আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।
প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।
আজ,
বাংলাদেশ বিষয়াবলি
❑ ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২১’ পেল : ১৫ ব্যক্তি-সংগঠন।
❑ দেশের স্বার্থ রক্ষা ও সম্পর্ক উন্নয়নে অবদানের জন্য প্রথমবারের মতো দুই কূটনীতিককে ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ পদক দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং সংযুক্ত আরব আমিরাতের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহরিকে এ পুরস্কার দেওয়া হয়।
❑ শিশুদের বিষয়ে অসামান্য কাজের জন্য ১৬তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডেইলি বাংলাদেশ-এর সাব-এডিটর খায়রুল বাশার আশিক।
❑
আন্তর্জাতিক বিষয়াবলী
❑ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের চার স্বর্ণপদক
২৩ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে চারটি স্বর্ণ, দুইটি রৌপ্য, পাঁচটি ব্রোঞ্জ ও চারটি টেকনিকাল পদক জিতেছে ১৬ সদস্যের বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল। করোনা পরিস্থিতিতে এ বছর অনলাইনে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়; দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহর থেকে এ অলিম্পিয়াড নিয়ন্ত্রিত হয়। এ বছর আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের নির্ধারিত থিম ছিল Social Robots। এটিই এখন পর্যন্ত বাংলাদেশ দলের সেরা সাফল্য!
❑ যুক্তরাজ্যের ব্রেক্সিট-বিষয়ক মন্ত্রী ‘ডেভিড ফ্রস্ট’ পদত্যাগ করায় নতুন দায়িত্ব পেলেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ‘লিজ ট্রাস’।
❑ আগামী কলকাতা বইমেলা উৎসর্গ হবে বঙ্গবন্ধুর নামে।কলকাতা বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এমন ঘোষণা দিয়েছে।
❑ চিলির ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্যাব্রিয়েল বোরিক। ৩৫ বছর বয়সী বোরিক চিলির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট।
❑
ক্রীড়া ও সাহিত্য
❑❑❑❑
বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য
0 Comments