এইচএসসি এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় বইয়ের অনুশীলনী থেকে বেশ কিছু MCQ হুবহু চলে আসে। এজন্য আজকে প্রাণী বিজ্ঞান এর প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস এর বিভিন্ন লেখকের অনুশীলনীর MCQ গুলো দেওয়া হলো।
যাদের বইয়ের দেওয়া হয়েছে-
- গাজী আজমল স্যার
- আবুল হাসান স্যার
- আবদুল আলীম স্যার
গাজী আজমল স্যার
০১। সিলোমবিহীন পর্ব কোনটি?
(a) Nematoda (c) Platyhelminthes.
(b) Annelida (d) cordata
উত্তরঃ (c) Platyhelminthes
০২। সম্পূর্ণ চার প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড কোন সরিসৃপে দেখতে পাওয়া যায়?
(a) কুমির (b) টিকটিকি
(c) কচ্ছপ (d) সাপ
উত্তরঃ (a) কুমির।
০৩। প্রাণিদেহের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে?
(a) সিলোম (b) ভ্রূণস্তর
(c) খণ্ডক (d) নটোকর্ড
উত্তরঃ (b) ভ্রূণস্তর।
০৪। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে?
(a) বাদুর (b) প্লাটিপাস
(c) ক্যাঙ্গারু (d) সীল
উত্তরঃ (b) প্লাটিপাস।
০৫। কোন পর্বের প্রাণিতে শিখা কোষ পাওয়া যায়?
(a) Porifera (b) Cnidaria
(c) Platyhelminthes (d) Nematoda
উত্তরঃ (c) Platyhelminthes.
ব্যাখ্যাঃ
রেচন অঙ্গ: যে পর্বে উপস্থিত:
শিখা কোষ Platyhelminthes
নেফ্রিডিয়া Annelida
ম্যালপিজিয়ান নালিকা Arthropoda
ম্যালপিজিয়ান বডি Chordata
০৬। অপ্রতিসাম্যতার উদাহরণ কোনটি?
(a) Volvox (b) Pila
(c) Hydra (d) Julus
উত্তরঃ (b) Pila.
০৭। অপ্রতিসম বলতে কী বুঝায়?
(a) যে কোনো তলে সমানভাবে ভাগ করা যায়
(b) কোনো তলেই সমানভাবে ভাগ করা যায় না
(c) একবার মাত্র দু'টি সমানভাবে ভাগ করা যায়
(d) উলম্বভাবে যে কোনো তলে দুটি সমানভাবে ভাগ করা যায়
উত্তরঃ (b) কোনো তলেই সমানভাবে ভাগ করা যায় না।
০৮। কোন প্রাণিটিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়?
(a) Homo sapiens (b) Hydra vulgaris
(c) Volvox (d) Hemidactylus
উত্তরঃ (b) Hydra vulgaris.
০৯। কোন প্রাণিকে কেন্দ্রীয় অক্ষ বরাবর অনুদৈর্ঘ্যভাবে মাত্র একবার দুটি সমান অংশে ভাগ করা যায়?
(a) মানুষ (b) হাইড্রা
(c) ভলভক্স (d) তারামাছ
উত্তরঃ (a) মানুষ।
১০। তেলাপোকার দেহপ্রাচীর ও পৌষ্টিকনালির মধ্যবর্তী ফাঁপা স্থানটি কোনটি দ্বারা আবৃত?
(a) কিউটিকল (b) প্ল্যুরা
(c) পেরিটোনিয়াম (d) পেরিকার্ডিয়াম
উত্তরঃ (c) পেরিটোনিয়াম।
১১। নিচের কোন প্রাণিটির গায়ে স্পিকিউল রয়েছে?
(a) Scypha gelatinosum
(b) Obelia geniculata
(c) Aurelia aurita
(d) Fasciola hepatica
উত্তরঃ (a) Scypha gelatinosum.
১২। প্রাণী শ্রেণিবিন্যাসের সার্বজনীন স্তর কোনটি?
(a) পর্ব (b) প্রজাতি
(c) গোত্র (d) রাজ্য
উত্তরঃ (d) রাজ্য।
১৩। নিডারিয়া পর্বের প্রাণির লার্ভা দশার নাম কী?
(a) ট্রোকোফোর (b) প্লানুলা
(c) প্যারেনকাইমুলা (d) ক্যাটারপিলার
উত্তরঃ (b) প্লানুলা।
18 Arthropoda পর্বের প্রাণিতে পাওয়া যায় কোনটি?
(a) প্যারাপোডিয়া (c) হিমোসিল
(b) র্যাডুলা (d) নালিকা পদ
উত্তরঃ (c) হিমোসিল।
১৫। অস্টিয়াম সমৃদ্ধ প্রাণী কোনটি?
