জীববিজ্ঞান (Biology) MCQ অংশ
01. পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম- (Name of the enzyme used in the preparation of cheese-)
A. পেকটিন (Pectin) C. ক্যাটালেজ (Catalase)
B. রেনিন (Rennin) D. পেপেইন (Papain)
Exp: বিভিন্ন এনজাইমের ব্যবহার:
• পেপেইন→ হজমে সাহায্য করে ।
• রেনিন →পনির তৈরিতে ব্যবহৃত হয় ।
• ক্যাটালেজ → রাবার উৎপাদনে ব্যবহৃত হয় ।
• পেকটিন → ফলের রস তৈরিতে ব্যবহৃত হয় ।
02. কোনটির পরিবহনতন্ত্র আছে কিন্তু ফুল হয় না? (Which one has vascular system but not flowering?)
A. থ্যালোফাইটা (Thallophyta)
B. ব্রায়োফাইটা (Bryophyta)
C. টেরিডোফাইটা (Pteridophyta)
D. স্পারমাটোফাইটা (Spermatophyta)
Exp: টেরিডোফাইটার বৈশিষ্ট্য:
• এরা অপুষ্পক ও অবীজী উদ্ভিদ ।
• এরা স্পোরোফাইটিক উদ্ভিদ অর্থাৎ ডিপ্লয়েড ।
• এদের ভাস্কুলার টিস্যু বা পরিবহনতন্ত্র আছে ।
• ভ্রূণ সৃষ্টি হয়
03. শিখাকোষ যে পর্বের বৈশিষ্ট্য?(Flame cell is the characteristic of the phylum?)
A. আর্থ্রোপোডা(Arthropoda)
B. অ্যানিলিডা(Annelida)
C. মলাস্কা(Mollusca)
D. প্লাটিহেলমিনথেস(Platyhelminthes)
Exp: বিভিন্ন পর্বের রেচন অঙ্গের নাম:
প্লাটিহেলমিনথেস : শিখাকোষ
অ্যানিলিডা : নেফ্রেডিয়া
আর্থ্রোপোডা : মালপিজিয়ান নালিকা
কর্ডাটা : মালপিজিয়ান বডি
04. মানবদেহে ইমিউনোগ্লোবিনের কত ভাগ IgG?(What is the percentage of IgG in total immunoglobulin in human body?)
A. 75%
B. 15%
C. 10%
D. 5%
Exp:
(a) IgG (Immunoglobulin-G) : এ ধরনের অ্যান্টিবডি রক্তেই বেশি থাকে, তবে লসিকা ও অস্ত্রেও পাওয়া যায়। মানুষের রক্তের সব ধরনের অ্যান্টিবডির প্রায় ৭৫-৮০% IgG । এরা মনোমার হিসেবে থাকে। এর চারটি প্রকারভেদ আছে, যথা— IgG1, IgG2. IgG3 ও IgG4 । এরা সহজেই অমরাকে (placenta) অতিক্রম করতে পারে, ফলে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে স্থানান্তরিত হয়। এই কারণে একে ম্যাটারনাল অ্যান্টিবডিও (maternal antibody) বলে।
কাজ : ব্যাকটেরিয়া ও ভাইরাসকে অপসোনাইজেশন (opsonisation) মাধ্যমে ধ্বংস করে। এগুলো বিষাক্ত পদার্থ (toxin) প্রশমনেও কাজ করে এবং অনুপূরকতন্ত্রকে (complement system) উদ্দীপিত করে দেহকে সুরক্ষিত রাখে।
05. কোনটি পত্রঝরা উদ্ভিদ? (Which one is a deciduous plant?)
A. Pongamia pinnata
B. Heritiera fomes
C. Shorea robusta
D. Ceriops decandra
Exp: কয়েকটি উদ্ভিদের নাম,বৈজ্ঞানিক নাম ও বৈশিষ্ট্য:
করচ গাছ - Pongamia pinnata - চিরসবুজ ও অর্ধ-সবুজ বনাঞ্চলের উদ্ভিদ
সুন্দরী - Heritiera fomes - ম্যানগ্রোভ উদ্ভিদ
শাল - Shorea robusta - পত্রঝরা উদ্ভিদ
গরান - Ceriops decandra - ম্যানগ্রোভ উদ্ভিদ
06. কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়?(Source of which hormone is not pituitary gland?)
