Question 01
‘Please write to me at the above address.’ The word ‘above’ in this sentence is a/an-
ব্যাখ্যা:Article এরপর দুটি শব্দ থাকলে শেষের শব্দটি noun এবং পূর্বেরটি adjective হয়। article + noun, Article + adjective + noun, Article + Adverb + Adjective + noun। তাই above এখানে adjective.
Question 02
In which sentence is the word ‘past’ used as a preposition?
ব্যাখ্যা:Tania was a wonderful singer, but she’s past her prime বাক্যে past শব্দটি preposition, কারণ past শব্দটি noun- এর পূর্বে বসে বাক্যে অন্য word- এর সাথে সম্পর্ক নির্দেশ করছে। তাছাড়া প্রথম দুটি বাক্যে past noun আর তৃতীয় বাক্যে past adverb, কারণ past শুধু verb- এর সাথে ব্যবহৃত হয়েছে।
Question 03
The word ‘sibling’ means –
ব্যাখ্যা:Sibling শব্দটির বাংলা অর্থ একই পিতামাতার সন্তান; ভাই বা বোন। সুতরাং sibling অর্থ a brother or sister.
Question 04
Fill in the blank: As she was talking he suddenly broke ___, saying, ‘That’s a lie’
ব্যাখ্যা:‘Break in phrasal verb- এর অর্থ কথার মাঝে কথা বলা; চলমান কোনো কিছুতে হস্তক্ষেপ করা। সুতরাং শূন্যস্থানে in বসবে। Break off অর্থ সাময়িকভাবে থামা; বিরতি গ্রহণ, Break down অর্থ ভেঙে পড়া আর Break into অর্থ বলপূর্বক প্রবেশ করা।
Question 05
Fill in the blank : You may go for a walk if you feel __ it.
ব্যাখ্যা:মাঝে মাঝে like preposition হিসেবে ব্যবহৃত হয়। Feel like something অর্থ কোনো কিছু করার ঝোঁক থাকা বা কোনো কিছুর প্রত্যাশা করা।I feel like reading । Like যোগে বাক্যটির বাংলা : যদি হাঁটার ইচ্ছা হয় তাহলে তুমি হাঁটতে যেতে পার।
Question 06
Identify the word which is spelt incorrectly :
ব্যাখ্যা:ভুল বানান বিশিষ্ট শব্দ হলো Consciencious । শব্দটির শেষের c কে t তে রূপান্তর করলে word টি সঠিক হবে। Con-scientious শব্দটির অর্থ বিবেকবুদ্ধিসম্পন্ন। তাছাড়া Perse-verance অর্থ অধ্যবসায়, Convalescence অর্থ রোগমুক্তির পর স্বাস্থ্যের ক্রমোন্নতি আর Maintenance অর্থ রক্ষণাবেক্ষণ।
Question 07
‘You look terrific in that dress!’ The word ‘terrific' in the above sentence means-
ব্যাখ্যা:Terrific শব্দের অর্থ frightful/Extraordinary, extremely good, Excellent (see → merriam-webster dietionary) বাক্যের অর্থ : ঐ পোশাকে তোমাকে চমৎকার দেখায়! অন্যদিকে funny অর্থ অদ্ভুত, very ugly অর্থ খুব কুৎসিত এবং horrible অর্থ বীভৎস।
Question 08
Someone who is capricious is–
ব্যাখ্যা:যে ব্যক্তি capricious (খেয়ালি; অস্থিরমতি) সে পরিচিত তার আচরণ এবং দৃষ্টিভঙ্গি হঠাৎ পরিবর্তনের জন্য অর্থাৎ শূন্যস্থানের জন্য যথাযথ option হলো known for sudden changes in attitude or behaviour।
Question 09
Which one of the following words is masculine?