(a) হাইড্রা (c) স্পঞ্জ
(b) জেলিফিস (d) আরশোলা
উত্তরঃ (c) স্পঞ্জ।
১৬। নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণিতে?
(a) Cnidaria (c) Annelida
(b) Platyhelminthes (d) Mollusca
উত্তরঃ (c) Annelida.
১৭ | Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি?
(a) পানি সংবহনতন্ত্র (b) পুঞ্জাক্ষি
(c) শিখা কোষ (d) রক্ত সংবহনতন্ত্র
উত্তরঃ (a) পানি সংবহনতন্ত্র।
১৮। কোন ধরনের প্রাণির দেহে ‘নলের ভিতর নল’ গঠন দেখা যায়?
(a) Hydra (b) Taenia
(c) Ascaris (d) Metafire
উত্তর: (c) Ascaris
১৯। Porifera পর্বের প্রাণির লার্ভার নাম কী?
(a) গ্যানয়েড (c) প্যারেনকাইমুলা
(b) ট্রকোফোর (d) মিরাসিডিয়াম
উত্তরঃ (c) প্যারেনকাইমুলা।
ব্যাখ্যাঃ
Porifera-র জীবনচক্রে Amphiblastula অথবা Parenchymula সঞ্চরণশীল লার্ভা দশা বিদ্যমান। Cnidaria-র জীবনচক্রে সিলিয়াযুক্ত Plannula
লার্ভা দশা রয়েছে।
২০। Myxini শ্রেণির প্রাণির ফুলকা রন্ধ্রের সংখ্যা কয়টি?
(a) ১ জোড়া (c) ৫-৭ জোড়া
(b) ৭ জোড়া (d) ৫-১৫ জোড়া
উত্তরঃ (d) ৫-১৫ জোড়া।
২১। Actinopterygii ও Sarcopterygii শ্রেণিকে একত্রে কী বলে?
(a) Osteichthyes (c) Amphibia
(b) Chondrichthyes (d) Mammalia
উত্তরঃ (a) Osteichthyes.
জনক বলা হয় কাকে?
(a) রাদারফোর্ড (c) লিনিয়াস
(b) অ্যারিস্টটল (d) জন রে
উত্তরঃ (c) লিনিয়াস।
০২। নিচের কোন মেরুদণ্ডী প্রাণিটি অস্টিকথিস শ্রেণিভুক্ত?
(a) তারা মাছ (c) রুই মাছ
(b) পেট্রোমাইজন (d) অ্যাসিডিয়া
উত্তরঃ (c) রুই মাছ।
০৩। সিলেন্টেরন আছে কোন প্রাণিতে?
(a) চিংড়ি (b) ব্যাঙ
(c) হাইড্রা (d) মাছ
উত্তরঃ (c) হাইড্রা।
০৪। হিমোসিল পাওয়া যায়—
(a) তেলাপোকা (b) ব্যাঙ
(c) হাইড্রা (d) মাছ
উত্তরঃ (a) তেলাপোকা।
০৫। কোনটি অপ্রতিসম প্রাণী?
(a) ইলিশ (b) তারা মাছ
(c) অ্যামিবা (d) হাইড্রা
উত্তরঃ (c) অ্যামিবা।
০৬। কোনটি অরীয় প্রতিসম প্রাণী?
(a) ইলিশ (b) তারা মাছ
(c) অ্যামিবা (d) হাইড্রা
উত্তরঃ (d) হাইড্রা।
ব্যাখ্যাঃ অরীয় প্রতিসাম্য: কোনো প্রাণির দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, তখন সে ধরনের প্রতিসাম্যকে অরীয় প্রতিসাম্য বলে। হাইড্রা, জেলিফিশ (Aurelia) সী অ্যানিমন (Metridium) প্রভৃতি প্রাণিতে অরীয় প্রতিসাম্য দেখা যায়।
আবদুল আলীম স্যার
০১। প্রাণিদেহে সদৃশ একাধিক অংশের রৈখিক বা অনুদৈর্ঘ্যক পুনরাবৃত্তিকে বলে—
(a) প্রান্তিকতা (c) প্রতিসাম্যতা
(b) খণ্ডায়ন (d) মেটামেরিজম
উত্তরঃ (c) প্রতিসাম্যতা।
০২। নিচের কোনটি সঠিক নয়?
(a) কেঁচো - নেফ্রিডিয়া
(b) চিংড়ি - হিমোসিল
(c) তারামাছ - পানিসংবহনতন্ত্র
(d) গোলকৃমি-শিখাকোষ
উত্তরঃ (d) গোলকৃমি-শিখাকোষ।
০৩। কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক?
(a) Mollusca (b) Cnidaria
(c) Echinodermata (d) Chordata
উত্তরঃ (c) Echinodermata.
এই প্রশ্নগুলোর উপর পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন।

0 Comments