শতবর্ষ পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি হবে শীঘ্রই।  আজকের এই ব্লগে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো।



২০২১ সালে শতবর্ষ পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান: ‘শিক্ষাই আলো’।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য: “সত্যের জয় সুনিশ্চিত’।
  • ১০০ বছর পূর্তি হবে- ১ জুলাই, ২০২১।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয়েছিল নাথান কমিশন (১৯১২)।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিদাতা- নবাব সলিমুল্লাহ।
  • বঙ্গবন্ধু ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী।
  • প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে পরিচিত- ঢাবি।

শতবর্ষ পূর্তিতে উদ্বোধক ও প্রধান অতিথি

  • ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষ্যে ‘শতবর্ষ উদ্যাপন' অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ২১ জানুয়ারি, ২০২১ ) ।
  • ২০২১ সালে ১ জুলাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
  • উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দ্বিতীয় রাণী এলিজাবেথের কন্যা অ্যান’কে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান আর্চায্- রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

শতবর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ২টি গ্রন্থ

  • হিস্ট্রি অব ঢাকা ইউনিভার্সিটি (সম্পাদনা- অধ্যাপক রতন লাল চক্রবর্তী; ইতিহাস বিভাগ)।
  • দি রোল অব ঢাকা ইউনিভার্সিটি দ্য মেকিং অ্যান্ড শেপিং বাংলাদেশ (সম্পাদনা- অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিবার
  • বঙ্গবন্ধু ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র (সংযুক্ত ছিলেন সলিমুল্লাহ হলে এবং রোল নং - ১৬৪)।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র।
  • শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল খুকী ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
  • মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত চেয়ার

সম্মানিত ব্যক্তির নামে চেয়ার           বিভাগ
ড. আহমদ শরীফ চেয়ার                 বাংলা বিভাগ
বোস চেয়ার (সত্যেন্দ্রনাথ বসু)         পদার্থবিজ্ঞান বিভাগ
আব্দুর রাজ্জাক চেয়ার                    রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বেগম রোকেয়া চেয়ার                     উইমেন এন্ডজেন্ডার                                                                                                                                                                                স্ট্যাডিজ বিভাগ
বঙ্গবন্ধু চেয়ার                                 ইতিহাস বিভাগ
মোকারম হোসেন খন্দকার চেয়ার    রসায়ন বিভাগ


বঙ্গবন্ধু চেয়ার:

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটি, ব্রাজিলের ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়, জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ডের এআইটিতে, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
  • সম্প্রতি ঢাবি’র ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আতিউর রহমান।
  • সম্প্রতি ঢাবি’র আহমদ শরীফ চেয়ার অধ্যাপক’ হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কাসেম ফজলুল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য 

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পদার্পণ উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সকল অর্জনের বাতিঘর'।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ক্যাম্পাস হবে- পূর্বাচলে।
  • আধুনিক গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র বা ডরমেটরি নির্মিত হবে- কক্সবাজারে।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর নামে রিসার্চ ইনস্টিটিউট করার সিদ্ধান্ত নেয়- ১০ জুন, ২০২০।
  • ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর নামে যে ইনস্টিটিউট হয়, তার নাম- বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি।
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসারদের জন্য নির্মিত ২০তলা বিশিষ্ট আবাসিক ভবনের নাম- শেখ রাসেল টাওয়ার।

সর্বশেষ তথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ

❖ বিভাগ- ৮৪টি
❖ গবেষণা কেন্দ্র- ৫৬টি
❖ আবাসিক হল- ১৯টি
❖ ইনস্টিটিউট- ১২টি
❖ ছাত্রাবাস- ৪টি
❖ ছাত্র হল- ১৪টি; ছাত্রী হল- ৫টি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ এখানে ক্লিক করুন



Post a Comment

2 Comments