ব্যাখ্যা:Option গুলোর মধ্যে masculine (পুরুষবাচক) শব্দ হলো lad যার অর্থ বালক; কিশোর; ছোকরা। Option – এর বাকি তিনটি শব্দ Mare অর্থ ঘোটকী; মাদি ঘোড়া, Pillow অর্থ বালিশ এবং Pony অর্থ টাট্টুঘোড়া।
Question 10
A man whose wife has died is called a/an –
ব্যাখ্যা:যে ব্যক্তির স্ত্রী মারা গেছে তাকে বলে Widower (বিপত্নীক)। তাছাড়া Widow অর্থ বিধবা, Spinster অর্থ অবিবাহিতা মহিলা এবং Bechelor অর্থ অবিবাহিত পুরুষ।
Question 11
Which word is similar to ‘appal’?
ব্যাখ্যা:Appal অর্থ আতঙ্কিত করা; মর্মাহত করা এবং dismay অর্থ হতাশ করা; আতঙ্কিত করা। সুতরাং appal আর dismay শব্দ দুটি similar. অন্যদিকে deceive অর্থ প্রতারণা করা, confuse অর্থ গুলিয়ে ফেলা এবং solicit অর্থ সনির্বন্ধ আবেদন করা।
Question 12
Which word means the opposite of ‘dearth’?
ব্যাখ্যা:Dearth (অভাব; আকাল)-এর বিপরীত শব্দ abundance (অতিপ্রাচুর্য)। তাছাড়া option- এর lack (অভাব, ঘাটতি), poverty (দরিদ্রদশা) এবং shortage (ঘাটতি) হলো dearth- এর সমার্থক।
Question 13
Identify the word which remains the same in its plural form :
ব্যাখ্যা:যে শব্দটি plural form এর কোনো রূপ পরিবর্তন করে না সে word টি হলো aircraft. অপশনের অন্য শব্দগুলোর plural form যথাক্রমে intentions, mice এবং theses. Singular ও plural একই এরূপশব্দ aircraft, spacecraft, hover craft, cannon, offspring, Jackfruit, deer, sheep swine, carp, cod, staff, salmon etc.
Question 14
Identify the determiner in the following sentence : ‘I have no news for you.’
ব্যাখ্যা:Determiner হলো সেসকল word যা noun- এর পূর্বে বসে noun টি নির্দিষ্ট না সাধারণ তা নির্দেশ করে। প্রদত্ত বাক্যে noun- এর পূর্বে ব্যবহৃত no determiner হিসেবে ব্যবহৃত হয়েছে। কয়েকটি determiner- এর উদাহরণ হলো these, those, my, our, much ইত্যাদি।
Question 15
‘A lost opportunity never returns.’ Here ‘lost’ is a–
ব্যাখ্যা:Verb- এর যে রূপ একই সাথে verb এবং adjective- এর কাজ করে তাকে participle বলে। প্রদত্ত বাক্যে lost (lost- এর past participle) একই সাথে verb এবং adjective- এর কাজ সম্পন্ন করায় lost শব্দটি past participle অর্থাৎ participle হিসেবে কাজ করছে।
Question 16
The saying ‘enough is enough’ is used when you want–
ব্যাখ্যা:‘Enough is enough’ লোককথাটি ব্যবহৃত হয় যখন পরিস্থিতি এমন যে তুমি যা চলছে তা গ্রহণ করতে পারছ না এবং তুমি চাচ্ছ যেন বিষয়টি এখনই থেমে যাক। সুতরাং সঠিক option হলো something to stop।
Question 17
''He ran with great speed". The underlined part of the sentence is a –
ব্যাখ্যা:With great speed (দ্রুতগতিতে) phrase টি বাক্যের verb কে modify করায় phrase টি adverb phrase। Verb কে how, where, when, why দ্বারা প্রশ্ন করলে adverb phrase পাওয়া যায়।
Question 18
‘We must not be late, else we will miss the train.’ This is a-
ব্যাখ্যা:Compound sentence সাধারণত একের অধিক principle clause or, but, yet, else, therefore, otherwise ইত্যাদি co-ordinating conjunction দ্বারা যুক্ত থাকে। সুতরাং else conjunction দ্বারা যুক্ত বাক্যটি compound sentence।
Question 19
Change the voice : ‘Who is calling me?’
