন্স অব দি এশিয়ান এন্ড প্যাসিফিক রিজিওন্স।
ব্যাখ্যাঃ ১৯৫২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীন ভ্রমণ করেন। আতাউর রহমান খান, মানিক মিয়াসহ পিকিং-এ বিশ্বশান্তি সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে শেখ মুজিব বাংলায় ভাষণ প্রদান করেন।
৪১। ‘মুজিব বর্ষ’ উপলক্ষে কত তারিখকে বিমা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
(ক) ১ মার্চ
(খ) ১৭ এপ্রিল
(গ) ১৭ মার্চ
(ঘ) ১ এপ্রিল
উত্তরঃ (ক) ১ মার্চ।
ব্যাখ্যাঃ ১৯৬০ সালের ১ মার্চ তারিখে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত (সবচেয়ে গুরুত্বপূর্ণ) হিসেবে পালনের জন্য আবেদন করা হয়। তবে সরকার 'খ' (গুরুত্বপূর্ণ) শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনে অনুমোদন দেয়।
৪২। ইউনেস্কোর কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়?
(ক) ৩৪
(খ) ৩৬
(গ) ৪০
(ঘ) ৪২
উত্তরঃ (গ) ৪০।
ব্যাখ্যাঃ ২০৬তম ইউনেস্কো নির্বাহী বোর্ড সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে উদযাপনের প্রস্তাবটি ইউনেস্কো সাধারণ সভার ৪০তম অধিবেশনে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
৪৩। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তরঃ (খ) ৪টি।
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৪টি স্মারক মুদ্রা প্রকাশ করে। একটি স্বর্ণমুদ্রা, একটি স্মারক মুদ্রা, ১০০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট ও ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট।
৪৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়?
(ক) ১৫ আগস্ট ২০১০
(খ) ১৭ মার্চ ২০১০
(গ) ১৪ আগস্ট ২০১০
(ঘ) ২৬ মার্চ ২০১০
উত্তরঃ (গ) ১৪ আগস্ট ২০১০।
ব্যাখ্যাঃ ১৯৪৯ সালে এপ্রিল মাসে বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪ আগস্ট ২০১০ তারিখে বঙ্গবন্ধুর ছাত্রত্ব ফিরিয়ে দেয়।
৪৫। বঙ্গবন্ধু কবে মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন?
(ক) ১৯৪৮ সালের ৪ জানুয়ারি
(খ) ১৯৬৯ সালের ১৫ নভেম্বর
(গ) ১৯৫২ সালের ১০ ডিসেম্বর
(ঘ) ১৯৬২ সালের ১২ ফেব্রুয়ারি
উত্তরঃ (ক) ১৯৪৮ সালের ৪ জানুয়ারি।
ব্যাখ্যাঃ ১৯৪৮ সালে মুসলিম লীগ সরকারের গণবিরোধী ভূমিকার বিরোধিতা করে তিনি মুসলিম লীগ ত্যাগ করেন। ৪ঠা জানুয়ারি গঠন করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। তিনি ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা।
৪৬। বঙ্গবন্ধু কবে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক হন?
(ক) ১০ এপ্রিল ১৯৫৩
(খ) ৯ জুলাই ১৯৫৩
(গ) ২৯ মার্চ ১৯৫৩
(ঘ) ৯ জুলাই ১৯৫৪
উত্তরঃ (খ) ৯ জুলাই ১৯৫৩।
ব্যাখ্যাঃ ১৯৫৩ সালে ৯ই জুলাই মুজিব কাউন্সিলের সভায় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পূর্ব বাংলার সাধারণ নির্বাচনকে সামনে রেখে সোহরাওয়ার্দী, ফজলুল হক ও ভাসানীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন। দেশব্যাপী মুসলিম লীগের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণা। ৪ই ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠন।
৪৭। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শেষ হয় কবে?
(ক) ২১ জানুয়ারি, ২০১০
(খ) ১৭ মার্চ, ২০১০
(গ) ২৫ জানুয়ারি, ২০১০
(ঘ) ২৭ জানুয়ারি, ২০১০
উত্তরঃ (ঘ) ২৭ জানুয়ারি, ২০১০।
ব্যাখ্যাঃ ২০০৯ সালের ১২ নভেম্বর- ২৯ দিনের শুনানির পর চূড়ান্ত আপিল শুনানি শেষ হয় এবং আদালত ১৯ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন। ওইদিন (১৯ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির দায়ের করা আপিল আবেদন খারিজ করা হয়। ২০১০ সালের ২৭ জানুয়ারি আপিলের রায়ের বিরুদ্ধে আসামিদের রিভিউ খারিজ হয়ে গেলে ২৮ জানুয়ারি ৫ আসামির ফাঁসির রায় কার্যকর করে জাতিকে দায়মুক্ত করা হয়।
৪৮। ‘বঙ্গবন্ধু’ কবিতাটি কার লেখা?
(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) জীবনানন্দ দাশ
(গ) জসীমউদ্দীন
(ঘ) শামসুর রহমান
উত্তরঃ (গ) জসীমউদ্দীন।
ব্যাখ্যাঃ কবি জসীমউদ্দীন ১৬ মার্চ ১৯৭১ সালে ‘বঙ্গবন্ধু’ কবিতাটি লিখেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে ‘জয় মুজিবুর’ কবিতাটি লেখেন অন্নদাশঙ্কর রায়। ‘মৃত্যুঞ্জয়ী মুজিব' লেখেন প্রবীর রায়। ‘আমি হব নেতা’ লেখেন আরিফুল ইসলাম সাকিব। ‘স্বাধীনতার প্রথম বিকেল’ লেখেন মম জামিত।
৪৯। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর
করেন?
(ক) ১৪ ডিসেম্বর, ১৯৭২
(খ) ১২ জানুয়ারি, ১৯৭২
(গ) ১৪ নভেম্বর, ১৯৭২
(ঘ) ১২ মার্চ, ১৯৭২
উত্তরঃ (ক) ১৪ ডিসেম্বর, ১৯৭২।
ব্যাখ্যাঃ ১৪ ডিসেম্বর, ১৯৭২ সালে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর করেন। ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধানের কার্যকর হয়।
৫০। বঙ্গবন্ধু কবে ‘জোটনিরপেক্ষ আন্দোলন’-এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান?
(ক) ৬ সেপ্টেম্বর, ১৯৭২
(খ) ৬ সেপ্টেম্বর, ১৯৭৩
(গ) ৬ সেপ্টেম্বর, ১৯৭৪
(ঘ) ৬ সেপ্টেম্বর, ১৯৫২
উত্তরঃ (খ) ৬ সেপ্টেম্বর, ১৯৭৩।
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু ৬ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে জোটনিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আলজেরিয়া যান। এটা ছিল ন্যাম এর ৪র্থ শীর্ষ সম্মেলন।

0 Comments