A. ভ্যাসোপ্রেসিন(Vasopressin)
B. প্রোজেস্টেরন(Progesterone)
C. প্রোলাক্টিন(Prolactin)
D. অক্সিটসিন(Oxytocin)
Exp: ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম কোষগুলো ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক দুটি গুরুত্বপূর্ণ হরমোন ক্ষরণ করে। প্রোজেস্টেরন ভ্রূণের পরিস্ফুটনের জন্য জরায়ুর ভিতর উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে ।
07. মানব জিনোমে ক্ষারক-যুগলের সংখ্যা-(The number of base-pair in human genome-)
A. ৩ মিলিয়ন (3 million)
B. ৩০ মিলিয়ন (30 million)
C. ৩০০ মিলিয়ন (300 million)
D. ৩০০০ মিলিয়ন(3000 million)
Exp: মানুষের ক্ষেত্রে 3.2 বিলিয়ন বা 3200 মিলিয়ন অর্থাৎ 3000 মিলিয়নের কাছাকাছি৷ তাই এটিই সঠিক উত্তর হিসেবে গ্রহণযোগ্য.
08. কোন অ্যামাইনো এসিডের জন্য ৪টি কোড রয়েছে?(Which amino acid has 4 codons?)
A. লিউসিন(Leucine)
B. আরজিনিন(Arginine)
C. ভ্যালিন(Valine)
D. ট্রিপটোফেন(Tryptophen)
Exp: মনে রাখবেঃ
(i) সিকল সেল হিমোগ্লোবিন 600 অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত।
(ii) একটি স্তন্যপায়ী জীবের কোষে 50,000 এর অধিক জিন থাকতে পারে।
(iii) এ পর্যন্ত হিসাবকৃত ক্ষুদ্রতম জিনে 75 টি নিউক্লিয়োটাইড এবং বৃহত্তম জিনে 40,000টি নিউক্লিয়োটাইড রেকর্ড করা হয়েছে।
(iv) একটি জিনে সাধারণত 400 - 40,000 ক্ষারকজোড় থাকে।
(v)তিনটি করে নিউক্লিয়োটাইডের একেকটি বিশেষ বিন্যাস বা টাইনিউক্লিয়োটাইড অনুক্রম (Trinucelotide sequences)-কে কোডন (Codon) বা নিউক্লিটাইড ট্রিপলেট (Necleotide triplates) নামে অভিহিত করা হয়।
(vi) তিনটি নিউক্লিওটাইড সম্ভাব্য 64 টি বিন্যাসে সজ্জিত হতে পারে। এদের মধ্যে UAA, UGA এবং UAG ট্রান্সলেশন বন্ধের নির্দেশ দেয়। AUG ট্রান্সলেশন শুরুর নির্দেশ দেয়।) (কোড এর নির্দেশ কেবল নিউক্লিক এসিড থেকে প্রোটিনমুখী।)
(vii) জিন প্রকাশের একক; রেকন, মিউটন, সিস্টন ও রেপ্লিকন।
(viii) অ্যামিনো অ্যাসিড ২, ৩, ৪ টি এমনকি ৬ টি পর্যন্ত কোড দ্বারা নির্ধারিত হয়। যেমন- লাইসিনের জন্য ২ টি, ভ্যালিনের জন্য ৪ টি, আবার আরজেনিনের জন্য ৬ টি কোড থাকে।
(ix) AUG নির্দেশ করে মেথিওনিন।
09. কোন উদ্ভিদটি বাংলাদেশে বিলুপ্তপ্রায়?(Which plant is endangered in Bangladesh?)
A. Pteris vittata
B. Podocarpus nerifolia
C. Cycas revoluta
D. Nerium indicum
Exp: বাংলাদেশের কতিপয় বিলুপ্তপ্রায় উদ্ভিদ:
ফার্নবর্গীয় উদ্ভিদ:
- Psilotum triquetrum
- Tectaria chattagramica
নগ্নবীজী উদ্ভিদ:
- Cycas pectinata
- Podocarpus neriifolius
- Gnetum funiculare
- Aldrovanda vesiculosa (মল্লিকা ঝাঝি)
- Aquilariaagallocha (আগর)
- Corypha taliera (তালিপাম)
- Knema bengalensis (ক্ষুদে বড়লা)
- Licuala peltata (কোরুদ)
- Rotala simpliciuscula (রোট্যালা)
- Rosa involucrata (জংলি গোলাপ)
10. কোন অঙ্গাণুতে অক্সিসোম দেখা যায়?(In which organelle,oxisome is present?)