ব্যাখ্যা:Who যুক্ত present continuous tense interrogative বাক্যের passive voice- এর structure : By whom + am/is/are + obj- এর subjective form + ing + verb এর p.p + question mark । সুতরাং প্রদত্ত বাক্যটির passive voice : By whom am I being called?
Question 20
An extra message added at the end of a letter after it is signed is called-
ব্যাখ্যা:চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত অতিরিক্ত বার্তা বা বাক্যাবলিকে বলা হয় postscript (পুনশ্চ)। অন্যদিকে
Question 21
‘The Rape of the Lock’ by Alexander Pope is a/an-
ব্যাখ্যা:‘The Rape of the Lock’ হলো Alexander Pope- এর mock-heroic poem । Mock heroic poet হিসেবে খ্যাত Alexander Pope- এর The Rape of the Lock কবিতাটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরস মিশ্রিত। তার এই কবিতাটিতে ৭৯৪ টি লাইন রয়েছে।
Question 22
Which of the following is not an American poet?
ব্যাখ্যা:W.B. Yeats হলেন একজন আইরিশ কবি, নাট্যকার ও সমালোচক। তার কয়েকটি বিখ্যাত গ্রন্থ হলো- The Lake Isle of Innisfree, The Second Coming, Easter 1916, The Celtic Twilight ইত্যাদি।
Question 23
Willim Shakespeare was born in -
ব্যাখ্যা:William Shakespeare ১৫৬৪ সালের ২৩ এপ্রিল ইংল্যান্ড এর Stanford of Avon- এ জন্মগ্রহণ করেন এবং ১৬১৬ সালের ২৩ এপ্রিল ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে Bard of Avon এবং ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয়।
Question 24
Tennyson’s ‘In Memoriam’ is an elegy on the death of-
ব্যাখ্যা:Elegy হলো শোক কবিতা। ‘In Memoriam’ শোক কবিতাটি Tennyson তার প্রিয় ক্যামব্রিজ বন্ধু Arthur Henry Hallam- এর স্মরণে লিখেন। যিনি ১৮৩৩ সালে হঠাৎ cerebral hemorrhage- এর কারণে মারা যান।
Question 25
‘Sweet Helen make me immortal with a kiss.’ The sentence has been taken from the play-
ব্যাখ্যা:প্রদ্ত্ত বাক্যটি English নাট্যকার, কবি এবং অনুবাদক Christopher Marlowe- এর নাটক Doctor Faustus থেকে নেওয়া হয়েছে। Christopher Marlowe কে Father of English Tragedy বলা হয়।
Question 26
‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’- Who said this?
ব্যাখ্যা:উক্তিটি William Shakespeare- এর ট্র্যাজেডি Romeo and Juliet থেকে নেওয়া। নাটকটি মূলত Romeo এবং Juliet-এর ভালোবাসার গল্প নিয়ে নির্মিত। দুই পরিবারের দ্বন্দ্বই ছিলো তাদের ভালোবাসার মাঝে বাধা। উক্তিটির মাধ্যমে Juliet বোঝাতে চেয়েছে যে Romeo কোন পরিবার থেকে এসেছে বা কোন নাম ধারণ করেছে এটা তার কাছে কোনো বিষয় নয়। জুলিয়েট রোমিওকে গোলাপের সাথে তুলনা করে বলে, তাকে রোমিও নামকরণ না হলেও সে সুদর্শন হতো এবং জুলিয়েটের প্রেমিক হতো।
Question 27
‘Man’s love is of man’s life a thing apart, ‘Tis woman’s whole existence.’- This is taken from the poem of-
ব্যাখ্যা:প্রদত্ত লাইনদ্বয় rebel poet হিসেবে খ্যাত Lord Byron-এর কবিতা Don Juan থেকে নেওয়া হয়েছে।
Question 28
Who translated the ‘Rubaiyat of Omar Khayyam’ into English?
