ভর্তি তথ্য ২০২১
কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ঃ সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি Website এ প্রকাশিত হয়েছে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে গ্রহণের করা হবে। ভর্তিচ্ছু আবেদনকারীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী
•আবেদন শুরু: ২ মে, ২০২১
•আবেদন শেষ: ১০ জুন, ২০২১
• আবেদন ফি : ১০০০ টাকা [যে সকল প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না, তাদেরকে আবেদন সংক্রান্ত প্রসেসিং ফি বাবদ ৩০০ টাকা কেটে রেখে অবশিষ্ট ৭০০ টাকা ফেরৎ দেওয়া হবে। এজন্য আবেদনের সময় অনলাইন ফরমের নির্ধারিত স্থানে 'নগদ', 'বিকাশ' বা 'রকেট'-এর অবশ্যই একটি নিজস্ব একাউন্ট নম্বর দিতে হবে, যার মাধ্যমে আবেদনকারীকে টাকা ফেরৎ দেওয়া হবে।]
•শর্ট লিস্ট এবং ছবি আপ্লোড শুরু : ১৬ জুলাই, ২০২১
•ছবি আপ্লোডের শেষ সময় : ৩১ অক্টোবর, ২০২১ (এই তারিখের পর আর কারও ছবি আপ্লোড বাকি থাকলে তাকে প্রবেশপত্র দেয়া হবে না।)
•প্রবেশপত্র ডাউনলোড সময়সীমা : ২ অক্টোবর থেকে ৩১অক্টোবর পর্যন্ত
• ওয়েবসাইটে আসন বিন্যাস প্রদান: ১৮ নভেম্বর, ২০২১
•ভর্তি পরীক্ষার তারিখ: ২৭ নভেম্বর, ২০২১ (সকাল ১১.৩০ থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত)
•ফলাফল প্রকাশের তারিখ: ২ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে
আবেদনের ন্যূনতম যোগ্যতা
• ২০১৭/২০১৮ সালে এসএসসি/সমমান এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে।
•এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.০০ থাকতে হবে।
•এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জীববিদ্যা, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিত আলাদা বিষয় হিসেবে থাকতে হবে।
• মোট আসন সংখ্যার ১০ (দশ) গুণ প্রার্থীকে এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমানের পরীক্ষার জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সমূহে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
ভর্তি পরীক্ষার মানবন্টন
লিখিত নির্বাচনী পরীক্ষা
•লিখিত নির্বাচনী পরীক্ষা হিসেবে মূলত এমসিকিউ প্যাটার্নে অনুষ্ঠিত হবে।
• আগামী ২৭ নভেম্বর সকাল ১১.৩০ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় এইচএসসি/ সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, জীববিজ্ঞানে ৩০ (প্রাণিবিজ্ঞান ১৫ ও উদ্ভিদবিজ্ঞান ১৫), পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
মেধা স্কোর নির্ধারণ
লিখিত পরীক্ষার জন্য ১০০ নম্বর এবং এসএসসি পরীক্ষার জন্য ২৫ এবং এইচএসসি পরীক্ষার জন্য ২৫ নম্বর সহ সর্বমোট ১৫০ নম্বরের মধ্যে মেধা ও অপেক্ষমানের তালিকা নির্ধারণ করা হবে; যা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।এসএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়সমূহের প্রাপ্ত নম্বর যোগ করে ৪০০ নম্বরের জন্য ২৫ এবং এইচএসসি/ সমমানের জন্য জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়সমূহের প্রাপ্ত নম্বর যোগ করে ৮০০ নম্বরের জন্য ২৫ বিবেচনা করা হবে। উদাহরণ হিসেবে ধরা যাক, একজন প্রার্থী এসএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়সমূহে ৪০০ নম্বরের মধ্যে মোট ৩২৭ নম্বর পেয়েছে এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে মোট ৬৭৩ নম্বর। সেক্ষেত্রে ফলাফল প্রস্তুতির সময় তার এসএসসি/সমমান নম্বর হবে (৩২৭/৪০০) *২৫=২০.৪৩৭৫ এবং এইচএসসি/সমমানের নম্বর হবে(৬৭৩/৮০০)*২৫=২১.০৩১২৫। ০ এবং A লেভেল প্রার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।
ফলাফল প্রস্তুতের সময় যদি একাধিক প্রার্থীর মোট নম্বর সমান হয়ে যায় তবে তাদের মধ্যে মেধাক্রমে কে আগে ও পরে হবে তা নির্ধারণে নিম্নের প্রাধান্যক্রম অনুসরণ করা হবে, অর্থাৎ যার নম্বর বেশি হবে সে প্রাধান্য পাবে;
•ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর
• এইচএসসি/সমমানের বিষয়সমূহের প্রাপ্ত মোট নম্বর
• এইচএসসি/সমমানের প্রথমে জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর, তারপর রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর, তারপর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর এবং শেষে গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর
•এসএসসি/সমমানের প্রথমে জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর, তারপর রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর, তারপর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর এবং শেষে গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর
•এরপরও যদি একাধিক প্রার্থীর নম্বর একই সমান পাওয়া যায় তখন যে আগে আবেদন করেছিল তাকে প্রাধান্য দেয়া হবে
বিশ্ববিদ্যালয় ও আসনসংখ্যা
২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৪১৯ টি আসন রয়েছে।
•বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ- ১১১৬ টি
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর - ৩৩০ টি
•শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-৭০৪ টি
•সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট - ৪৩১ টি
• পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী - ৪৪৩ টি
• চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম - ২৪৫ টি
• খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা- ১৫০ টি
কোটাসমূহ
নিম্মলিখিত কোটাসমূহে ভর্তির জন্য প্রার্থীদেরকে নিম্নলিখিত ডকুমেন্টস সাথে নিয়ে আসতে হবে:
(ক) মুক্তিযোদ্ধা কোটার জন্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত সনদ। মুক্তিযোদ্ধার নাতি/ নাতনিদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার অমুক পুত্র/ কন্যার সন্তান এ বিষয়ে সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সনদ; (খ) উপজাতি/ আদিবাসী কোটার জন্য জেলা পরিষদ চেয়ারম্যানের সনদ;
(গ) প্রতিবন্ধী কোটার জন্য উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তার সনদ;
(ঘ) হরিজন-দলিত কোটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সনদ;
(ঙ) পোষ্য এর ক্ষেত্রে রেজিস্ট্রার স্বাক্ষরিত সনদ;
(চ) প্রবাসীর সন্তানের ক্ষেত্রে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত সনদ;
(ছ) বিকেএসপির ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের সনদ;
(জ) সিটমহলের ক্ষেত্রে জেলা প্রসাশন কর্তৃক প্রদত্ত সনদ।
0 Comments