A. মাইটোকন্ড্রিয়া(Mitochondria)
B. নিউক্লিয়াস(Nucleus)
C. রাইবোসোম(Ribosome)
D. লাইসোসোম(Lysosome)
Exp:
মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় তথা ক্রিস্টির বিভিন্ন স্থানে অতি ক্ষুদ্রাকৃতির বৃত্তযুক্ত ATP সিন্থেসেস নামক গোলাকার ( কতগুলো দানা থাকে। এছাড়া ক্রিস্টির বিভিন্ন স্থানে শ্বসনের ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম (ETS) অবস্থিত। পূর্বে এদের একসঙ্গে অক্সিসোম বলা হতো । অক্সিসোম দানাগুলো ATP-ase রূপে কাজ করে । অক্সিসোম হলো ATP সংশ্লেষের কেন্দ্র ।
11. Poaceae গোত্রের উদ্ভিদের ফলকে বলা হয়-(The fruite of the family poaceae is called-)
A. বেরি
B. ক্যারিওপসিস
C. ক্যাপসুল
D. পড
Exp: বিভিন্ন ধরনের ফল:
• Malvaceae গোত্রের উদ্ভিদের ফল → বেরি/ ক্যাপসুল
• Leguminosae গোত্রের উদ্ভিদের ফল → পড
• Poaceae গোত্রের উদ্ভিদের ফল→ ক্যারিওপসিস
12. মানুষের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণ কোনটি?(Which one is the covering of brain and spinal cord of human?)
A. মেনিনজেস(Meninges)
B. পেরিটোনিয়াম(Peritoneum)
C. পেরিকারডিয়াম(Pericardium)
D. নিউরোকারডিয়াম(Neurocardium)
Exp: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটি দৃঢ় ও মজবুত আবরণ দিয়ে আবৃত থাকে, যা করোটিকা ও মেরুদণ্ডের অভ্যন্তরে সংরক্ষিত থাকে। একে মেনিনজেস বলে। মেনিনজেস তিনটি ঝিল্লি নিয়ে গঠিত। বাইরের দিক থেকে ভিতরের দিকে ঝিল্লি তিনটি যথাক্রমে- ড্যুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার ও পায়া ম্যাটার।
মেনিনজেসের কাজ : কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত ও জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পুষ্টি পদার্থ সরবরাহ করে। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে। মেনিনজেস নিজে জীবাণু দ্বারা সংক্রমিত হলে যে রোগ সৃষ্টি হয় তাকে মেনিনজাইটিস (meningitis) বলে। ব্যাকটেরিয়া (প্রধানত Neisseria meningitidis) দ্বারা সাধারণত মেনিনজেস আক্রান্ত হয়।
13. কোন প্রাণীতে প্ল্যাকয়েড আঁশ রয়েছে?(Which animal has placoid scale?
A. হাঙর(Scoliodon)
B. তারামাছ(Aurelia)
C. কইমাছ(Anabas)
D. কাতল মাছ(Catla)
Exp:
প্ল্যাকয়েড আঁইশগুলো আণুবীক্ষণিক। প্রতিটি আঁইশে একটি করে ত্রিকোণাকার বেসাল প্লেট থাকে এবং প্লেট থেকে তিনটি সূক্ষ্ম কাঁটা সৃষ্টি হয় । তরুণাস্থিবিশিষ্ট মাছের দেহে এই ধরনের আঁইশ থাকে। যেমন- হাঙর, ইলেকট্রিক মাছ, করাত মাছ ইত্যাদি ।
14. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়?(Which hormone is released from adrenal gland?)
