Daily GK Update: 06/12/2021

 

আজকের দৈনিক পত্রিকা এবং ঘটা ঘটনাগুলো থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো একসাথে এখানে পাওয়া যাবে।


প্রতিদিন পেতে সাইট-টি ফলো করতে পারেন।

 

আজ,


  বাংলাদেশ বিষয়াবলি   


❑ ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। বাংলাদেশকে ভারত স্বীকৃতি দেয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘মৈত্রী দিবস’ উদযাপন করছে দুই দেশ।

❑ আজ ঐতিহাসিক ৬ ডিসেম্বর।

১৯৭১ সালের এইদিন দুই বন্ধুপ্রতিম দেশ ভুটান ও ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ভুটান। এর কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতও স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।ভারতের স্থানীয় সময় বেলা ১১টায় ‘অল ইন্ডিয়া রেডিও’তে ঘোষণা করা হয়-বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। তবে ইতিহাস বলে ভারতের কয়েক ঘণ্টা আগে তারবার্তার মাধ্যমে ভুটান প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। নথিপত্রে দেখা যায়, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ভারতের আগে বাংলাদেশকে স্বীকৃত দিয়েছিল ভুটান। বিষয়টি নিয়ে অনেক দিন ধোঁয়াশা থাকলেও ২০১৪ সালের ৬ ডিসেম্বর তা স্পষ্ট হয়। এদিন ভুটানের তৎকালীন প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশ সফরে এলে এ নিয়ে নতুন তথ্য উঠে আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশকে স্বীকৃতির প্রশ্নে দেশটির দালিলিক তথ্য-প্রমাণ তুলে ধরেন।এতে দেখা যায়, একাত্তরের ৬ ডিসেম্বর ভুটানের তৎকালীন রাজা জিগমে দর্জি ওয়াংচুক এক তারবার্তায় স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি জানিয়ে বলেছিলেন, বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের জনগণের মহান এবং বীরত্বপূর্ণ সংগ্রাম অদূর ভবিষ্যতে সাফল্য লাভ করবে। ভুটানের জনগণ এবং তার প্রত্যাশা, সৃষ্টিকর্তা বর্তমান বিপদ থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করবেন, যাতে তিনি দেশের পুনর্গঠন এবং উন্নয়নের মহান কর্তব্যে দেশ ও দেশের মানুষকে নেতৃত্ব দিতে পারেন।এরপর ওই বছরের ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভুটানকে প্রথম স্বীকৃতিদাতা দেশ হিসেবে ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। ২০১৭ সালের ২০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরে বাংলাদেশ-ভুটান যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৭১-এর ৬ ডিসেম্বর ভুটান বাংলাদেশকে সর্বপ্রথম আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছেন বলে স্মরণ করেন।সুত্র-জাতীয় দৈনিক পত্রিকা (ইত্তেফাক, যুগান্তর, সমকাল)।

❑ আজ ৬ ডিসেম্বর, গণতন্ত্র মুক্তি দিবস। ১৯৯০ সালের এই দিনে ছাত্র-জনতার উত্তাল গণঅভ্যুত্থানের মুখে পতন হয় সামরিক স্বৈরশাসক এরশাদ সরকারের। আর এ পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের লেবাসে দীর্ঘ সামরিক শাসনের অবসান হয়, মুক্তি পায় কাঙখিত গণতন্ত্র।



  আন্তর্জাতিক বিষয়াবলী   

❑ মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত


   ক্রীড়া ও সাহিত্য    

❑ 






বিগত প্রতিদিনের সাম্প্রতিক তথ্য 


Post a Comment

0 Comments