Daily GK Update: 14/11/2021

 

আজ,

রোববার

১৪ নভেম্বর ২০২১ 

২৯ কার্তিক ১৪২৮

৮ রবিউস সানি ১৪৪৩



  বাংলাদেশ বিষয়াবলি  

❑ “উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১” পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ডিজিটাল বাংলাদেশের রূপকার শেখ হাসিনাকে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ‘উইটসা ২০২১’ পুরস্কার প্রদান করে।

❑ ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ২৩ সদস্যবিশিষ্ট ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ‘ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন’ (IORA)- এর চেয়ারম্যান হতে যাচ্ছে “বাংলাদেশ”।আগামী ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় আইওরার ২১তম কাউন্সিল অব মিনিস্টার সভায় বর্তমান চেয়ার “সংযুক্ত আরব আমিরাত” এর কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করবে “বাংলাদেশ”।এর আগে আগামী ১৫ ও ১৬ নভেম্বর ঢাকায় জোটটির সিনিয়র অফিসিয়াল বৈঠক অনুষ্ঠিত হবে।

❑ দেশে আগামী ১২ ডিসেম্বর সরকারি মোবাইল অপারেটর টেলিটক দেশে পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫-জি চালু করতে যাচ্ছে। গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে ঢাকায় ২০০টি জায়গায় ৫-জি চালু করা হবে।

❑ বাঁশখালী উপজেলা ও বিষখালী নদীর অবস্থান যথাক্রমে চট্টগ্রাম ও ঝালকাঠি বরগুনা




  আন্তর্জাতিক বিষয়  

❑ আজ ১৪ নভেম্বর, “বিশ্ব ডায়াবেটিস দিবস।

প্রতিপাদ্য—‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’।

❑ জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন “কপ ২৭" অনুষ্ঠিত হবে : ২০২২ সালে, মিশরে এবং “কপ ২৮" অনুষ্ঠিত হবে : ২০২৩ সালে, সংযুক্ত আরব আমিরাতে।

❑ জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখলে তা মানবজাতিকে জলবায়ুর খারাপ প্রভাব এড়াতে সাহায্য করবে? ১.৫° সেলসিয়াস

❑ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সামাজিক নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছেন- Truth Social

❑ সুইজারল্যান্ডের IQAir সংস্থার মতে, বায়ুদূষণের তালিকায় বিশ্বের শীর্ষে অবস্থান করছে - ভারতের রাজধানী নয়াদিল্লি (দ্বিতীয় অবস্থানে— পাকিস্তানের লাহোর)

❑ বিশ্বের সবচেয়ে বেশি কার্বন-ডাই-অক্সাইড নিগমনকারী দেশ- চীন (দ্বিতীয়— যুক্তরাষ্ট্র)

❑ সম্প্রতি কোন দেশের কারাগারে সংঘর্ষে ৬৮ জন কারাবন্দি নিহত হয়? -ইকুয়েডr

❑ UNHCR এর মতে, সংহিসতা, অনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা - ৮ কোটি ৪০ লক্ষ




  খেলাধুলা  

❑ জিম্বাবুয়ে নারী দলকে টানা দ্বিতীয় ম্যাচে হারিয়েছে বাংলাদেশ নারী দল। ৯ উইকেটের বড় জয়ে তিন | ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছেন রুমানা-জাহানারারা।

❑ 


Post a Comment

0 Comments