A. গ্লুকোকরটিকয়েড(Glucocorticoids)
B. গোনাডোট্রপিন(Gonadotropin)
C. ক্যালসিটনিন(Calcitonin)
D. প্যারাথরমোন(Parathormone)
Exp:
অ্যাড্রিনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি (Adrenal gland or Suprarenal gland):
অবস্থান : দুটি কিডনি বা বৃক্কের অগ্রভাগ বা উপরে টুপির মতো বৃক্কের সাথে এ গ্রন্থি যুক্ত থাকে। যোজক কলায় গঠিত একটি সাধারণ আবরণ রেনাল ফেসিয়া বা গ্যারোটা ফেসিয়া (renal fascia or Gerota fascia) দ্বারা বৃক্ক ও অ্যাড্রিনাল গ্রন্থি উভয়েই আবৃত থাকে। এটি প্রায় ত্রিকোণাকার এবং বাইরের দিকে হলুদ অথবা বাদামি বর্ণের হয়। প্রতিটি গ্রন্থি দুটি অংশে বিভক্ত। এর বাইরের অংশকে কর্টেক্স (৮০%) এবং ভেতরের দিকের অংশকে মেডুলা (২০%) বলে। এদের ওজন ৩-৫ গ্রাম।
নিঃসরণ :
(ক) কর্টেক্স থেকে নিঃসৃত হরমোন:-
(1) গ্লুকোকটিকয়েড (Glucocorticoid) : এ হরমোন শর্করা (প্রধানত) ও প্রোটিন জাতীয় খাদ্যের বিপাক নিয়ন্ত্রণ করে এবং যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেনের মজুদের পরিমাণ বাড়িয়ে দেয়। অন্ত্র থেকে চিনি ও লিপিড শোষণে সহায়তা করে। এটি শ্বেত রক্তকণিকার প্রদাহজনিত কার্যকারিতা হ্রাস করে। অর্থাৎ ফ্যাগোসাইটোসিস, কেমোট্যাক্সিস, অ্যালার্জি ইত্যাদিতে বাধা দেয়। অ্যান্টিবডি উৎপাদন হ্রাস করে। উদাহরণ- কর্টিসল (cortisol), কর্টিসোন (cortison), কর্টিকোস্টেরন (corticosterone) ইত্যাদি।
(ii) মিনারালোকর্টিকয়েড (Mineralocorticoid) : এ গ্রুপভুক্ত হরমোন খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ করে। রক্ত ও কলাকোষে NaCl-এর পরিমাণ বজায় রাখে। বৃক্কের NaCl ও পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করে। রক্তের প্লাজমা বৃদ্ধি করে। দেহ থেকে পটাশিয়াম ও ফসফেটের নির্গমনে সাহায্য করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। উদাহরণ অ্যালডোস্টেরন।
(iii) যৌন হরমোন (Sex hormone) : অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক যৌন হরমোনগুলো যৌনাঙ্গের বর্ধন ও যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে। ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে।
(খ) মেডুলা থেকে নিঃসৃত হরমোন:
(i) এপিনেফ্রিন (Epinephrine) বা এড্রেনালিন (Adrenaline) : যকৃতে সঞ্চিত গ্লাইকোজেন থেকে গ্লুকোজ অবমুক্ত করে বিপাকের হার বাড়িয়ে দেয়। হৃৎস্পন্দন হার, রক্তচাপ, শ্বাসক্রিয়া ইত্যাদি বৃদ্ধি করে। হৃৎপিণ্ড ও অনৈচ্ছিক পেশির সংকোচন নিয়ন্ত্রণ করে। পেশি, যকৃৎ ও মস্তিষ্কে রক্ত সরবরাহ বৃদ্ধি করে। মূত্র তৈরি হ্রাস করে। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে এবং ভয়, আনন্দ ও শোক প্রকাশে বিশেষ ভূমিকা পালন করে। একে সংকটকালীন বা আপদকালীন বা জরুরিকালীন হরমোন (emergency hormone) বলা হয়।
(ii) নর-এপিনেফ্রিন (Nor-epinephrine) বা নর-এড্রেনালিন (Nor-adrenaline): এ হরমোনের শারীরবৃত্তীয় প্রভাব অনেকটা এপিনেফ্রিন-এর মতো। তবে এড্রেনালিন হরমোনের কাজের প্রভাব নর-এড্রেনালিন হরমোনের চেয়ে ৫-১০ গুণ বেশি হয়। এটি রক্তচাপ ও হৃৎস্পন্দন সামান্য বৃদ্ধি করে। হৃৎপেশিকে উদ্দীপ্ত করে। যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেনোলাইসিসের হার বৃদ্ধি করে, অর্থাৎ দেহের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত করে। দেহের বিপাকীয় ক্রিয়ার হার সামান্য বাড়ায়। দেহের প্রায় সকল রক্তনালিকার ও রেচন নালিকার সংকোচন ঘটায়।
15. পলিজিন এর প্রভাব- (Effect of polygene is )
A. সমপ্রকট(Co-dominant)
B. প্রকট(Dominant)
C. প্রচ্ছন্ন(Recessive)
D. পুঞ্জীভূত(Cumulative)