ব্যাখ্যা:Rubaiyat of Omar Khayyam কবিতাসমগ্রের কবির নাম জানা যায়নি। কিন্তু Rubaiyat of Omar Khayyam কে ফারসি ভাষা থেকে ইংরেজি ভাষাভাষী মানুষের জন্য ইংরেজিতে অনুবাদ করেন Edward FitzGerald। অনুবাদটি প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
Question 29
‘Ulysses’ is a novel written by-
ব্যাখ্যা:Ulysses নামে দুটি সাহিত্যকর্ম রয়েছে। একটি কবিতা আর অন্যটি উপন্যাস। Ulysses কবিতাটি লিখেছেন Alfred Lord Tennyson । অন্যদিকে Ulysses নামক উপন্যাস (novel) টি লিখেছেন Irish কবি, ছোটগল্প লেখক এবং ঔপন্যাসিক James Joyce । James Joyce ‘Ulysses’ উপন্যাসটির জন্য সমধিক পরিচিত।
Question 30
The short story ‘The Diamond Necklace’ was written by-
ব্যাখ্যা:ছোটগল্প ‘The Diamond Necklace’ কে The Necklace নামেও অভিহিত করা হয়। ছোটগল্পটি ১৮৮৪ সালে প্রকাশিত হয়। গল্পটি লেখেন ফ্রেঞ্চ লেখক Guy de Maupassant.
Question 31
‘All the perfumes of Arabia will not sweeten this little hand.’- Who said this?
ব্যাখ্যা:লাইনটি William Shakespeare- এর Macbeth নামক tragedy থেকে নেওয়া। Tragedy টির কেন্দ্রীয় চরিত্র Mac-beth. Macbeth রাজা ডানক্যানের সেনাপতি থাকাকালীন তার স্ত্রী Lady Macbeth- এর প্ররোচনায় রাজাকে হত্যা করে রাজা হন। Lady Macbeth তার অপরাধ বুঝতে পারেন এবং মৃত্যুসজ্জায় তিনি এ উক্তিটি করে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
Question 32
‘Where are the songs of Spring? Aye, Where are they? Think not of them, thou hast the music too .’ -Who wrote this?
ব্যাখ্যা:প্রদত্ত লাইনগুলো John Keats লিখেছেন তার To Autumn কবিতায়। লাইনগুলো দ্বারা John Keats প্রতিবছর আসা স্বল্পস্থায়ী বসন্তকে বিদ্রূপের সাথে দেখেছেন। অন্যদিকে তিনি মনে করেন শরৎ ঋতুর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এবং এ ঋতুর সুরেলা ধ্বনিও রয়েছে।
Question 33
Who is the central character of ‘Wuthering Height’' by Emily Bronte?
ব্যাখ্যা:Emily Bronte মাত্র ত্রিশ বছর জীবিত ছিলেন। এ সংক্ষিপ্ত জীবনে তিনি একটি মাত্র উপন্যাস লেখেন। উপন্যাসটি হলো Wuthering Heights – এর কেন্দীয় চরিত্র হলো Heathcliff । কেননা উপন্যাসটির ঘটনা প্রবাহ আবর্তিত হয়েছে Heath-cliff- এর ভালোবাসা এবং জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে।
Question 34
‘The old order changeth, yielding place to new.’ – This line is extracted from Tennyson’s poem-
ব্যাখ্যা:Option- এর সবগুলোই Alfred Lord Tennyson- এর কবিতা। কিন্তু The old order changeth, yielding place to new লাইনটি Morte-d’ Arthur-এর কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি তিনি তার বন্ধু Arthur Hallam -এর মৃত্যুর পরপরই লিখেন। Morte d’ Arthur অর্থ of course, ‘the death of Arthur’.
Question 35
Who worte the poem ‘The Good-Morrow’?
ব্যাখ্যা:‘The Good-Morrow’ কবিতাটির কবি হলেন poet of love নামে প্রসিদ্ধ John Donne । তার আরও কিছু কবিতার নাম হলো The Sun Rising, The Canonization, The Ec-stacy, The Dream ইত্যাদি।
0 Comments