অনুশীলনীঃ হাইড্রা এবং ঘাসফড়িং

   


প্রশ্নগুলো পড়ে, সেগুলোর উপর পরীক্ষা দিতে চাইলে,

অনুশীলনী ::: হাইড্রা

অনুশীলনী ::: ঘাসফড়িং 


অনুশীলনীঃহাইড্রা

এইচএসসি এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় বইয়ের অনুশীলনী থেকে বেশ কিছু MCQ হুবহু চলে আসে। এজন্য আজকে প্রাণী বিজ্ঞান এর দ্বিতীয়  অধ্যায় প্রাণীর পরিচিতি এর হাইড্রা এর বিভিন্ন লেখকের অনুশীলনীর  MCQ গুলো দেওয়া হলো। 


যাদের বইয়ের দেওয়া হয়েছেঃ

 • গাজী আজমল স্যার 

 • আবুল হাসান স্যার 

 • আবদুল আলীম স্যার




গাজী আজমল স্যার



০১। কোনটি হাইড্রার দেহে দেখা যায়?

(a) মেসোগ্লিয়া          (c) স্ক্লেরাইট

(b) হিমোসিল           (d) মায়োফাইব্রিল

উত্তরঃ (a) মেসোগ্লিয়া।


০২। হাইড্রার নিডোসাইট সবচেয়ে বেশি থাকে কোথায়? 

(a) দেহকাণ্ডে          (c) হাইপোস্টোমে 

(b) কর্ষিকায়           (d) পাদ-চাকতিতে

উত্তরঃ (b) কর্ষিকায়।


০৩। হাইড্রার পরিস্ফুটনের সঠিক ধাপ কোনটি?

(a) জাইগোট → ব্লাস্টুলা → মরুলা →  গ্যাস্ট্রলা

(b) জাইগোট → গ্যাস্ট্রলা → মরুলা হাইড্রলা →ব্লাস্টুলা → পূর্ণাঙ্গ হাইড্রা

(c) জাইগোট → মরুলা → ব্লাস্টুলা গ্যাস্ট্রলা →হাইডুলা → পূর্ণাঙ্গ হাইড্রা

(d) জাইগোট → গ্যাস্ট্রুলা → হাইডুলা – মরুলা → ব্লাস্টুলা → পূর্ণাঙ্গ হাইড্রা

উত্তরঃ (c) জাইগোট → মরুলা ব্লাস্টুলা → গ্যাস্ট্রলা → হাইডুলা → পূর্ণাঙ্গ হাইড্রা।


০৪। কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? 

(a) পেনিট্র্যান্ট                   (b) ভলভেন্ট 

(c) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট  (d) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট

উত্তরঃ (a) পেনিট্র্যান্ট।


০৫। বার্ব এবং বার্বিউল যুক্ত নেমাটোসিস্ট কোনটি?


(a) পেনিট্র্যান্ট                   (b) ভলভেন্ট 

(c) স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট (d) স্টেরিওলিন গ্লুটিন্যান্ট

উত্তরঃ (a) পেনিট্র্যান্ট।


০৬। কোনটি মিথোজীবী প্রজাতি?

(a) Hydra vulgaris

(b) Hydra oligactis

(c) Hydra gangetica

(d) Chlorohydra viridissima

উত্তরঃ (d) Chlorohydra viridissima.


০৭। একবার ব্যবহৃত নেমাটোসিস্টের পরিণতি কী হয়? 

(a) দেহে পরিপাক হয়।

(b) দেহের বাইরে নিষ্ক্রান্ত হয় 

(c) পুনরায় কর্মক্ষম হয়। 

(d) অন্য কোষে পরিবর্তিত হয়

উত্তরঃ (a) দেহে পরিপাক হয়।


০৮। হাইড্রা শিকার ধরা, আত্মরক্ষা ও চলনে কোন কোষ ব্যবহার করে? 

(a) স্নায়ু কোষ          (b) ইন্টারস্টিশিয়াল কোষ 

(c) নিডোব্লাস্ট কোষ (d) গ্রন্থি কোষ

উত্তরঃ (c) নিডোব্লাস্ট কোষ।


০৯। নিচের কোন কোষটি প্রয়োজনে যে কোন ধরনের কোষে রূপান্তরিত হতে পারে? 

(a) পেশি আবরণী   (c) সংবেদী 

(b) ইন্টারস্টিশিয়াল (d) গ্রন্থি

উত্তরঃ (b) ইন্টারস্টিশিয়াল।


১০। ইন্টারস্টিশিয়াল কোষের অন্য কোষে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কী বলে? 