Exp: ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত অনেকগুলো নন-অ্যালিলিক জিন সম্মিলিতভাবে যদি কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় তখন তাদের পলিজিন বা মাল্টিপল জিন (polygene or multiple gene) বলে। এই পলিজিনের বংশানুক্রমিক সঞ্চারণকে বহুজিনীয় বংশগতি বা পলিজেনিক ইনহেরিট্যান্স বা পরিমাণগত উত্তরাধিকার (polygenic inheritance or quantitative inheritance) বলে। পলিজেনিক ইনহেরিট্যান্স ফিনোটাইপের ক্রমাগত ভিন্নতা প্রদান করে। জিনতত্ত্ববিদ K. Mather (1954) পলিজিন নামকরণ করেন।
মানুষের ত্বকের রং, উচ্চতা, ওজন, চোখের রং, বুদ্ধিমত্তা, আচরণ, হৃদরোগ, কতিপয় ক্যান্সার, মানসিক অসুস্থতা, গাভীর দুধ, ভুট্টা বা গমের দানার রং ইত্যাদি পলিজিন জিন বা পলিজেনিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। পলিজেনিক জিনের অস্বাভাবিকতার কারণে মানুষের কিছু বংশগতীয় রোগ দেখা যায়, যেমন— ক্যান্সার (cancer), অটিজম (autism), ডায়াবেটিস টাইপ ২ (diabetes type 2) প্রভৃতি।
পলিজেনিক ইনহেরিট্যান্সের বৈশিষ্ট্য:
- এক্ষেত্রে কোনো জীবের ফিনোটাইপিক বৈশিষ্ট্য দুই বা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- এদের মাত্রা গণনার চেয়ে পরিমাপ দ্বারা নির্ণয় করা হয়।
- জীবের এ ধরনের বৈশিষ্ট্যে ব্যাপক বৈচিত্র্য পরিলক্ষিত হয়।
লিখিত প্রশ্নোত্তর : Written Q&A
Q-01: সালোকসংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়াটি লিখ সালোকসংশ্লেষণের দুইটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ কর । 0.25+2=2.5
উত্তর: সালোকসংশ্লেষণের রাসায়নিক বিক্রিয়া:
6CO₂ + 12 H₂O → {🌞,chlorofill} C₆H₁₂O₆ + 6H₂O + 6O₂
সালোকসংশ্লেষণের দুটি গুরুত্বপূর্ণ কাজ নিচে উল্লেখ করা হল
(i) শক্তির উৎস: জীবজগতের শক্তির একমাত্র উৎস হল সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। খাদ্যের মধ্যে এ শক্তি আসে সূর্য হতে। সূর্যের এ শক্তি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্যে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত থাকে। কাজেই জীবের সকল শক্তির উৎস এ প্রক্রিয়া।
(ii) পরিবেশ পরিশোধন : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় CO₂ শোষিত হয় এবং O₂ উত্পন্ন হয়। প্রাণিকুলের জন্য ক্ষতিকারক CO₂, শোষণ করে এবং সকল জীবের শ্বসনের জন্য N₂ সরবরাহ করে এ প্রক্রিয়া পরিবেশ পরিশোধন করে থাকে। এভাবে সবুজ উদ্ভিদের এ প্রক্রিয়া জীবজগতকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করে ।
Q-02: একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী ছয়টি বৈশিষ্ট্য লিখ । 0.5x6=3.0
উত্তর: একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ:
(i) ত্বকে কিউটিকল অনুপস্থিত। এতে এককোষী রোম আছে ।
(ii) অধঃত্বক অনুপস্থিত ।
(iii) পরিচক্র একসারি কোষ দিয়ে গঠিত
(iv) ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত
(v) মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত ।
(vi) জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয় এর অধিক ।
Q-03: গণ পর্যন্ত মানুষের শ্রেণিবিন্যাস কর (পর্ব, উপ-পর্ব, শ্রেণি, বর্গ, গোত্রসহ)। 0.5x6=3.0
সমাধান: গণ পর্যন্ত মানুষের শ্রেণিবিন্যাস নিম্নরুপ:
পর্ব- Chordata
উপ-পর্ব- Vertebrata
শ্রেণি- Mammalia
বর্গ- Primates
উপবর্গ- Hominoidea
গোত্ৰ- Hominidae
গণ- Homo
Q-04: নিম্নোক্ত প্রাণীদের বৈজ্ঞানিক নাম লিখ। (Write the scientific names of the following animals.) 0.5x6=3.0
a. (Round worm)
b. আপেল শামুক (Apple snail)
c. জোক (Leech)
d. রুইমাছ (Rohu fish)
e. (Gharial)
f. (Magpie robin)
Ans:
(a) গোলকৃমি (Round worm): Ascaris lumbricoides
(b) আপেল শামুক (Apple snail): Pila globosa
(c) জোঁক (Leech): Hirudinaria manillensis
(d) রুইমাছ (Rohu fish) : Labeo rohita
(e) ঘড়িয়াল (Gharial): Gavialis gangeticus
(f) দোয়েল (Magpie robin): Copsychus saularis


0 Comments