আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।
প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।
আজ,
বাংলাদেশ বিষয়াবলি
❑ আজ (১৫ডিসেম্বর) অবসরে যাচ্ছেন : দেশের ২২তম প্রধান বিচারপতি “সৈয়দ মাহমুদ হোসেন”।তিনি অবসরে গেলে আপিল বিভাগে বিচারপতি থাকবেন- ৪ জন।
Note : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের ক্ষমতার মেয়াদ ৩০ ডিসেম্বর শেষ হবে। তবে ১৬–১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি ও অবকাশকালীন বন্ধ ১৬ই ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। যার ফলে আনুষ্ঠানিক বিচারক হিসেবে অবসরে যাচ্ছেন আজ।
❑ আজ (১৫ ডিসেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হয়।
❑ দেশে ব্যাটারিচালিত থ্রি হুইলার বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
❑ করোনার টিকাদানে এশিয়ার দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ।এশিয়ার ৪৪টি দেশর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম।-এডিবি
আন্তর্জাতিক বিষয়াবলী
❑ সূর্যকে ছুঁয়ে দেখল নাসা,১৪ ডিসেম্বর।
সূর্যের বহিরাবরণ, যাকে ‘কোরোনা’ বলা হয়, তা ভেদ করে সূর্যের ভিতরে প্রবেশ করেছে নাসার সৌরতদন্ত যান ‘পার্কার’। চলতি বছরের ২৮ এপ্রিল, ইউনিভার্সাল টাইম অনুযায়ী সকাল ৯ টা বেজে ৩৩ মিনিটে, পার্কার সোলার প্রোব, সূর্যের আবহমণ্ডলে প্রবেশ করেছিল। ১৪ ডিসেম্বর নাসা জানিয়েছে ২০২১ সালের ২৮ এপ্রিল, সৌরজগতের অনাবিষ্কৃত অঞ্চলে প্রবেশ করেছে তাদের পার্কার সোলার প্রোব। মহাকাশযানটি যে সত্যিই সেই বহু প্রত্যাশিত সীমানাটি অতিক্রম করতে পেরেছে, তা নিশ্চিত করতে বেশ কয়েক মাস সময় লেগেছে বিজ্ঞানীদের।
❑ দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর ক্ষমতায়নের স্বীকৃতিস্বরূপ ‘জাতিসংঘ জনসেবা পদক ২০২১’ পেয়েছে- বাংলাদেশ
❑
❑
ক্রীড়া ও সাহিত্য
❑ পেশাদার ফুটবল থেকে সার্জিও আগুয়েরোর অবসর!
হৃদরোগজনিত অসুস্থতায় অবসর নিলেন তিনি। ডাক্তারের পরামর্শেই বার্সেলোনা ছাড়ার এবং পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার এই সিদ্ধান্ত৷
বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য
0 Comments