(a) পলিপোটেন্সি     (c) টটিপোটেন্সি 

(b) এপিপোটেন্সি     (d) সেরিব্রোটেপি

উত্তরঃ (c) টটিপোটেন্সি।


১১। Hydra-এর গ্যাস্ট্রলা দশার কেন্দ্রের গহ্বরের নাম কী? 

(a) মেসেপ্টেরন          (c) আর্কেনটেরন 

(b) মেসোগ্লিয়া           (d) সিলেপ্টেরন

উত্তরঃ (c) আর্কেনটেরন।



আবুল হাসান স্যার


01. হাইড্রায় কয়টি কর্ষিকা থাকে?

(a) ২-৪টি                   (c) ৫-৮টি

(b) ৯-১১টি                 (d) অসংখ্য

উত্তরঃ (c) ৫-৮টি।


০২। হাইড্রা কোন শ্রেণির অন্তর্গত?

(a) Insecta             (c) Anthozoa 

(b) Hydrozoa         (d) Reptilia

উত্তরঃ (b) Hydrozoa.


০৩। হাইড্রার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে-

(a) মেসোডার্ম          (c) সিলেন্টেরন

(b) মেসোগ্লিয়া         (d) এন্ডোডার্ম

উত্তরঃ (b) মেসোগ্লিয়া।

ব্যাখ্যাঃ এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে স্যান্ডউইচের মতো অবস্থিত 0.1um ব্যাসবিশিষ্ট, জেলির মতো আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর-নিঃসৃত অকোষীয় স্তরটির নাম মেসোগ্লিয়া বা মেসোল্যামিলা।


৪। হাইড্রায় কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? (a) ১ ধরনের          (c) ৩ ধরনের 

(b) ২ ধরনের          (d) ৪ ধরনের

উত্তরঃ (d) ৪ ধরনের।


০৫। কোন অঙ্গটি হাইড্রায় পাওয়া যায় না? 

(a) শিখাকোষ          (c) নিডোব্লাস্ট 

(b) নেমাটোসিস্ট      (d) সিলেন্টেরন

উত্তরঃ (a) শিখাকোষ।


০৬। নিডোব্লাস্টের কাজ নয় কোনটি? 

(a) খাদ্য গ্রহণ          (c) চলন

(b) পরিপাক           (d) আত্মরক্ষা

উত্তরঃ (b) পরিপাক।


০৭। কোন প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত চলে? 

(a) লুপিং           (c) সাঁতার 

(b) সমারসল্টিং (d) গ্লাইডিং

উত্তরঃ (b) সমারসল্টিং।


০৮। হাইড্রা কোন পর্বের প্রাণী?

(a) Chordata          (c) Arthropoda 

 (b) Cnidaria           (d) Mollusca

উত্তর: (b) Cnidaria.



আবদুল আলীম স্যার


০১। কোনটি সবুজ বর্ণের হাইড্রা?

(a) Pelmatohydra oligactis

(b) Hydra vulgaris

(c) Chlorohydra viridissima

(d) Hydra gangetica

উত্তরঃ (c) Chlorohydra viridissima,


ব্যাখ্যাঃ বিভিন্ন Hydra-এর বর্ণ:

- H. vulgaris কমলা-লাল

Pelmatohydra oligactis- বাদামী

Chlorohydra viridissima- সবুজ


০২। কোনটি হাইড্রার খাদ্য নয়? 

(a) রটিফার          (c) মাছের ডিম 

(b) শৈবাল            (d) ক্ষুদ্র ক্রাস্টাসিয়া

উত্তরঃ (b) শৈবাল। 


০৩। Hydra-র কোন ধরনের কোষ টটিপোটেন্ট ক্ষমতা সম্পন্ন? 

(a) Interstitial cell   (b) Gland cell 

(c) Sensory cell       (d) Cnidoblast cell

উত্তরঃ (a) Interstitial cell.


০৪। Hydra-র একটি ডিগবাজীতে কয়টি লুপ গঠিত হয়? 

(a) তিনটি           (c) একটি 

(b) দুটি               (d) চারটি

উত্তরঃ (b) দুটি।


০৫। Hydra-র বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়? 

(a) গ্যাস্ট্রোডার্মিসে  (b) ফ্ল্যাজেলাযুক্ত পুষ্টিকোষে

(c) ক্ষণপদযুক্ত পুষ্টিকোষে (d) সিলেন্টেরনে

উত্তরঃ (d) সিলেন্টেরনে। 


০৬। নেমাটোসিস্টের ভেতরে যে বিষাক্ত তরল থাকে তার নাম কি?

(a) হিমোসায়ানিন      (c) হিমোজয়িন

(b) টক্সিন                  (d) হিপনোটক্সিন

উত্তরঃ (d) হিপনোটক্সিন।


৭। Hydra-র গ্যাস্ট্রলাকে স্টেরিওগ্যাস্ট্রলা বলা হয় কারণ-

(a) এটি মাতৃদেহ হতে খুব দ্রুত বিচ্ছিন্ন হয়ে পড়ে

(b) এতে স্টেরিওলিন গ্লুটিনেন্ট নিমাটোসিস্ট থাকে

(c) এটি মাতৃদেহের সাথে যুক্ত থাকে

(d) কোনটিই নয়

উত্তরঃ (c) এটি মাতৃদেহের সাথে যুক্ত থাকে।



   অনুশীলনীঃ ঘাসফড়িং 


এইচএসসি এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় বইয়ের অনুশীলনী থেকে বেশ কিছু MCQ হুবহু চলে আসে। এজন্য আজকে প্রাণী বিজ্ঞান এর দ্বিতীয়  অধ্যায় প্রাণীর পরিচিতি এর ঘাসফড়িং  এর বিভিন্ন লেখকের অনুশীলনীর  MCQ গুলো দেওয়া হলো। 


যাদের বইয়ের দেওয়া হয়েছেঃ

 • গাজী আজমল স্যার 

 • আবুল হাসান স্যার 

 • আবদুল আলীম স্যার




গাজী আজমল স্যার


০১। ম্যাক্সিলারি পাল্পের কাজ হলো-

(a) রেচনে সাহায্য করে

(b) খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে

(c) দর্শনে সাহায্য করে

(d) শ্বসনে সাহায্য করে

উত্তরঃ (b) খাদ্যের স্বাদ গ্রহণে সাহায্য করে।


০২। কোনটি ঘাসফড়িং-এর স্পাইরাকলকে পরিবেষ্টিত করে রাখে?

(a) টিনিডিয়া              (c) অপারকুলাম

(b) ইন্টিমা                  (d) পেরিট্রিম

উত্তরঃ (d) পেরিট্রিম।

ব্যাখ্যাঃ প্রতিটি শ্বাসরন্ধ্র ডিম্বাকার ছিদ্র বিশেষ। এগুলো পেরিট্রিম নামক কাইটিন নির্মিত প্রাচীরে পরিবেষ্টিত থাকে। রন্ধ্রগুলোর মুখে সূক্ষ্ণ রোমযুক্ত ছাঁকনি যন্ত্র থাকায় ধূলাবালি, জীবাণু, পানি ইত্যাদি ভেতরে প্রবেশ করতে পারে না।


০৩। দন্তক কোন উপাঙ্গের অংশ? 

(a) ম্যান্ডিবল          (c) ল্যাবিয়াম 

(b) ল্যাব্রাম             (d) ম্যাক্সিলা

উত্তরঃ (a) ম্যান্ডিবল।


০৪। ঘাসফড়িং এর জীবনচক্রে নিচের কোন ক্রমটি সঠিক?

(a) ডিম → লার্ভা → ইমোগো

(b) ডিম → লার্ভা →পিউপা →ইমোগো

(c) ডিম→ নিম্ফ → ইমোগো 

(d) ডিম → লার্ভা – নিম্ফ → ইমোগো 

উত্তরঃ (c) ডিম → নিম্ফ→ ইমোগো।


০৫। ঘাসফড়িং এ ল্যাসিনিয়া পাওয়া যায় মুখোপাঙ্গের কোনটিতে? 

(a) ল্যাব্রাম            (b) ম্যান্ডিবল 

(c) ম্যাক্সিলা          (d) ল্যাবিয়াম

উত্তরঃ (c) ম্যাক্সিলা।


০৬। ঘাসফড়িং এর মুখ গহ্বরের মধ্যবর্তী স্থানে অবস্থিত পর্দার মত ক্ষুদ্র উপাঙ্গ থাকে। একে কী বলে?

(a) ল্যাব্রাম                      (c) ম্যাক্সিলা

(b) হাইপোফ্যারিংক্স         (d) ম্যান্ডিবল

উত্তরঃ (b) হাইপোফ্যারিংক্স।


০৭। কোন অংশটি ঘাসফড়িংয়ের পৌষ্টিকনালির প্রোক্টোডিয়ামের অন্তর্ভূক্ত? 

(a) ক্রপ                    (b) গলবিল 

(c) গিজার্ড               (d) রেকটাম 

উত্তরঃ (d) রেকটাম।


০৮। রেটিনুলার এর প্রস্থচ্ছেদে কতটি রেটিনুলার কোষের উপস্থিতি দেখা যায়? 

(a) ৪-৫ টি          (b) ৫-৬ টি 

(c) ৬-৭ টি          (d) ৬-৮ টি

উত্তরঃ (c) ৬-৭ টি।


০৯। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষির প্রতিটি একককে কী বলে?

(a) স্ক্লেরাইট (c) রেটিনা

(b) কর্ণিয়া (d) ওমাটিডিয়াম

উত্তরঃ (d) ওমাটিডিয়াম।


১০। ঘাসফড়িং এর উদর অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান? 

(a) ৬ জোড়া          (b) ৮ জোড়া 

(c) ১০ জোড়া        (d) ১২ জোড়া

উত্তরঃ (b) ৮ জোড়া।


১১। ঘাসফড়িং এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়? 

(a) যৌনদ্বিরূপতা বিদ্যমান 

(b) ডিম্বাণু সেন্ট্রোলেসিথাল 

(c) রূপান্তর সম্পূর্ণ 

(d) শরৎকালে ডিম দেয় 

উত্তরঃ (c) রূপান্তর সম্পূর্ণ।


১২। ঘাসফড়িং এর বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? 

(a) ২                  (b) ৫

(c) ৮                  (d) ১০ 

উত্তরঃ (a) ২। 



আবদুল আলীম স্যার



০১। কোনটি ঘাসফড়িংয়ের মুখোপাঙ্গের অংশ নয়?

(a) ল্যাব্রাম            (c) অ্যান্টেনা

(b) ল্যাবিয়াম         (d) ম্যান্ডিবল

উত্তরঃ (c) অ্যান্টেনা।


০২। ঘাসফড়িংয়ের মেসেন্টেরন ও হেপাটিক সিকার অন্তঃপ্রাচীর কোন ধরনের কোষ দ্বারা গঠিত?

(a) এপিথেলিয়াম কোষ

(b) হেপাটিক কোষ

(c) কলামনার এন্ডোডার্মাল কোষ

(d) কিউটিকুলার কোষ

উত্তরঃ (c) কলামনার এন্ডোডার্মাল কোষ।


০৩। ঘাসফড়িংয়ের মেসেন্টেরন ও হেপাটিক সিকার অন্তঃপ্রাচীর কোন পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে? 

(a) কিউটিকল          (c) এন্ডোডার্মিস 

(b) পেরিট্রফিক         (d) কলামনার

উত্তরঃ (b) পেরিট্রফিক


০৪। ঘাসফড়িংয়ের রক্তপূর্ণ দেহগহ্বরকে কি বলে? (a) সিলোম             (c) সাইটোসিল

(b) হিমোসিল          (d) সিউডোসিল

উত্তরঃ (b) হিমোসিল। 


০৫। ঘাসফড়িংয়ের রক্ত কণিকার নাম কি? 

(a) এরিথ্রোসাইট       (b) লিউকোসাইট 

(c) হিমোসাইট          (d) থ্রম্বোসাইট

উত্তরঃ (c) হিমোসাইট।


০৬। কোনটি ঘাসফড়িংয়ের রক্তের কাজ নয়? 

(a) খাদ্যসার পরিবহন    (b) জীবাণু ধ্বংস 

(c) শ্বসন গ্যাস পরিবহন (d) কোষের অভিস্রবণ উত্তরঃ (c) শ্বসন গ্যাস পরিবহন।


০৭। কোনটি ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের অংশ নয়? (a) Spiracle          (b) Tracheae 

(c) Alary muscle (d) Tracheole

উত্তরঃ (c) Alary muscle.


০৮। কোনটি ঘাসফড়িংয়ের পুংজননতন্ত্রের অংশ নয় -

(a) শুক্রধানী          (b) শুক্রাশয় 

(c) শুক্রনালি          (d) শুক্রথলি 

উত্তরঃ (a) শুক্রধানী।





Post a Comment

1 Comments